ফলপ্রকাশের আগের রাত, রবীন্দ্র শরণে মমতা! কী প্রার্থনা করলেন দিদি

Published : May 22, 2019, 10:29 PM ISTUpdated : May 22, 2019, 10:41 PM IST
ফলপ্রকাশের আগের রাত, রবীন্দ্র শরণে মমতা! কী প্রার্থনা করলেন দিদি

সংক্ষিপ্ত

রাত পোহালেই ভারতের লোকসভা নির্বাচনের ভোটগণনা শুরু তার আগের রাতে ফের ধরা দিলেন শিল্পী মমতা রবীন্দ্রসঙ্গীতে প্রার্থনা করলেন মা মাটি মানুষের উদ্দেশ্যে  

আড়াই মাসের তীব্র লড়াই শেষ। রাত পোহালেই ভারতের লোকসভা নির্বাচনের ভোটগণনা শুরু। এই ক'টা দিন গোটা রাজ্য চড়কি-পাক খেতে হয়েছে। তার পরেও নির্বাচনে নানাভাবে ছল চাতুরির আশ্রয় নিচ্ছে বিজেপি, বলে অভিযোগ করেছেন তৃণমূল সুপ্রিমো। কাজেই অবসর মেলেনি। বৃহস্পতিবার ফল প্রকাশের পর আবার শুরু হয়ে যাবে ব্যর্থতা। এর মধ্যে বুধবার সন্ধ্যাটা একটু ফাঁকা পেয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্য়মন্ত্রী। অনেক দিন বাদে রাজনৈতিক নেত্রীর খোলসের আড়াল থেকে বের হয়ে এল তাঁর শিল্পী সত্ত্বা, শিল্পী-মনন।

নির্বাচনের খাতিরে অনেক রাজনীতির পাঁক ঘাটতে হয়েছে গত কয়েকটা দিন। নির্বাচনের তপ্ত আবহে এমনকী ভেঙে চুরমার হয়ে গিয়েছে বাঙালীর নবজাগরনের পুরোধা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি। ফল প্রকাশের আগের সন্ধ্যায় সেই অন্ধকার দূর করে, মা মাটি মানুষের জন্য আলো প্রার্থনা করলেন তিনি। শরন নিলেন রবি ঠাকুরের।

এদিন এক ফেসবুক পোস্টে মমতা বন্দোপাধ্যায়কে সিন্থেসাইজারে রবীন্দ্রনাথের ' প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে / মোরে আরো আরো আরো দাও প্রাণ' গানটির সুর বাজাতে শোনা গেল। সম্ভবত একের পর এক নির্বাচনী জনসভায় বক্তৃতা দিয়ে দিদির গলার অবস্থা এই মুহূর্তে খুব একটা ভালো নেই। তাই সুরে আর গলা মেলালেন না। কিন্তু, আঙুলের জাদুতেই রাজ্যবাসীর, দেশবাসীর মঙ্গল কামনা করলেন। পোস্টে লিখলেন, 'গণনার দিন এগিয়ে আসছে। আমি মাতৃভূমির জন্য প্রার্থনা করছি। এই গানটি মা মাটি মানুষের উদ্দেশ্যে নিবেদন করলাম।'

As counting day approaches, I pray for my motherland. This song is dedicated to Maa Mati Manush. My Facebook post >> https://t.co/1NfZtS7fIE

— Mamata Banerjee (@MamataOfficial) May 22, 2019

তবে নিন্দুকেরা বলছেন, দিদির গান-বাজনা করা আসলে ভেতরের চাপ লুকনোর চেষ্টা। বুথ ফেরত সমীক্ষা যা বলছে, তাতে রাজ্যে ক্ষমতার ভরকেন্দ্রের বড় সড় রদবর আভাস মিলেছে। আর তাতেই নাকি প্রবল স্নায়ুর চাপে ভুগছেন তৃণমূল সুপ্রিমো। ৪২-এ ৪২ করস্বপ্ন তো অধরা থাকবেই, গতবারের আসন সংখ্যাও তিনি ধরে রাখতে পারবেন না বলে দাবি করছে বিজেপি।

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

কড়া হল প্রশাসন! এই ভুলে বাতিল হচ্ছে হাজার হাজার অ্যাকাউন্ট, মার্চে ঢুকবে না লক্ষ্মীর ভাণ্ডার
DA News: ৩১ মার্চের মধ্যে ১০,৪০০ কোটি মেটানোর চাপ, ফের সুপ্রিম কোর্টে যাচ্ছে নবান্ন?