অখিলেশের মতো ভুল করেনি শুভ্রাংশু, ছেলেকে নিয়ে মুখ খুললেন মুকুল

Published : May 24, 2019, 10:48 PM IST
অখিলেশের মতো ভুল করেনি শুভ্রাংশু, ছেলেকে নিয়ে মুখ খুললেন মুকুল

সংক্ষিপ্ত

শুভ্রাংশুর পাশে দাঁড়ালেন মুকুল এ দিনই শুভ্রাংশুকে সাসপেন্ড করেছে দল ছেলের বিজেপি-তে যোগদান নিয়ে অবশ্য কিছু বলেননি মুকুল  

"অখিলেশ যাদবের মতো ভুল করেনি শুভ্রাংশ ", ছেলেকে নিয়ে এমনই মন্তব্য করলেন বিজেপি নেতা মুকুল রায়। একই সঙ্গে তিনি স্পষ্ট করে দিলেন, শুভ্রাংশ বিজেপি-তে যোগ দেবেন কি না, তা শুভ্রাংশ এবং বিজেপি-র সিদ্ধান্ত। শুভ্রাংশু অবশ্য এ দিন দুপুরেই সাংবাদিক সম্মেলন করে স্পষ্ট করে দিয়েছেন, নিজের ভবিষ্যৎ নিয়ে যা সিদ্ধান্ত নেওয়ার বাবার সঙ্গে কথা বলেই নেবেন।

এ দিন দুপুরে হঠাৎই সাংবাদিক সম্মেলন করেন শুভ্রাংশু, সেখানে তিনি বাবা মুকুল রায়ের কাছে হার স্বীকার করে নেন। তিনি বলেন, বাবার জন্য তিনি গর্বিত। শুভ্রাংশু বলেন. "অনেকেই বলেছিলেন লক্ষ লক্ষ মুকুল রায় তৈরি করে নেবেন। কিন্তু বাস্তবে দেখা গেল কাঁচরাপাড়ার সেই কাচা মাথার লোকটাই চাণক্যের বুদ্ধি দিয়ে একা তৃণমূলকে ভেঙে তছনছ করে দিল। আমি আমার বাবার কাছে হেরে গিয়েছি।" 

শুভ্রাংশুর আরও বলেন, তিনি দল না ছাড়লেও দল তাঁকে বিশ্বাস করে কি না তা নিয়েই তাঁর মনের মধ্যে সংশয় আছে। 

মুকুল পুত্রের এই বক্তব্যের কিছুক্ষণের মধ্যেই তাঁকে ৬ বছরের জন্য সাসপেন্ড করে দল। এর কিছুক্ষণের মধ্যেই ছেলেক নিয়ে মুখ খোলেন মুকুল। তিনি বলেন, সারাদিন যদি ছেলের সামনে বাবার নামে অভিযোগ করা হয়, তাহলে কোনও ছেলেই সহ্য করবে না। শুভ্রাংশুর সঙ্গেও তাই করা হয়েছে। শুভ্রাংশু তো তাও অখিলেশের মতো ভুল করেনি। মুলায়ম সিংহ যাদব তো অখিলেশ মুখ্যমন্ত্রীর চেয়ারে বসিয়েছিলেন। কিন্তু সেই বাবাকেই গলাধাক্কা দিয়ে দল থেকে বের করে দিয়েছে অখিলেশ। এখন তাঁর ফল হাতেনাতে পাচ্ছে।" 

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

West Bengal CEO: মনোজের জায়গায় নতুন দায়িত্বে নীলাম মীনা, তুঙ্গে রাজনৈতিক বিতর্ক
West Bengal Liquor Policy: রাজ্যে মদের দোকানের লাইসেন্সের নীতিতে বদল, ঘোষণা মুখ্যমন্ত্রীর