এসআইআর-এর কারণে পশ্চিমবঙ্গের যে সমস্ত নাগরিকদের ভোটার তালিকা থেকে নাম বাদ পড়েছে, তারা অন্নপূর্ণার ভান্ডার, রেশন, ওবিসি সার্টিফিকেট সহ অন্যান্য সরকারি জনকল্যাণমূলক পরিষেবা পাচ্ছে না অভিযোগে সুপ্রিম কোর্টে আবেদন হয়। মঙ্গলবার সেই মামলাতেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ এ ব্যাপারে রাজ্যকে নোটিশ ইস্যু করে জবাব চাইল।
- Home
- West Bengal
- Ajker Bangla News Live: Weather Update: পারদ কমবে তিন থেকে চার ডিগ্রি, সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, রইল আজকের আবহাওয়ার খোঁজ
Ajker Bangla News Live: Weather Update: পারদ কমবে তিন থেকে চার ডিগ্রি, সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, রইল আজকের আবহাওয়ার খোঁজ

কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে

Ajker Bangla News Live: SC On WB SIR: এসআইআর-এর কারণে বঞ্চিত সরকারি সুবিধা থেকে, রাজ্যকে নোটিশ ইস্যু সুপ্রিম কোর্টের
Ajker Bangla News Live: Bharosa Scheme: ভরসা প্রকল্পে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার, কবে মিলবে টাকা? প্রকাশ্যে দিনক্ষণ
রাজ্যের বেতার যুকব-যুবতীদের জন্য আর্থিক সহায়তা প্রকল্পের কথা দীর্ঘদিন আগে ঘোষণা করেছিল সরকার। এবার এই ভরসা প্রকল্প নিয়ে নেওয়া হল নয়া পদক্ষেপ। জেনে নিন কবে থেকে মিলবে বেকার ভাতা।
Ajker Bangla News Live: Delhi Gangrape: দিল্লির প্রীত বিহারে বন্ধ ক্যাফেতে গণধর্ষণের অভিযোগ, দুই মহিলা সহ গ্রেফতার ৩
Delhi Gangrape: দিল্লির প্রীত বিহার এলাকায় ২২ বছরের এক তরুণীকে গণধর্ষণের অভিযোগে দুই নারী-সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে বলে দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, নির্যাতিতা তরুণী কড়কড়ডুমার একটি কাফেতে কাজ করেন। অভিযুক্তদের সঙ্গে তাঁর আগে থেকেই পরিচয় ছিল এবং তিনি তাদের সঙ্গে একটি পার্টিতে গিয়েছিলেন।
Ajker Bangla News Live: 7th pay commission: বছর শেষে দারুণ খবর! সপ্তম পে কমিশন নিয়ে জারি হল নয়া বিজ্ঞপ্তি
বিজেপি সরকার রাজ্যে ক্ষমতায় আসার পর একের পর এক নয়া উদ্যোগ নিয়েছে। কখনও রাজ্যবাসীর জন্য নতুন প্রকল্পের সূচনা করা হয়েছে তো কখনও রাজ্যসরকারি কর্মীদের জন্য কোনও নতুন পদক্ষেপ নিয়েছে। প্রায় ২০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে ডিএ। আর এবার প্রকাশ্যে সপ্তম পে কমিশন।