জিতছে মোদী, গোসা নিউইয়র্ক টাইমসের, কেন ক্ষুব্ধ পৃথিবীর অন্যতম জনপ্রিয় পত্রিকা

arka deb |  
Published : May 23, 2019, 05:03 PM IST
জিতছে মোদী, গোসা নিউইয়র্ক টাইমসের, কেন ক্ষুব্ধ পৃথিবীর অন্যতম জনপ্রিয় পত্রিকা

সংক্ষিপ্ত

পৃথিবীর অন্যতম গণমাধ্যম নিউইয়র্ক টাইমস মোদীকে বিঁধতে ছাড়ছেন না। এদিন মোদীর জয় সুনিশ্চিত হতেই নিউইয়র্ক টাইমসের পক্ষ থেকে ট্যুইট করা হয়

তাঁকে খাঁটো করেছিল পৃথিবী বিখ্যাত ম্যাগাজিন টাইম। বলেছিল তিনি 'ডিভাইডার ইন চিফ'। অর্থাৎ ভারত ভাঙার দায়িত্ব তাঁর হাতে। এমনটাই লেখা হয়েছিল অতীশ তাহিরের প্রবন্ধে।

শুধু টাইমই কেন, মোদীর সমালোচনা করেছে গার্ডিয়ানও। লেখা হয়েছিল, আগামী পাঁচ বছরে মোদী সরকার থাকলে ভারতে অন্ধকার যুগ শুরু হবে। এই নিবন্ধের লেখক ছিলেন কপিল কমিরেড্ডি।

তবে ভারতের আমডজনতা এসব শোনেনি। জনাদেশ মোদীর পক্ষেই গিয়েছে তা বোঝা গেল আরেকবার। সব মিলে ৫৬ ইঞ্চি ছাতিতেই ভরসা রাখছেন সাধারণ মানুষ।

তবু পৃথিবীর অন্যতম গণমাধ্যম নিউইয়র্ক টাইমস মোদীকে বিঁধতে ছাড়ছেন না। এদিন মোদীর জয় সুনিশ্চিত হতেই নিউইয়র্ক টাইমসের পক্ষ থেকে ট্যুইট করে বলা হয়, ভারতের মেরুকরণের রাজনীতির প্রধান মুখ নরেন্দ্র মোদীর হাতেই হাতেই ক্ষমতা গেল। তাঁর হিন্দুত্ববাদী, জাতীয়তাবাদী দলের হাতেই এই দেশটির শাসনভার গেল।

প্রসঙ্গত এই জয়কে দেশের জয় বলে আখ্যা দিয়েছেন নমো। টুইটে নিজের প্রথম প্রতিক্রিয়া জানিয়ে তিনি লিখেছেন, 'সবকা সাথ + সবকা বিকাশ + সবকা বিশ্বাস = বিজয়ী ভারত। আমরা একসঙ্গে উন্নতি করব।

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

Mamata Banerjee CV Ananda Bose Meet: ধর্মতলার ধর্না মঞ্চ থেকেই মমতা সোজা পৌঁছে গেলেন বিদায়ী রাজ্যপালের কাছে, সৌজন্য সাক্ষাৎ
Srijato Accident: দুর্ঘটনার কবলে কবি শ্রীজাতর গাড়ি! ভয়ঙ্কর পথ দুর্ঘটনা, এখন কেমন আছেন?