Srijato Accident: শ্রীজাতর স্ত্রী দূর্বা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রবিবার মেদিনীপুরের একটি অনুষ্ঠানে যান কবি। সেখান থেকেই ফিরছিলেন। পুলিশ সূত্রে জানা গেছে, পিছন থেকে একটি গাড়ি এসে তাঁর গাড়িকে সজোরে ধাক্কা মারে। তবে সেই ধাক্কার তীব্রতা এতটাই বেশি ছিল যে, ঘটনাস্থলেই গাড়িটি পুরো ভেঙেচুরে দুমড়ে মুচড়ে যায়।
Srijato Accident: ভয়ঙ্কর পথ দুর্ঘটনার কবলে পড়লেন কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায় (srijato accident)। একটি অনুষ্ঠান সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন তিনি। জানা যাচ্ছে, তাঁর গাড়িটি কার্যত, দুমড়ে মুচড়ে গেছে সম্পূর্ণভাবে (srijato accident news)।
গাড়িটি পুরো ভেঙেচুরে দুমড়ে মুচড়ে যায়
শ্রীজাতর স্ত্রী দূর্বা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রবিবার মেদিনীপুরের একটি অনুষ্ঠানে যান কবি। সেখান থেকেই ফিরছিলেন। পুলিশ সূত্রে জানা গেছে, পিছন থেকে একটি গাড়ি এসে তাঁর গাড়িকে সজোরে ধাক্কা মারে। তবে সেই ধাক্কার তীব্রতা এতটাই বেশি ছিল যে, ঘটনাস্থলেই গাড়িটি পুরো ভেঙেচুরে দুমড়ে মুচড়ে যায়।
তবে শ্রীজাতর বড় কোনও আঘাত লাগেনি। কিন্তু হ্যাঁ, পেশিতে অল্প চোট পেয়েছেন। হাসপাতালে নয়, বা়ড়িতেই তাঁর চিকিৎসা চলছে বলে খবর। এখন কেমন আছেন কবি? শ্রীজাতর স্ত্রী জানিয়েছেন, “সামান্য আঘাত পেয়েছেন উনি। চিকিৎসকের পরামর্শ নিয়ে আপাতত বাড়িতেই বিশ্রামে আছেন।"
চিন্তায় কবির অনুরাগীরা
প্রসঙ্গত, প্রথমে খবর ছড়ায় যে, গুরুতর আহত হয়েছেন শ্রীজাত। ফলে, সকলেই উদ্বিগ্ন হয়ে পড়েন। বিশেষ করে, তাঁর অনুরাগীরা রীতিমতো চিন্তিত হয়ে পড়েন এই খবর পেয়েই। তবে এখন তিনি স্থিতিশীল আছেন জেনে, সবাই আশ্বস্ত হয়েছেন। তাঁর অনুরাগীরা নিশ্চিন্ত।
অনেকে আবার সোশ্যাল মিডিয়াতে কবির আরোগ্য কামনা করে পোস্টও করেছেন। একটি একটি অনুষ্ঠান সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন তিনি। তারপরেই ক্রমশ সেই খবর ছড়িয়ে পড়তে শুরু করে। মেদিনীপুরের একটি অনুষ্ঠান থেকে ফেরার পথেই এই ঘটনা ঘটে।
পিছন থেকে একটি গাড়ি এসে তাঁর গাড়িকে সজোরে ধাক্কা মারে। সেই ধাক্কা অনেক বেশি জোরে থাকার কারণে, ঘটনাস্থলেই গাড়িটি পুরো ভেঙেচুরে দুমড়ে মুচড়ে যায়। তার জেরেই আহত হন কবি। তবে আপাতত তিনি বিশ্রামে আছেন এবং চিকিৎসকের পরামর্শ নিয়ে চলছেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

