শ্যুটিং করতে গিয়ে মৃত্যু কর্মীর, ফের শ্যুটিং সেটে মর্মান্তিক ঘটনা, প্রশ্নের মুখে নিরাপত্তা

Published : May 15, 2026, 06:22 PM ISTUpdated : May 15, 2026, 06:24 PM IST
camera

সংক্ষিপ্ত

শ্যুটিং সেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল ২৮ বছর বয়সী কর্মী কার্তিকেয়নের। চেন্নাইয়ের পানাইয়ুরে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। পুলিশ বর্তমানে ঘটনার তদন্ত করছে এবং সেটের নিরাপত্তা ব্যবস্থায় কোনও গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখছে।

কদিন আগে শ্যুটিং করতে গিয়ে প্রয়াত হন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। এই মমলার এখনও মীমাংসা হয়নি। এরই মাঝে ফের শ্যুটিং করতে গিয়ে মৃত্যু হল এক কর্মীর। ফের শ্যুটিং সেটে ঘটল মর্মান্তিক ঘটনা। আবারও প্রশ্নের মুখে নিরাপত্তা।

জানা গিয়েছে, শ্যুটিং-র মাঝে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় ২৮ বছর বয়সী কর্মীর। মৃত কুশলীর নাম কার্তিকেয়ন। তিনি আর্ট ডিরেকশন বিভাগে কাজের সঙ্গে যুক্ত ছিলেন। জানা গিয়েছে, শ্যুটিং-র জন্য একটি বাড়ির আদলে সেট তৈরি করছিলেন। সেই সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। সঙ্গে সঙ্গে হাসপাতান নিয়ে যাওয়া হয়, কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত হলে ঘোষণা করে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। কীভাবে বিদ্যুৎস্পৃষ্ট হলেন তিনি এবং নিরাপত্তায় কোনও গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এখনও পর্যন্ত কারও বিরুদ্ধে কোনও এফআইআর দায়ের হয়নি।

প্রসঙ্গত, ঘটনাটি ঘটেছে দক্ষিণ ভারত। রজনীকান্তের আসন্ন ছবি জেলার ২-র শ্যুটিং সেটে ঘটেছে এই ঘটনা। চেন্নাই-র পানাইয়ুর-র হচ্ছিল শ্যুটিং। জেলার ২ পরিচালনা করছেন নেলসন দিলীপকুমার। এটি রজনীকান্ত এবং নেলসনের দ্বিতীয় যৌথ কাজ। ২০২৩ সালে মুক্তি পায় জেলার। যা ব্যাপক হিট করেছিল। সেই ছবির সিক্যুয়েল হিসেবে আসছে জেলার ২। এই ছবির সেটে মৃত্যু হল এক কর্মীর। বর্তমানে চলছে ঘটনার তদন্ত।

এদিকে এই একই ঘটনা ঘটে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে। ‘ভোলে বাবা পার করেগা’ নামের একটি ধারাবাহিকের শ্যুটিং করতে গিয়ে প্রয়াত হন বাংলার অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছিল, শ্যুটিং-র সময় জলে নেমেছিলেন। তখনই ঘটে এই দুর্ঘটনা। সেখানেই তলিয়ে গিয়ে মৃত্য়ু হয়। মনে করা হচ্ছে জলে ডুবে মৃত্য়ু হয়েছে তাঁর। টেকনিশিয়ানরা তাঁকে উদ্ধার করে দিঘার হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্মরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। তবে সে সময় ঠিক কী হয়েছিল তা এখনও স্পষ্ট নয়। তাঁর মৃত্যু ঘিরে উঠেছে একাধিক প্রশ্ন। সদ্য এই ঘটনার সঠিক তদন্তের আশায় পুলিশের দ্বারস্থ হয়েছেন টলিউডের একাধিক সদস্যরা। 

PREV

Entertainment News ( বাংলা বিনোদনের খবর ): Read Entertainment News including movie reviews, Trailers, Celebrity gossips, TV shows and other Entertainment News in at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Sourav Ganguly: অবশেষে বড় ঘোষণা! সৌরভের বায়োপিকে ডোনা চরিত্রে অভিনয় করবেন এই অভিনেত্রী
Akshay Kumar: 'ভূত বাংলা' ৬ নম্বরে, অক্ষয়ের কেরিয়ারের সেরা ৫ ব্যবসা সফল ছবি কোনগুলো?