আরাধ্যার জন্মদিনের পার্টি, সেলিব্রেশনে মেতে দোলনাতে চেপে বসলেন অভিষেক

Published : Nov 19, 2019, 02:05 PM IST
আরাধ্যার জন্মদিনের পার্টি, সেলিব্রেশনে মেতে দোলনাতে চেপে বসলেন অভিষেক

সংক্ষিপ্ত

আরাধ্যার জন্মদিনে সেজে উঠল বচ্চল ভিলা রবিবারের সন্ধ্যায় বিশেষ পার্টির আয়োজন বাড়িতেই বসল এক আস্ত মেলা দোলনায় চেপে বসলেন অভিষেক বচ্চন 

রবিরার অভিষেক ও ঐশ্বর্য কন্যা আরাধ্যার জন্মদিন উপলক্ষ্যে বচ্চন ভিলা সেজে উঠেছিল নয়া লুকে। আলোর রসনাই থেকে শুরু করে আত্মীয়-পরিজনদের ভিড়, সেলিব্রেশনের তালিকা থেকে এদিন বাদ পরেনি কিছুই। বন্ধুদের সঙ্গে দিনটি বেজায় মজা করেই কাটল আরাধ্যার। বচ্চন পরিবারের মেয়ে বলে কথা। ফলে সেলিব্রেশ যে হবে গ্র্যান্ড তা নিয়ে কোনও সন্দেহ থাকে না। 

প্রতিবছরই আরাধ্যার জন্মদিনে বিশেষ পার্টির আয়োজন করা হয়। এবারের পার্টিতে বসানো হয়েছিল এক আস্ত মেলা। যেখানে ছিল একটি দোলনাও। মেয়ের সঙ্গে সেলিব্রেশনে মেতে ছোটবেলা ফিরে পেলেন যেন অভিষেক বচ্চন। দোলনাতে আরাধ্যার সঙ্গে চেপে বসলেন তিনিও। এদিন বচ্চন পরিবারে অন্যের প্রবেশ থাকে নিশিদ্ধ। ফলে ভিলার বাইরে থেকেই নজরে এল দোলনাতে বসে রয়েছেন বচ্চন।

 

 

এই ভিডিওই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল মুহুর্তে। পরিবারের সঙ্গে এভাবেই জন্মদিনের সেলিব্রেশনে মেতে উঠেছিল ছোট্ট আরাধ্যা। পরিবারের সকলের প্রিয় এই খুদে বচ্চন। প্রতিটি জায়গাতেই তাঁকে ঐশ্বর্যর সঙ্গে দেখা যায় উপস্থিত থাকতে। সে ফ্যাশন শো হোক কিংবা কোনও বিশেষ অনুষ্ঠান। মায়ের সঙ্গে পাল্লা দিয়ে সকলের নজর কাড়ে আরাধ্যায়। অমিতাভ বচ্চ থেকে শুরু করে পরিবারের সকেরই সোশ্যা মিডিয়ায় পাতায় দেখা মেলে আরাধ্যার। 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

বান্ধবীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ, গ্রেফতার হল ইউটিউবার শমীর অধিকারী
'নিজে ডেকে বসালেন, শুনলেন গান'! ঠিক কেমন বাস্তবের সনু নিগম? এশিয়ানেট নিউজ বাংলাকে জানালেন সুমন মুখোপাধ্যায়