
সদ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন তেল-পেট্রোল বাঁচানোর কথা। পেট্রোল , ডিজেল, রান্নার গ্য়াস ব্যবহারের ক্ষেত্রে এবার সংযমী হতে , দেশবাসীকে পরামর্শ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বিশ্বব্যাপী যুদ্ধ পরিস্থিতির কথা মাথায় রেখেই এই আর্জি জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি আরও বলেছেন, সংশ্লিষ্ট পণ্যগুলির ক্ষেত্রে ভারত স্বয়ংসম্পূর্ণ নয়। দেশে পোট্রোপণ্যের চাহিদার একটি বড় অংশের আমদানি করতে হয় অন্য দেশ থেকে। এই ধরনের আমদানিকৃত পণ্যগুলি অপচয় না করার জন্য দেশবাসীর কাছে আর্জি জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর মতে পশ্চিম এশিয়ায় যুদ্ধের ফলে এগুলির অপচয় সংকট তৈরি করতে পারে।
মোদীর এই ঘোষণার পর প্রধানমন্ত্রীকে কটাক্ষ করলেন অভিনেতা প্রকাশ রাজ। সোশ্যাল মিডিয়ায় করলেন বিশেষ পোস্ট। লিখলেন, নোট বন্দী করে অর্থনীতি ধ্বংস করে দিয়েছেন, মানিষকে থালা বাজাতে এবং কোভিড তাড়াতে বলেছেন.. ২ কোটি চাকরি, ১০০টি স্মার্ট সিটি, অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকার বুলি, এমএসপি-র নামে কৃষকদের ঠকানো, বলেছিলেন সাধারণ মানুষও চপ্পল পরে জাহাজে চড়বে… সাধারণ মানুষের কাছ থেকে গব্বর সিং ট্যাক্স আদায় করেছেন এবং নিজের ধনী বন্ধুদের ট্যাক্স মকুব করে দিয়েছেন, এখন নাগরিকদের কাছে ত্যাগ স্বীকার করতে বলছেন কারণে তাঁরা দেশ পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থ। #JustAsking
এরপর প্রকাশের এই টুইট মুহূর্তে ভাইরাল হয়েছে। তাতে মিলেছে মিশ্র প্রতিক্রিয়া। একজন মোদীর সমর্থনে লিখেছেন, নোটবন্দী যে ব্যর্থ হয়েছে তার কোনও প্রমাণ নেই, সারা ভারতে করোনা ভ্যাকসিনের তিনটি ডোজ সরবরাহ করা হয়েছে, কৃষকরা তাদের ফসলের জন্য এমএসপি পাচ্ছেন, এই প্রথম ক-ষকদের ফসলের বীমা হচ্ছে। UDAAN প্রকল্পের অধীনে ভারতের অনেক ছোট শহরে বিমানবন্দর তৈরি হয়েছে। আবার অনেকে অভিনেতার সমর্থনেও করেছেন উক্তি।
Entertainment News ( বাংলা বিনোদনের খবর ): Read Entertainment News including movie reviews, Trailers, Celebrity gossips, TV shows and other Entertainment News in at Asianet News Bangla.