মাত্র ৭ বছরেই কন্যা ১২টি ভাষা বলতে পারে, কীভাবে? জানালেন আসিনের স্বামী রাহুল শর্মা

Published : Oct 27, 2026, 06:21 PM IST
Actress Asin Thottumkal Net Worth

সংক্ষিপ্ত

প্রাক্তন অভিনেত্রী আসিন ও তাঁর স্বামী রাহুল শর্মার ৭ বছরের মেয়ে অরিন মোবাইল বা টিভি ব্যবহার করে না। মাত্র সাত বছর বয়সেই সে ১২টি ভাষা বলতে ও বুঝতে পারে এবং উঁচু ক্লাসের বই পড়ে।

এক সময় দক্ষিণী ছবির দুনিয়ায় দাপটের সঙ্গে অভিনয় করেছেন আসিন। বলিউডেও কাজ করেছেন তিনি। আমির খানের বিপরীতে গজনী ছবিতে দেখা গিয়েছিল আসিনকে। কিন্তু, বিয়ে করে পুরোপুরি বিনোদন জগত থেকে বিদায় নিয়েছেন আসিন। মাইক্রোম্যাক্স সংস্থার অন্যতম প্রতিষ্ঠাতা রাহুল শর্মাকে বিয়ে করেন আসিন। সদ্য এক সাক্ষাৎকারে রাহুল শর্মার মুখে শোনা গেল স্ত্রী আসিনের প্রশংসা। সঙ্গে মেয়ের প্রসঙ্গে জানালেন এক বিশেষ কথা।

সাক্ষাৎকারে রাহুল শর্মা বলেন, তাঁদের সাত বছরের মেয়ে অরিন রায়ন শর্মাকে মোবাইল ফোন ব্যবহার করতে দেওয়া হয় না। এমনকি, বাড়িতে টেলিভিশনও নেই।… মেয়ের বেড়ে ওঠার নেপথ্যে অসিনের অবদান অনেকখানি। মাত্র সাত বছর বয়সেই নাকি প্রায় ১২টি ভাষা বুঝতে ও বলতে পারে অরিন। সেই তালিকায় আছে কোরীয়, জাপানি, থাই ও চিনা ভাষাও। রাহুলের কথায়, ‘আমাদের মেয়ের বয়স এখন মাত্রা সাত। অথচ কোরীয়, জাপানি, থাই এবং চিনা-সহ প্রায় ১২টি ভাতা বুঝতে এবং বলতে পারে সে। আর আমি দুটি ভাষা বলতেই হিমশিম খাই। ইংরেজি আর হিন্দিতেই আটকে রয়েছি আমি।’

রাহুল বলেন, ‘এখনও পর্যন্ত অরিনকে কোনও স্ক্রিনের সামনে বসতে দিইনি। বাড়িতে টেলিভিশন নেই, মোবাইল ফোনও ব্যবহার করতে দিই না। আমাদের বাড়িতে শুধু বই রয়েছে। মনে হয়, অরিনের স্কুলের থেকেও আমাদের বাড়িতে বেশ বই আছে।’

তিনি আরও জানান যে, তাঁদের মেয়ে এখন দ্বিতীয় শ্রেণিতে পড়ে। কিন্তু, বাড়িতে অষ্টম ও নবম শ্রেণির বই আছে। মজা করে মেয়ের পড়াশোনা নিয়ে বলেন, ‘মাঝেমধ্যে ঠাট্টা করে বলি, ওকে দশম শ্রেণির পরীক্ষাতে বসিয়ে দেওয়া হোক। এ সবই আসলে আমাদের জীবনে অসিনের অবদান।’ এরই সঙ্গী নিজের স্ত্রীর প্রশংসা করে বলেন, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর মধ্যে আসিনকে বিয়ে করা অন্যতম। রাহুলের মতে, তাঁর জীবনের সব কঠিন সময় আসিনকে সঙ্গে পেয়েছেন। সাহস জুগিয়েছে সে, জীবনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দিয়েছে।

PREV

Entertainment News ( বাংলা বিনোদনের খবর ): Read Entertainment News including movie reviews, Trailers, Celebrity gossips, TV shows and other Entertainment News in at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Shilpa Shetty Workout: জিমের সরঞ্জাম ছাড়াই করুন শিল্পার বল এক্সারসাইজ, মিলবে ৫টি উপকারিতা
Imran Khan: ইমরান খানের ভারত ছাড়ার নির্দেশে সাময়িক স্বস্তি, আমির খানের ভাগ্নেকে নিয়ে বড় কথা জানাল আদালত