Prabhas: হিরোইনকে চুমু খাওয়ার আগে বাবার পারমিশন নিতেন! প্রভাসের টপ সিক্রেট ফাঁস
ইয়াং রেবেল স্টারের অনস্ক্রিন ম্যাজিক নিয়ে নতুন করে কিছু বলার নেই। পর্দায় তাঁকে দেখলেই উন্মাদনায় মাতেন দর্শকরা। কিন্তু জানেন কি, এই মেগাস্টারই একসময় ছোট একটা চুমুর দৃশ্য করার আগেও বাবার অনুমতি নিতেন!

প্রভাসের সিনেমা মানেই ম্যাজিক
প্যান ইন্ডিয়া রেঞ্জে এখন চুটিয়ে রাজত্ব করছেন রেবেল স্টার প্রভাস। একের পর এক বিগ বাজেট সিনেমায় দেখা যাচ্ছে তাঁকে। প্রভাসের সিনেমা মানেই ফ্যানদের জন্য গ্যারান্টিড ধামাকা। তাঁর সম্পর্কে কোনও খবর সামনে এলেই তা হু হু করে ভাইরাল হয়। বিশেষ করে প্রভাসের খাবার বা বিয়ে নিয়ে চর্চা লেগেই থাকে। তবে সম্প্রতি তাঁকে নিয়ে অন্য একটি খবর বেশ ছড়িয়ে পড়েছে। বাবা সূর্যনারায়ণ রাজুর সঙ্গে প্রভাসের সম্পর্ক কেমন ছিল, তা এক সাক্ষাৎকারে ফাঁস করেছেন এক অভিনেতা।

'আদভি রামুডু' সিনেমার স্মৃতি
প্রভাসের কেরিয়ারের শুরুর দিকের নানা অজানা কথা সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন তাঁর ঘনিষ্ঠ বন্ধু ও অভিনেতা প্রভাস শ্রীনু। তিনি জানান, সেসময় সিনেমার বিভিন্ন দৃশ্যে অভিনয়ের জন্য বাবা সূর্যনারায়ণ রাজুর অনুমতি নিতেন প্রভাস। টলিউডের পরিচিত অভিনেতা ও প্রযোজক উপ্পলপতি সূর্যনারায়ণ রাজুর পরিবার থেকে এলেও প্রভাস নিজের আলাদা পরিচিতি তৈরি করেছেন। তাঁর কেরিয়ারের শুরুর দিকের অন্যতম সিনেমা হল 'আদভি রামুডু'। এই সিনেমায় তাঁর অভিনয় ও অ্যাকশন দর্শকদের মন জয় করেছিল।
চুমুর দৃশ্যের জন্য বাবার পারমিশন!
সিনেমায় রোমান্টিক দৃশ্য বা লিপলক করার সময় অনেক অভিনেতাই কিছুটা অস্বস্তিতে ভোগেন। কিন্তু জানেন কি, প্রভাস এমন দৃশ্যে অভিনয় করার আগে কী করতেন? 'আদভি রামুডু' সিনেমায় একটি রোমান্টিক চুমুর দৃশ্যে অভিনয়ের আগে প্রভাস সটান বাবাকে ফোন করে অনুমতি চেয়েছিলেন!
প্রভাস ফোনে জিগ্যেস করেন, "ড্যাডি, আমি কি সিনেমায় চুমু খেতে পারি?" বাবাও মজার ছলে উত্তর দেন, "খেয়ে নাও বাবা, এটা তো সিনেমার জন্যই।" বাবার গ্রিন সিগন্যাল মেলার পরেই ওই দৃশ্যে অভিনয় করেন প্রভাস। বাবা-ছেলের এই মিষ্টি বন্ধুত্বের কথাই শেয়ার করেছেন প্রভাস শ্রীনু।
বাবা-ছেলের মিষ্টি সম্পর্ক
প্রভাসের কেরিয়ারের সাফল্যের পেছনে তাঁর পরিবারের বিরাট ভূমিকা রয়েছে। বিশেষ করে বাবা সূর্যনারায়ণ রাজুর সঙ্গে প্রভাসের খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। শুটিংয়ের খুঁটিনাটি থেকে শুরু করে খাবারদাবার, সব নিয়েই বাড়িতে আলোচনা করতেন তাঁরা। ইন্ডাস্ট্রির এত বড় স্টার হয়ে ওঠার পরও পরিবারের প্রতি প্রভাসের শ্রদ্ধা ও ভালোবাসা সবসময়ই নজর কাড়ে। তাঁর জ্যাঠামশাই কৃষ্ণম রাজুর প্রতিও প্রভাসের অগাধ ভক্তির কথা সকলেরই জানা।
Entertainment News ( বাংলা বিনোদনের খবর ): Read Entertainment News including movie reviews, Trailers, Celebrity gossips, TV shows and other Entertainment News in at Asianet News Bangla.

