সুইমিং পুলেই ঋতাভরীর নাম ধরে কে ডাকলেন! জলেই যেন উষ্ণতা বাড়ালেন অভিনেত্রী

swaralipi dasgupta |  
Published : Jun 25, 2019, 05:07 PM IST
সুইমিং পুলেই ঋতাভরীর নাম ধরে কে ডাকলেন! জলেই যেন উষ্ণতা বাড়ালেন অভিনেত্রী

সংক্ষিপ্ত

সোশ্য়াল  মিডিয়ায় আজকাল ঝড় তুলছেন ঋতাভরী চক্রবর্তী  যোগ দিবসে ছবি পোস্ট করে ভক্তদের মন জয় করছেন অভিনেত্রী  এবার সুইমিং পুলে নেমে রীতিমতো আগুন ধরালেন ঋতাভরী সেই ভিডিও নিজেই ইনস্টাগ্রামে পোস্ট করলেন ঋতাভরী

সোশ্য়াল  মিডিয়ায় আজকাল ঝড় তুলছেন ঋতাভরী চক্রবর্তী। কখনও যোগ দিবসে ছবি পোস্ট করে আবার কখনও পিয়ানো বাজানোর ভিডিও দিয়ে ভক্তদের মন জয় করছেন অভিনেত্রী। এবার সুইমিং পুলে নেমে রীতিমতো আগুন ধরালেন ঋতাভরী। সেই ভিডিও নিজেই ইনস্টাগ্রামে পোস্ট করলেন ঋতাভরী। 

ভিডিওয়ে দেখা যাচ্ছে, কালো রংয়ের বিকিনিতে জলকেলীতে মেতেছেন ঋতাভরী। সাঁতার কাটার সময়ে সব সময়েরই মতো গ্ল্যামারাস দেখাচ্ছিল তাঁকে। ভিডিও-র ক্যাপশনে তিনি লিখেছেন, তুমি কি আমার নাম ধরে ডাকলে! সঙ্গে মধুজা ভৌমিক নামে এক বন্ধুকে ট্যাগ করেছেন ঋতাভরী। ভিডিওটি দেখে মুগ্ধ হয়েছেন দর্শকরা। 

 

 

প্রসঙ্গত, টেলিভিশন থেকে কেরিয়ারের শুরু করে মুহূর্তে খ্য়াতির আলোয় চলে এসেছিলেন ঋতাভরী চক্রবর্তী। তার পরে মডেলিং, বড় পর্দায় অভিনয়। বলিউডেও তাঁর অভিনয়ের অভিজ্ঞতা হয়ে গিয়েছে। কিছুদিন আগে পিয়ানো বাজানোর একটি ভিডিও পোস্ট করেন ঋতাভরী। ভিডিওতে দেখা যাচ্ছে সাদা গাউন পরে গ্র্যান্ড পিয়ানো বাজাচ্ছেন ঋতাভরী। না সত্যি সত্যি তিনি পিয়ানো বাজাচ্ছেন না। কোনও ছবির শ্যুটিং-ও নয়। ঋতাভরী নিজেই ইনস্টাগ্রামে জানিয়েছেন, এটি একটি হোটেলের ফোটোশ্যুটের জন্য। 

সম্প্রতি যোগ দিবসেও বেস কিছু যোগাসনের ভঙ্গিতে ছবি পোস্ট করেন ঋতাভরী।  অভিনেত্রীর ফিটনেসেও মুগ্ধ হয়েছেন সকলে। 

 

 

প্রসঙ্গত, সম্প্রতি ঋতাভরী রাজ চক্রবর্তীর 'শেষ থেকে শুরু' ছবিতে অভিনয় করেছেন। ছবিতে এক বাংলাদেশের মেয়ের ভূমিকায়ে তিনি অভিনয় করেছেন। এই ছবিতে জিৎ ও কোয়েলও অভিনয় করেছেন। বলিউডে অনুষ্কা শর্মার প্রযোজনায় 'পরী' ছবিতেও অভিনয় করেছিলেন ঋতাভরী। এই ছবিতে তাঁর অভিনয় বেশ প্রশংসা পেয়েছিল। 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা