Sara Arjun: ধুরন্ধর-এর পর এবার মধুবালা? বনসালীর ব্যানারে নতুন চমক দিতে চলেছেন সারা অর্জুন

Published : Apr 11, 2026, 02:53 PM IST
Sara Arjun movies list before Dhurandhar 2

সংক্ষিপ্ত

‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজির বিপুল সাফল্যের পর অভিনেত্রী সারা অর্জুন এবার এক নতুন চ্যালেঞ্জের মুখে। শোনা যাচ্ছে, সঞ্জয়লীলা বনসালীর প্রযোজনায় কিংবদন্তি অভিনেত্রী মধুবালার চরিত্রে অভিনয় করতে চলেছেন তিনি। 

আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’ ও তার সিক্যুয়েল ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ মুক্তির পর থেকেই দর্শকমহলে তুমুল সাড়া ফেলেছে। প্রথম ছবির মুক্তির আগেই রণবীরের সঙ্গে কিশোরী সারা অর্জুনের অন-স্ক্রিন রসায়ন নিয়ে বিস্তর বিতর্ক দানা বাঁধে। বয়সের ফারাক নিয়ে নানা মহলে প্রশ্ন উঠলেও, ছবি মুক্তির পর সেই সমস্ত সমালোচনাকে কার্যত উড়িয়ে দিয়ে বক্স অফিসে বিপুল সাফল্য পায় ‘ধুরন্ধর’।

দ্বিতীয় ভাগ ‘ধুরন্ধর ২’ সেই সাফল্যের ধারা আরও জোরালো করেছে। ইতিমধ্যেই বিশ্বব্যাপী আয়ের নিরিখে হলিউড ও চীনা ছবির সঙ্গে পাল্লা দিয়ে শীর্ষ তালিকায় জায়গা করে নিয়েছে এই ছবি। ফ্রাঞ্চাইজির জনপ্রিয়তা ক্রমেই বাড়ছে, আর তার সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছে সারা অর্জুনের তারকাখ্যাতি।

এই বিপুল সাফল্যের মাঝেই শোনা যাচ্ছে, আরও একটি বড় বাজেটের ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন সারা। সূত্রের খবর, সঞ্জয়লীলা বনসালীর প্রযোজনায় এবং জ্যাসমিত কে রিনের পরিচালনায় তৈরি হতে চলা এক বিশেষ ছবিতে কিংবদন্তি অভিনেত্রী মধুবালার চরিত্রে দেখা যেতে পারে তাঁকে। হিন্দি সিনেমার স্বর্ণযুগকে কেন্দ্র করে নির্মিত এই ছবিতে মধুবালার উজ্জ্বল অভিনয়জীবন যেমন উঠে আসবে, তেমনই তাঁর ব্যক্তিগত জীবনের অন্তর্লীন যন্ত্রণা ও সংগ্রামের কথাও তুলে ধরা হবে।

ইতিমধ্যেই এই চরিত্রের জন্য নিজেকে প্রস্তুত করতে শুরু করে দিয়েছেন সারা। মধুবালার সৌন্দর্য, গ্ল্যামার, পোশাক-পরিচ্ছদ, অভিনয়ের ভঙ্গি থেকে শুরু করে সংলাপ বলার ধরণ—সবকিছু নিয়েই চলছে নিবিড় প্রশিক্ষণ। লুক টেস্টের মাধ্যমেও চরিত্রটিকে যতটা সম্ভব নিখুঁত করে তোলার চেষ্টা চলছে বলে জানা গিয়েছে।

যদিও এই প্রকল্প নিয়ে এখনও পর্যন্ত প্রযোজক বা পরিচালকের তরফে আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি, তবুও ইন্ডাস্ট্রির অন্দরে জোর গুঞ্জন—এই ছবি মূলত মধুবালার প্রতি শ্রদ্ধার্ঘ্য হিসেবেই নির্মিত হবে।

শিশুশিল্পী হিসেবে অভিনয়ে যাত্রা শুরু করা সারা অর্জুন ইতিমধ্যেই একাধিক বিজ্ঞাপন ও দক্ষিণী চলচ্চিত্রে কাজ করে নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন। ‘ধুরন্ধর’ ফ্রাঞ্চাইজির সাফল্যের পর তিনি রাতারাতি জনপ্রিয়তার শিখরে পৌঁছে গিয়েছেন।

‘ইয়ালিনা জামালি’ চরিত্রে তাঁর অভিনয় যেমন দর্শকদের মন জয় করেছে, তেমনই এখন প্রশ্ন—মধুবালার মতো এক আইকনিক চরিত্রে অভিনয় করে তিনি কি সেই সাফল্যকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারবেন? তার উত্তর দেবে সময়ই।

PREV

Entertainment News ( বাংলা বিনোদনের খবর ): Read Entertainment News including movie reviews, Trailers, Celebrity gossips, TV shows and other Entertainment News in at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Daadi Ki Shaadi: বলিউডে পা রাখলেন ঋদ্ধিমা, ননদের প্রথম কাজ নিয়ে কী বললেন আলিয়া?
Ajker Bangla News Live: RR Dugout Mobile Phone Use - ডাগ আউটে বৈভবের পাশে বসে মোবাইলে চ্য়াট করছেন রাজস্থানের ম্য়ানেজার! কড়া শাস্তির মুখে রিয়ান পরাগের দল