
রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ঘিরে উত্তাল টলিউড। আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে রাহুলের মৃত্যুর সঠিক এবং নিরপেক্ষ তদন্তের দাবিতে মিছিল করা হয়েছে। সুরক্ষার দাবিতে হয়েছে কর্মবিরতি। সকলেরই পাশে থেকেছেন রাহুলের পরিবারের। এখনও তাঁর মৃত্যুর সঠিক তদন্তের দাবি করে চলেছেন অনেকে। চলছে তদন্তও। এই সময় সকলকে ধন্যবাদ জানালেন রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা।
নিজের ফেসবুক পেজে লেখেন, ‘ধন্যবাদ জানাই সকলকে, এই কঠিন সময়ে আমাদের পাশে থাকার জন্য। গত ৭ তালিখে গোটা চলচ্চিত্র পরিবার যেন এক সুরে বাঁধল নিজেদের- এই ভাবনা, একই চিন্তা আর অফুরন্ত ভালোবাসায়।
এখানে কোনো বিভাজন নেই, কোনো রাজনৈতিক রং নেই, নেই কোনো ব্যক্তিগত স্বার্থ বা আমিত্বের সংঘাত। এখানে শুধু একটাই সত্য- আমরা একটি পরিবার। পরিবারেরই একজন সদস্যের প্রতি গভীর স্নেহ আর মমতা থেকেই আজকের এই ঐক্যবন্ধ লড়াই।
রাহুলকে কেউ অভিনেতা হিসেবে ভালোবেসেছেন, কেউ চেনেন অরুণোদয় হিসেবে, আবার কেউবা ভালোবেসেছেন লেখক রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে। একটি মৃত্যু আজ আমাদের গোটা পরিবারকে এক সুতোয় গেঁথে দিল।
তবে এই অকাল প্রয়াণ যেন নিছক একটি শোকের স্মৃতি হয়ে না থাকে, এটি যেন আরও বড় কোনো পরিবর্তনের সূচনা করে। তবেই এই মানুষটি আমাদের মাঝে অমর হয়ে থাকবেন, এটাই হবে তার প্রকৃত উত্তরসূরি বা লেগাসি। আমাদের লক্ষ্য হোক একটাই- ভবিষ্যতে যেন এমন দুর্ঘটনা আর না ঘটে। টেকনিশিয়ান হোন বা শিল্পী- মৃত্যুর পর নিজের সম্মান আর মর্যাদার লড়াই যেন কাউকে লড়তে না হয়।’
প্রসঙ্গত, তালসারিতে ‘ভোলে বাবা পার করেগা’ নামের একটি ধারাবাহিকের শ্যুটিং করতে গিয়ে প্রয়াত হন অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছিল, শ্যুটিং-র সময় জলে নেমেছিলেন। তখনই ঘটে এই দুর্ঘটনা। জানা যায়, সেখানেই তলিয়ে গিয়ে মৃত্য়ু হয়। মনে করা হচ্ছে জলে ডুবে মৃত্য়ু হয়েছে তাঁর। টেকনিশিয়ানরা তাঁকে উদ্ধার করে দিঘার হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্মরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। তবে সে সময় ঠিক কী হয়েছিল তা এখনও স্পষ্ট নয়। তাঁর মৃত্যু ঘিরে উঠেছে একাধিক প্রশ্ন। সদ্য এই ঘটনার সঠিক তদন্তের আশায় পুলিশের দ্বারস্থ হয়েছেন প্রিয়াঙ্কা সহ টলিউডের একাধিক সদস্যরা। শনিবার হয়েছে প্রতিবাদ মিছিল। তারপর দায়ের হল এফআইআর। জানা যাচ্ছে মোট পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা।
Entertainment News ( বাংলা বিনোদনের খবর ): Read Entertainment News including movie reviews, Trailers, Celebrity gossips, TV shows and other Entertainment News in at Asianet News Bangla.