বৈবাহিক জীবন দেখতে কেমন, উত্তর মিলবে অক্ষয়ের মজার পোস্ট-এ

Published : Jan 18, 2020, 01:58 AM IST
বৈবাহিক জীবন দেখতে কেমন, উত্তর মিলবে অক্ষয়ের মজার পোস্ট-এ

সংক্ষিপ্ত

বিবাহবার্ষিকীতে মজার পোস্ট অক্ষয়ের ছবি শেয়ার করলেন নেট দুনিয়ায় মুহূর্তে ভাইরাল টুইঙ্কেল-অক্ষয়ের ছবি মজার ছলে শুভেচ্ছা জানালেন স্ত্রীকে

১৮ জানুয়ারি ২০০১ সালে সাত পাকে বাধা পড়েছিলেন বলিউড স্টার অক্ষয় কুমার ও টুইঙ্কেল খান্না। বেশ কয়েকদিনের সম্পর্কের পরই তাঁরা এক সঙ্গে সংসার করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে সেই সম্পর্কের আসল চেহারাটা ঠিক কেমন! বলিউডের রোম্যান্টিক জুটির মধ্যে অন্যতম হল অক্ষয়-টুইঙ্কেল জুটি। কিন্তু তাঁদের মধ্যে বৈবাহিক সম্পর্ক কেমন!

আরও পড়ুনঃ একের পর এক নগ্ন ছবিতে ট্যাগ বিশ্বসুন্দরী, বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ নাতাশা

আরও পড়ুনঃ শাহরুখের 'সোনার মেডেল'-এর জয়, কিং খান শেয়ার করলেন ছবি

 

 

বিবাহবার্ষিকীতে এবার সেই রহস্যভেদ করলেন অক্ষয় কুমার। সোশ্যাল মিডিয়াতে তিনি বরাবরই অ্যাক্টিভ। বিবাহবার্ষিকীতে তাই স্ত্রীকে শুভেচ্ছা জানালেন প্রকাশ্যে। সঙ্গে মজার ছলে পোস্ট করলেন ছবি। সেখানেই দেখা গেল অভিনেতাকে ২.০-এর লুকে টুইঙ্কেলের গলা টিপে ধরতে। প্রেম যতই গভীর হোক না কেন বৈবাহিক জীবনের চিত্রটা সকলের ক্ষেত্রেই সমান। 

অক্ষয় কুমারের মজার ছলে করা পোস্ট মুহূর্তে ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। সেখানেই অক্ষয় কুমার লেখেন বিবাহিত জীবন বাস্তবে যেমন হয়। কিছু সময় ভালোবাসতে ইচ্ছে করে আর কিছু সময় ঠিক এমনটাই ঘটে, ছবিতে ঠিক যেমনটা দেখছেন। ১৯ বছরের সাংসারিক জীবনের প্রতিচ্ছবি এভাবেই আঁকলেন অক্ষয় কুমার। যা এক কথায় সকলের নজর কাড়ে। 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা