কঙ্গনার দিদির প্রতিক্রিয়া 'হা হা', স্পষ্ট জবাব দিলেন পরিণত আলিয়া

Published : Jan 29, 2020, 04:30 PM ISTUpdated : Jan 29, 2020, 04:31 PM IST
কঙ্গনার দিদির প্রতিক্রিয়া 'হা হা', স্পষ্ট জবাব দিলেন পরিণত আলিয়া

সংক্ষিপ্ত

কঙ্গনার পদ্মশ্রী প্রাপ্তী খুশি হয়েছিলেন আলিয়া ভাট আলিয়ার রিঅ্যাকশনে হাঁসলেন রঙ্গোলির পাল্টা উত্তর দিলেন আলিয়া

কয়েকদিন আগেই পদ্মশ্রী সন্মানের তালিকা প্রকাশ্যে আসে। তখনই দেখা গিয়েছিল সেই তালিকাতে রয়েছে কঙ্গনা রানওয়াতের নাম। খবর পাওয়ার পরই সোশ্যাল মিডিয়াতে নিজের প্রতিক্রিয়া জানিয়েছিলেন তিনি। প্রথম থেকেই কঙ্গনা রানওয়াতের কেরিয়ারের পথ খুব একটা মসৃণ ছিল না। গ্যাংস্টার থেকে তাঁর যাত্রা শুরু। কেরিয়ারের পথে সন্মুখীন হতে হয়েছিল তাঁকে অনেক ঝড় ঝাপটার। সে সব পেরিয়ে আজ তিনি সুপারস্টার। 

আরও পড়ুনঃ মুক্তির আগেই আইনি গেরোয় 'মালালা', পরিচালকের বিরুদ্ধে জারি হল ফতোয়া

কঙ্গনার এই সফর সঙ্গী হলেন তাঁর দিদি রঙ্গোলি চান্দেল। তাঁর প্রতিটি ধাপেই কঙ্গনার পাশে থেকেছেন তিনি। কখনও কখনও বোনের হয়ে প্রকাশ্যে গলা তুলেছেন। কিন্তু সবেতেই তাঁর বক্তব্য পেশ করার অভ্যাস অনেকেরই না পসন্দ। ফলে অধিকাংশ সময়ই সোশ্যাল মিডিয়ায় তিনি জড়িয়ে পড়েন বিভিন্ন বচসায়। এবারও তেমনটাই হল। 

পদ্মশ্রী পেলেন কঙ্গনা রানওয়াত। সেই খবর পাওয়ার পরই নেট দুনিয়ায় অনেকেই শুভেচ্ছা জানিয়েছিল কঙ্গনা রানওয়াতকে। সেই তালিকাতে নাম লিখিয়ে ছিলেন আলিয়া ভাটও। পাঠিয়ে ছিলেন ফুলের তোড়ার ইমোজি। সেই কমেন্ট দেখা মাত্রই হা হা রিয়েকশন দিয়েছিলেন রঙ্গোলি চান্দেল। তা দেখে বিন্দুমাত্র চোটলেন না আলিয়া ভাট। উল্টে তিনি জানালেন, ওঁরা যেভাবে খুশি প্রতিক্রিয়া দিতে পারেন, কিন্তু আমার ভালো লেগেছে কঙ্গনার জন্য আমি খুশি। 

 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

রাজ্যসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী রঞ্জিত কন্যা, জানুন কোয়েল মল্লিকের শিক্ষাগত যোগ্যতা কতদূর
দেব-সায়ন্তিকার পর রাজনীতির ময়দানে কোয়েল মল্লিক, সোশ্যাল মিডিয়ায় হতাশা, তৃণমূলের বাকি প্রার্থী কারা?