Asha Bhosle Top 10 Bollywood Songs: গেয়েছেন ১০ হাজারেরও বেশি গান, দম মারো দম থেকে ইয়ে মেরা দিল, বলিউডে আশা ভোঁসলের এই দশটা গান সবার হৃদয়ে জেতে

Published : Apr 12, 2026, 02:43 PM ISTUpdated : Apr 12, 2026, 02:49 PM IST
Asha Bhosle

সংক্ষিপ্ত

Asha Bhosle Top 10 Bollywood Songs: সবাইকে কাঁদিয়ে দুনিয়া ছেড়ে চলে গেলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে। ৯২ বছর বয়সে দুনিয়া ছেড়ে চলে গেলেন তিনি। আজ, রবিবার দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন আশা। রুশ এবং মালয়-সহ ২০টিরও বেশি ভাষায় গান গেয়েছেন।

Asha Bhosle Top 10 Bollywood Songs: সবাইকে কাঁদিয়ে দুনিয়া ছেড়ে চলে গেলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে। মৃত্য়ুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। শনিবার সন্ধ্য়ায় তিনি আচমকা অসুস্থ হওয়ার পর হাসপাতালে ভর্তি করতে হয়। রাতের দিকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়ে বলে জানা গিয়েছিল। এরপর আজ, রবিবার দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন আশা। আশা ভোঁসলে আজ আর নেই, কিন্তু তাঁর গানগুলো আজও অমর হয়ে আছে। দশকের পর দশক ধরে খ্যাতির শীর্ষে অবস্থান করার পরেও, আশা ভোঁসলে তাঁর শ্রোতাদের প্রতিনিয়ত চমকে দিয়ে গেছেন। তাঁর সঙ্গীতজীবনের চাকচিক্যময় ও গ্ল্যামারাস ভাবমূর্তি থাকা সত্ত্বেও, ধ্রুপদী সঙ্গীতের ওপর তাঁর গভীর ও মজবুত ভিত্তি ছিল।

বলিউডে হাজারেরও বেশি গান গেয়েছেন তিনি। সব ভাষা মিলিয়ে তাঁর গাওয়া গানের সংখ্যা ১০ হাজারেরও বেশি, যা তাঁকে বিশ্বের অন্যতম বেশি গান গাওয়া শিল্পীদের মধ্যে জায়গা করে দিয়েছে। তাঁর বেশিরভাগ গানই সুপারহিট হয়। তিনি রুশ এবং মালয়-সহ ২০টিরও বেশি ভাষায় গান গেয়েছেন।

এক নজরে দেখে নেওয়া যাক আশা ভোঁসলের গাওয়া জনপ্রিয় দশটি বলিউড সিনেমার গান---

১) ‘পিয়া তু আব তো আজা’ (কারাভান)

ক্যাবারে স্টাইলের এই গানটি আশা ভোঁসলের অন্যতম পরিচিত গান। তাঁর কণ্ঠের আবেদন ও ভঙ্গি গানটিকে আইকনিক করে তুলেছে।

২) ‘দম মারো দম’ ( হরে রাম হরে কৃষ্ণ)

৭০-এর দশকের এই গানটি একধরনের কাল্ট স্ট্যাটাস পেয়েছে। নতুন প্রজন্মের কাছেও গানটি সমান জনপ্রিয়।

৩) ‘ইয়ে মেরা দিল’ (ডন)

গ্ল্যামার ও রোমাঞ্চে ভরা এই গানটি বলিউডের ক্লাসিক। আশা ভোঁসলের কণ্ঠ এতে বিশেষ আকর্ষণ যোগ করেছে।

৪) 'চুরা লিয়া হ্যায় তুমনে' ( ইয়াদোঁ কী বারাত)

রোমান্টিক আবহে ভরা এই গানটি আজও চিরসবুজ। গিটারের সুরে শুরু হওয়া অংশটি বিশেষভাবে স্মরণীয়।

৫) 'ইন আঁখোঁ কি মস্তি' (উমরাও জান)

গজল ঘরানার এই গানটি তাঁর কণ্ঠে অসাধারণ মাত্রা পেয়েছে। নরম ও আবেগঘন গায়কী শ্রোতাদের মুগ্ধ করে।

৬) ‘জরা সা ঝুম লুঁ ম্যায়’ (দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে)

মজাদার ও প্রাণবন্ত এই গানটি ছবির হালকা মেজাজের মুহূর্ত তৈরি করে। আশা ভোঁসলের কণ্ঠে গানটি আরও জীবন্ত হয়ে উঠেছে।

৭) 'রঙ্গিলা রে' (রঙ্গিলা)

আমির খান-জ্য়াকি শ্রফ- ঊর্মিলা মাতন্ডকরের ত্রিকোণ প্রেমের ভিন্ন রসায়নের এই সিনেমায় আশা ভোঁসলের কণ্ঠের নতুন রূপ দেখা যায় এই গানে। আধুনিক সুরের সঙ্গে তাঁর গায়কী দারুণ মানিয়ে যায়।

৮) 'মেরা কিছু সামান' (ইজাজত)

গুলজারের লেখা এই গানটি কথার গভীরতা ও আবেগের জন্য বিশেষভাবে পরিচিত। আরডি বর্মনের সঙ্গীত, আশা ভোঁসলের কণ্ঠে এটি অত্যন্ত হৃদয়স্পর্শী হয়েছে।

৯) 'ও হসিনা জুলফোঁওয়ালি' ( তিসরি মঞ্জিল)

দ্রুত লয়ের এই গানটি ডান্স নাম্বার হিসেবে খুব জনপ্রিয়। এনার্জিতে ভরা গায়কী গানটিকে আলাদা করেছে।

১০) 'কজরা মোহব্বত ওয়ালা' (কিসমত)

৬০-এর দশকের এই মজাদার গানটি এখনও সমান জনপ্রিয়। স্টাইল ও সুরের জন্য এটি সহজেই মনে থাকে।

PREV

Entertainment News ( বাংলা বিনোদনের খবর ): Read Entertainment News including movie reviews, Trailers, Celebrity gossips, TV shows and other Entertainment News in at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Asha Bhosle Unknown Facts: ২০-র বেশি ভাষায় গান, বন্ধুদের জন্য রান্না, আশা ভোঁসলে সম্পর্কে এই তথ্যগুলি জানেন?
Asha Bhosle Death: মেয়ের আত্মহত্যা থেকে ছেলের মৃত্যু, জীবন সংগ্রামে পরিপূর্ণ ছিল আশা ভোঁসলের জীবন