নেচে ফ্লোর কাঁপালেন রাজকুমার-আয়ুষ্মান, একাধিক ব্লকবাস্টার ছবির একান্তে সেলিব্রেশন

Published : Nov 23, 2019, 11:25 AM ISTUpdated : Nov 23, 2019, 11:26 AM IST
নেচে ফ্লোর কাঁপালেন রাজকুমার-আয়ুষ্মান, একাধিক ব্লকবাস্টার ছবির একান্তে সেলিব্রেশন

সংক্ষিপ্ত

পার্টিতে তাক লাগালেন আয়ুষ্মান খুরানা ও রাজকুমার রাও নাচের তালে ফ্লোর কাঁপালেন দুই তারকা একান্তেই সেলিব্রেশনে মাতলেন দুজন মুহুর্তে ভিডিও ছড়ালো নেট দুনিয়ায়

সম্প্রতি মুক্তি পেয়েছে আয়ুষ্মান খুরানার ছবি বালা। সেই ছবি এক সপ্তাহের মধ্যেই ব্লকবাস্টার। ইতিমধ্যেই ১৫০ কোটির ক্লাবে নাম লিখিয়েছে এই ছবি। অন্যদিকে সদ্য মুক্তি পেয়েছে ছবি রাজকুমার রাও অভিনীত ছবি মেড ইন চায়না। রাজকুমারের সেই ছবি খুব একটা সাফল্যের মুখ না দেখলেও, বর্তমানে বি-টাউনে ব্যস্ততম অভিনেতাদের মধ্যে অন্যতম হলেন আয়ুষ্মান খুরানা ও রাজকুমার রাও। 

শুক্রবার একটি পার্টিতে উপস্থিত ছিলেন বিটাউনের অধিকাংশই অভিনেতা-অভিনেত্রীই। সেই তালিকা থেকে বাদ পড়েননি আয়ুষ্মান খুরানা ও রাজকুমার রাও। পার্টিতেই সকলের সঙ্গে পোজ দিয়ে সেলফি তোলা থেকে শুরু করে সেলিব্রেশন, সবটাই করলেন তাঁরা। তবে তারই মাঝে উদ্যম নৃত্যে মাতলেন দুই তারকা। পেপে গানের তালে নিজেদের ভাসিয়ে দিলেন দুই তারকা। ফ্লোর থেকে সরে গেলেন সকলেই। দুজনেই একে অন্যকে কড়া টক্কর দিয়েই যেন সেলিব্রেশনে মাতলেন এই দিন। 

 

 

দুই তারকাকে একে অন্যের সঙ্গে মাততে দেখে অনেকেই সেই মুহুর্তে ক্যামেরাবন্দী করলেন। সেই ভিডিওই ছড়িয়ে পড়ল নেট দুনিয়ায়। দুই তারকাদের ভক্তরাও এই নাচের ভিডিও দেখে প্রশংসায় পঞ্চমুখ। অনবদ্য লুকেও এই দিন ধরা দিলেন আয়ুষ্মান। এখনও চলছে বালা ছবি। ইতিমধ্যেই একাধিক ছবির স্ক্রিপ্ট জমেছে দুই তারকার কাছে। ফলে সেলিব্রেশন তো বানতা হ্যায়।   

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

বান্ধবীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ, গ্রেফতার হল ইউটিউবার শমীর অধিকারী
'নিজে ডেকে বসালেন, শুনলেন গান'! ঠিক কেমন বাস্তবের সনু নিগম? এশিয়ানেট নিউজ বাংলাকে জানালেন সুমন মুখোপাধ্যায়