পোশাক বিতর্কে কাজলের মেয়ে, খোলামেলা জামায় মন্দিরে প্রবেশে ট্রোলের শিকার নাইশা

Published : Nov 23, 2019, 10:25 AM IST
পোশাক বিতর্কে কাজলের মেয়ে, খোলামেলা জামায় মন্দিরে প্রবেশে ট্রোলের শিকার নাইশা

সংক্ষিপ্ত

পোশাক বিতর্কে কাজলের মেয়ে  মন্দিরে খোলামেলা পোশাকে পুজো দিল নাইশা অজয়ের সঙ্গে তোলা ছবি মুহুর্তে ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ট্রোলের শিকার নাইশা

সেলেব হোক হোক কিংবা কোনও সাধারণ ব্যক্তি। নেটদুনিয়ার কড়া নজর থেকে নিস্তার নেই কারুরই। পান থেকে চুনটি খোসলেই হল। মুহুর্তে তা ছড়িয়ে পড়ে মানুষের হাতে হাতে। তবে এখানেই শেষ নয়, তা ঘিরে শুরু হয় নানা বিতর্ক, চর্চা, ট্রোলিং। লাইম লাইটে থাকা মানুষগুলোর ক্ষেত্রে এই জিনিস সব থেকে বেশি ঘটে থাকে। কারণ প্রতি মুহুর্তে স্পট লাইট থাকে তাঁদের ওপর। তাঁরা কখন কোথায় যাচ্ছেন! কী করছেন! কার সঙ্গে দেখা গেল! কেন, তার চুল চেরা বিশ্লেষণেই ভরতে থাকে সোশ্যাল মিডিয়ার পাতা। 

এবার কাজলের মেয়ের ক্ষেত্রেও তেমনটাই হল। কভি খুশি কভি গম ছবিতে যে কাজল প্রতিদিন উঠে তাঁর শিশুটিকে সংস্কার শেখাতেন, তাঁরই ভূমিকা এবার কাঠ গোড়ায়। কাজল-অজয়ের মেয়ে নাইশা। ইদানীং প্রায়ই দেখা যায় তাঁকে জুহুর বিভিন্ন প্রান্তে। কখনও বন্ধুদের সঙ্গে পার্টিতে, কখনও আবার তাঁকে দেখা যায় শপিং-এ ব্যস্ত। একাধিকবার ফ্রেমবন্দী বলেও তখন নাইশাকে নিয়ে বেশি প্রশ্ন ওঠেনি। প্রশ্ন উঠল কী না মন্দিরে যেতে। 

সম্প্রতি বাবার সঙ্গে মন্দিরে পুজো দিতে গেলেন নাইশা। সেখানেই দেখা যায় স্বল্প পোশাক পোরেই সে বাবার সঙ্গে পুজো দিচ্ছে। সেলেবে কন্যাকে দেখে ছবি তোলেন অনেকেই আর সেই ছবি ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। সেখানেই সকলের নজরে আসে নাইশার পোশাক। মুহুর্তে ট্রোলের শিকার হতে হয় তাঁকে। শুরু ধাই নয়, প্রশ্ন ওঠে তাঁকে বাড়িতে কী শেখানো হয়নি মন্দিরে কী ধরনের পোশাক পড়ে যেতে হয়! বর্তমানে এই নিয়ে জল্পনা তুঙ্গে নেট দুনিয়ায়। 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

বান্ধবীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ, গ্রেফতার হল ইউটিউবার শমীর অধিকারী
'নিজে ডেকে বসালেন, শুনলেন গান'! ঠিক কেমন বাস্তবের সনু নিগম? এশিয়ানেট নিউজ বাংলাকে জানালেন সুমন মুখোপাধ্যায়