পর্দায় বাবা সমকামী, ছেলের প্রতিক্রিয়াতে আয়ুষ্মানের স্ত্রীর চোখে জল

Published : Jan 29, 2020, 04:38 PM IST
পর্দায় বাবা সমকামী, ছেলের প্রতিক্রিয়াতে আয়ুষ্মানের স্ত্রীর চোখে জল

সংক্ষিপ্ত

বাবার ছবির ট্রেলার দেখল ছেলে ছবিতে বাবা সমকামী মায়ের প্রশ্নের মুখে ছেলে আয়ুষ্মানের পুত্রের স্পষ্ট উত্তর

গতানুগতিক ধারার ছবির ট্যাবু ভেঙে নয়া চরিত্রে অভিনয় করতেই বেশি পছন্দ করেন আয়ুষ্মান খুরানা। ছকভাঙা চরিত্রই যেন তাঁর পরিচয়। ফলে আয়ুষ্মানের ছবি মানেই দর্শকদের খানিক বেশি আশা থেকেই যায়। একের পর এক ছবিতে কখনও তিনি সমকামী, কখনও তিনি স্পাম ডোনার। নিজেকে ভেঙে গড়াটাই যেন আয়ুষ্মান খুরানার বিশেষত্ব। 

আরও পড়ুনঃ মুক্তির আগেই আইনি গেরোয় 'মালালা', পরিচালকের বিরুদ্ধে জারি হল ফতোয়া

সেই ঘরানা মেনেই এবার সামনে এল আয়ুস্মানের পরবর্তী ছবি শুভ মঙ্গল জাদা সাবধান-এর খবর। ট্রেলার মুক্তি পাওয়ার পরই নয়া ঝটকা দিলেন ভক্তদের। সেখানেই প্রকাশ্যে তিনি জিতেন্দ্রকে চুমু খেলেন। চরিত্র সমকামী। সমাজের পরিপ্রেক্ষিতে এ যেন এক নয়া উদ্যোগ। যেখানে এখনও অনেকেই এই সম্পর্ককে মেনে নিতে পারেন না। সেই সম্পর্ক নিয়েই এবার কড়া সংলাপ আয়ুষ্মান খুরানার মুখে। 

 

 

ছবির ট্রেলার মুক্তির পরই তা দেখেন আয়ুষ্মানের স্ত্রী তাহিরা। দেখে তাঁদের আট বছরের ছোট ছেলে বিরাজবীর খুরানা। তাহিরা তাকে জিজ্ঞেস করেন, ছবিতে বাবা গে, এতে তোমার কোনও অসুবিধে হচ্ছে না তো! উত্তর সাফ জানায় বিরাজবীর, এতে অসুবিধে হওয়ার কী আছে! মুহূর্তে তাহিরার চোখে জল চলে আসে। সেই বৃতান্ত জানিয়েই এবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন তাহিরা। যা মুহূর্তে ছড়িয়ে পড়ল নেট দুনিয়ায়। 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা