গায়ক বাদশার গাড়িতে জোর ধাক্কা, বড় ফাঁড়া কাটালেন বলিউড স্টার

Published : Feb 04, 2020, 06:30 PM IST
গায়ক বাদশার গাড়িতে জোর ধাক্কা, বড় ফাঁড়া কাটালেন বলিউড স্টার

সংক্ষিপ্ত

পথ দুর্ঘটনার কবলে বাদশা কুয়াশার ফলে দুর্ঘটনা সুস্থ আছেন গায়ক ক্ষতিগ্রস্থ গাড়ি

একের পর এক প্রজেক্টের কাজ নিয়ে এখন ব্যস্ত বলিউড গায়ক বাদশা। নতুন বছরেই খবর মিলেছে আগামীর বেশ কয়েকটি মুক্তির। ফলে বি-টাউনে তিনি এখন রাত-দিন ব্যস্ত শ্যুটিং-এ। সোমবারও তেমনটাই ঘটেছিল। সকাল সকাল এদিন বাদশা বেড়িয়ে পড়েছিলেন শ্যুটিং-এর পথে। সেই পথেই বিপত্তি। দুর্ঘটনার কবলে পড়লেন বাদশা। 

আরও পড়ুনঃ মোদীকে বলে চিনে পাড়ি, করোনা ভাইরাস নিঃশেষ করতে রাখির উদ্যোগ

শীতের সকালে রাস্তা ছিল কুয়াশাতে মোড়া। সেই পথ দিয়েই গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছিলেন বাদশা। সেখানেই দুর্ঘটনার তবলে পড়তে হয় তাঁকে। প্রাথমিকভাবে অনুমান করা হয় ঘন কুয়াশার জন্যই বাদশাকে দুর্ঘটনার কবলে পড়তে হয়। এদিন পাটিয়ালার রাজপুর এলাকা তাঁর গাড়ি ক্ষতিগ্রস্থ হয়। সামনে থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে অন্য এক গাড়ির। তাতেই বিপত্তি। 

জাতীয় সড়ক ১-এ ঘটা এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ হয় বাদশার গাড়িও। তবে সুস্থ আছেন বাদশা। শরীরে তেমন কোনও ক্ষতি হয়নি। ঝুঁকি এড়িয়ে আপাতত স্বস্তিতে গায়ক। তবে গাড়ির বেশ খানিকটা অংশ ক্ষতিগ্রস্থ হয়েছে। বড়সড় বিপদের হাত থেকে বাঁচলেন গায়ক। যদিও এই দুর্ঘটনা নিয়ে নেট দুনিয়ায় মুখ খোলেননি কেউই। গাড়িতে ছিল এয়ার ব্যাগ, তার জন্যই রক্ষা পেয়েছেন বাদশা। 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা