Aparajita Auddy: সিরিয়াল শুরুর আগেই বিতর্ক, পারিশ্রমিক নিয়ে চর্চায় এলেন অপরাজিতা আঢ্য

Published : Sep 14, 2023, 03:58 PM IST
Aparajita Aadhya

সংক্ষিপ্ত

শীঘ্রই শুরু হবে তাঁর নতুন সিরিয়াল ‘জল থই থই ভালোবাসা’। প্রকাশ্যে এসেছে সিরিয়ালের টিজার। সিরিয়াল নিয়ে বেজায় খুশি দর্শকেরা। পছন্দের অভিনেত্রীকে আবার ছবির পর্দায় দেখতে চান সকলে।

টলিউডের পরিচিত মুখ অপরাজিতা আঢ্য। একজন সিনিয়র অভিনেত্রীও বটে। বড় পর্দা থেকে ছোট পর্দা সর্বত্র তাঁর বিচরণ। সঙ্গে রিয়েলিটি শো-তেও দেখা যায় তাঁকে। কারও কাছে তিনি লক্ষ্মী কাকিমা তো কারও কাছে সুপারস্টার। আর এবার এক নতুন পরিচয় নিয়ে ছোট পর্দায় পা রাখতে চলেছেন অপরাজিতা আঢ্য। শীঘ্রই শুরু হবে তাঁর নতুন সিরিয়াল ‘জল থই থই ভালোবাসা’। প্রকাশ্যে এসেছে সিরিয়ালের টিজার। সিরিয়াল নিয়ে বেজায় খুশি দর্শকেরা। পছন্দের অভিনেত্রীকে আবার ছবির পর্দায় দেখতে চান সকলে।

এবার বিতর্কে জড়ালেন অভিনেত্রী। তাও নিজের পারিশ্রমিক নিয়ে। বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছে এক বিতর্কিত কথা। তিনি নাকি বলেছেন, তাঁকে ধারাবাহিকে নিতে গেলে টাকার বিষয়টা ভাবতে হবে। এমন খবর প্রকাশ্যে আসার পর খুন্ন হয়েছে তাঁর ভাবমূর্তি। তবে কি, মোটা টাকা হেঁকেছেন প্রযোজকের কাছ থেকে? নাকি নিজের পারিশ্রমিক বৃদ্ধি করেছেন অভিনেত্রী। এমন নানান প্রশ্ন চারিদিকে। এই সবের মোক্ষম জবাব দিলেন অপরাজিতা আঢ্য। এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, তিনি এমন কিছুই বলেননি। তিনি বলেছেন, তাঁকে দিয়ে কাজ করাতে গেলে গল্প নিয়ে ভাবতে হবে। কেমন চরিত্রে তাঁকে অভিনয় করানো যায়। সঙ্গে আর্থিক বিষয়ও ভাবতে হবে। তার মানে এই নয় যে তাঁকে নিতে গেলে অনেক টাকা লাগবে। তিনি আরও বলেন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দিয়ে করাতে গেলে প্রথমে গল্পের কথা ভাবা হয়। পরে আর্থিক বিষয়টা। তাঁর ক্ষেত্রেও খানিক সেরকম বলে বোঝাতে চেয়েছেন।

এদিকে প্রকাশ্যে আসা সিরিয়ালে টিজারে দেখা যাচ্ছে, মা ও মেয়েকে। রান্না ঘরে তাতা থই থই গান গুনগুন করতে করতে ঢুকছেন অপরাজিতা। তাঁর মেয়ে হঠাৎ শুরু করে দিয়েছেন লাইভ। আর লাইভে নিজের মা-কে দেখিয়ে বলছেন, তাঁর মা নাচ, গান আবৃত্তি-তে সেরা। তারপরই দেখা যাচ্ছে অপরাজিতা নিজেকে কোজাগরী বসু নামে পরিচয় দিলেন। জানালেন খুব শীঘ্রই অন্যরকম গল্প নিয়ে আসছেন তাঁরা। সিরিয়ালের ট্যাগ লাইন অনুসারে, জমিয়ে বাঁচার নতুন গল্প নিয়ে আসছে ‘জল থই থই ভালোবাসা’। শীঘ্রই স্টার জলসা চ্যানেলে দেখা যাবে সিরিয়ালটি।

এদিকে সদ্য চিনি ২ ছবিতে দেখা দিয়েছেন অপরাজিতা আঢ্য। মহিলাদের বৈচিত্রময় জীবনের কাহিনি নিয়ে মুক্তি পায় ছবিটি। ছবিতে মধুমিতার সঙ্গে স্ক্রিন শেয়ার করেন নায়িকা।

 

 

আরও পড়ুন

Kriti Varma: আর্থিক কেলেঙ্কারিতে নাম জড়াল কৃতি বর্মার, ইডি-র চার্জশিট পেলেন অভিনেত্রী

দীর্ঘদিন পর বাংলা ওয়েব সিরিজে রাজেশ শর্মা, আসছে নতুন সিরিজ ‘এম এইচ ৬’

আসছে ‘সাহেব রাজার বাড়ি’, ছোটদের জন্য তৈরি হচ্ছে নতুন ছবি, প্রধান চরিত্রে পরান বন্দ্যোপাধ্যায়

 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

'নিজে ডেকে বসালেন, শুনলেন গান'! ঠিক কেমন বাস্তবের সনু নিগম? এশিয়ানেট নিউজ বাংলাকে জানালেন সুমন মুখোপাধ্যায়
'মাটন বলে খাওয়ানো হল বিফ' অভিনেতা সায়ককে! অলি পাবের ঘটনায় তোলপাড় কলকাতা