দ্বৈত চরিত্রে দেখা দেবেন দেব, ছবিতে থাকছেন যীশু ও বনি, বড় চমক ‘খাদান’ ছবিতে

Published : Jan 11, 2024, 01:05 PM IST
dev

সংক্ষিপ্ত

ছবিতে দ্বৈত চরিত্রে দেখা দেবেন দেব। তেমনই শোনা যাচ্ছে ছবিতে থাকছেন যীশু ও বনি, বড় চমক ‘খাদান’ ছবিতে।

একের পর এক চমক দিচ্ছে বাংলা ছবি। গত বছর একাধিক বাংলা ছবি নজর কেড়েছে সকলের। পুজোর সময় চারটি ছবি দিয়েছে চমক। একসঙ্গে মুক্তি পায় বাঘাযতীন, দশম অবতার, জঙ্গলে মিতিন মাসি, রক্তবীজের মতো ছবি। তেমনই বছর শেষে মুক্তি পায় প্রধান। এছাড়া, ২০২৩ জুড়ে মুক্তি পেয়েছে একাধিক ছবি। এবার ফের আসছে চমক।

নতুন বছরের শুরুতেই ঘোষণা হয় খাদান ছবির। কয়লা খনি অঞ্চলের রাজনীতির প্রেক্ষাপটে তৈরি হচ্ছে এই ছবি। শোনা গিয়েছে, ছবিতে দ্বৈত চরিত্রে দেখা দেবেন দেব। তেমনই শোনা যাচ্ছে ছবিতে থাকছেন যীশু ও বনি, বড় চমক ‘খাদান’ ছবিতে। শোনা যাচ্ছে, দেবের সঙ্গেই এই ছবিতে থাকবেন যিশি সেনগুপ্ত ও বনি সেনগুপ্ত। সূত্রের দাবি, দুই অভিনেতার সঙ্গেই নাকি প্রযোজকদের তরফে প্রাথমিক পর্যায়ে কথা হয়ে গিয়েছে। সবই সময়ের অপেক্ষা।

এই ছবিতে দেবের বিপরীতে থাকবেন ইধিকা পাল। টেলি দুনিয়ায় বেশ খ্যাত ইধিকা। তিনি প্রথমবার জুটি বাঁধবেন দেবেব সঙ্গে। একথা নিজেই জানান ইধিকা। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজের প্রথম লুক শেয়ার করছি। এখানে সুপারস্টার দেবের বিপরীতে অভিনয় করছি আমি। অ্যাড্রেনালাইন- পাম্পিং থ্রিলস এবং হার্ট স্টপিং অ্যাকশনের জন্য প্রস্তুত হন। কারণ আমরা সবচেয়ে বড় অ্যাকশন ও বিনোদনমূলক ছবি নিয়ে আসছি। এই বছরই আসছে খাদান। এভাব দেবের সঙ্গে নিজের অভিনয়ের কথা জানান অভিনেত্রী।

সে যাই হোক, আপাতত খবরে খাদান। শীঘ্রই দ্বৈত চরিত্রে দেখা দেবেন অভিনেতা দেব। সঙ্গে থাকছেম দুই হেভি ওয়েট তারকা। সব মিলিয়ে ব্যাপক চমক দিতে আসছে খাদান। আর মাত্র কিছুদিনের অপেক্ষা। শীঘ্রই মুক্তি পেতে চলেছে এই বাংলা ছবি। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন

Bigg Boss 17: দাম্পত্য অশান্তি মেটাতে বিশেষ বার্তা অঙ্কিতার মায়ের, ভাইরাল হল ভিডিও

Urfi Javed: এটা কী ধরনের ফ্যাশন উরফির? ভিডিও দেখে ভিরমি খেলেন অনুরাগীরা

 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা