বোনের টানে মুম্বই থেকে কলকাতা, ভাইফোঁটায় নেটিজেনদের নজর কাড়ল জিৎ-শুভশ্রীর রষায়ন

Published : Oct 28, 2022, 12:31 AM ISTUpdated : Oct 28, 2022, 01:00 AM IST

ভাইফোঁটাতে সাদা পাঞ্জাবিতে নেটপাড়া মাতাল ছোট্ট ইভান। মা শুভশ্রীর সঙ্গে সাদা একের পর সেলফিতে নেটিজেনদের নজর কেড়েছে শুভশ্রী পুত্র। অন্যদিকে ভাইফোঁটাতে বোনের কাছে ফোঁটা নিতে সুদূর মুম্বই থেকে এলেন দাদা জিৎ গঙ্গোপাধ্যায়।  

PREV
110

শত কর্মব্যস্ততার মাঝেও বোনের টানে কলকাতা ফিরলেন বিখ্যাত সুরকার, সংগীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়। অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের কাছে ভাইফোঁটা নিতে সুদূর মুম্বই থেকে কলকাতা এলেন দাদা জিৎ গঙ্গোপাধ্যায়। 

210

ভাইফোঁটার দিন বিখ্যাত সুরকার, সংগীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ছবি পোস্ট করলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সঙ্গে ছিল ছোট্টো ইভানও। 

310

ভাইফোঁটাতে রং-মিলান্তি জিৎ-শুভশ্রীর। রং মিলিয়ে পোশাক পরলেন দাদা-বোন। বৃহস্পতিবার দাদা জিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ছবি পোস্ট করলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। দুজনের পরনেই ছিল মেরুন পোশাক। মেরুন রং-এর সালোয়ার সুটে নেটিজেনদের নজর কেড়েছেন অভিনেত্রী। পাশাপাশি মেরুন গেঞ্জিতে নিজের সিগনেচার লুকে দেখা গেল জিৎ গঙ্গোপাধ্যায়কে। 
 

410

মাটিতে আসন পেতে বসে বোনের কাছে ফোটা নিলেন সুরকার। আয়োজন ও উপাচারে ত্রুটি ছিল না এতটুকু। প্রদীপ, কাজল, চন্দনের পাশাপাশি ছিল মুষ্টি মুখের ব্যবস্থাও। অভিনেত্রীকে ধান দূর্বা দিয়ে আশীর্বাদ করেন জিৎ গঙ্গোপাধ্যায়। 

510

ভাইফোঁটার আয়োজনে এতটুকু ত্রুটি রাখেননি অভিনেত্রী। প্রদীপ, কাজল, চন্দন দিয়ে থালা সাজিয়ে ফোঁটা দেওয়ার পাশাপাশি ছিল পেটপুজোর আয়োজনও। ফুলকো লুচি এবং আলুর তরকারির সঙ্গে ছিল প্লেট ভর্তি মিষ্টিও। 
 

610

পাশাপাশি অভীনেত্রীর থালা সাজিয়ে অন্য দুই দাদাকেও ফোঁটা দিলেন অভিনেত্রী। ভাগ্নে ইভানের সঙ্গে ফটো সেশনে মাতলেন মামারা। 

710

অন্য দিকে সাদা পাঞ্জাবিতে নেটপাড়া মাতাল শুভশ্রী-পুত্র। মায়ের সঙ্গে নানা পোযে ইভানের ছবি নজড় কেড়েছে নেটজেনদের। সাদা পাজামা-পাঞ্জাবি সঙ্গে স্পাইক করা চুল আর তার সঙ্গে এক গাল হাসি। ভাইফোঁটা লুকে সবাইকে টেক্কা দিল ছোট্ট ইভান। 

810

মাটিতে আসন পেতে বসে মায়ের সঙ্গে ভাইফোঁটা স্পেশাল ফটো সেশন ইভানের। ছোট্টো মুখে একগাল হাসিতে নজড় কাড়ল সে।

910

শুধু মা নয়, ভাইফোঁটায় মামার সঙ্গেও চলল দুষ্টু-মিষ্টি খুনসুটি। মামার কোলে দিব্যি হাসিখুশি মুডে দেখা গেল ইভানকে। 

1010

দাদাদের সঙ্গে একেবারে অন্য মেজাজে দেখা গেল অভীনেত্রীকে। একেবারে সাধারন লুকে নিজের সাবলিল ভঙ্গিমায় দেখা গেল শুভশ্রীকে। দাদাদের নিয়ে ঘরোয়া ভাবেই পালন করলেন ভাইফোঁটা। 

Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories