কথা রাখলেন পরিচালক, শর্মিলা ঠাকুরের জন্মদিলেন শুরু হল ‘পুরাতন’ ছবির শ্যুটিং

Published : Dec 09, 2023, 12:34 PM IST
Sharmila Tagore

সংক্ষিপ্ত

পরিচালক কথা দিয়েছিলেন ছবির শ্যুটিং শুরু হবে বর্ষীয়ান অভিনেত্রী শর্মিলা ঠাকুরের জন্মদিনের দিন। বাস্তবে হলও তাই। ৮ ডিসেম্বর ছিল শর্মিলা ঠাকুরের জন্মদিন। সেদিন শুরু হল ‘পুরাতন’-এর শ্যুটিং।

প্রায় ১৪ বছর পর ফের বাংলা ছবিতে অভিনয় করতে চলেছেন শর্মিলা ঠাকুর। শুরু হল তাঁর শ্যুটিং। ওপার বাংলার পরিচালক সুমন ঘোষের নতুন সিনেমা ‘পুরাতন’-এ দেখা যাবে তাঁকে। কথা ছিল ছবির শ্যুটিং শুরু হবে বর্ষীয়ান অভিনেত্রী শর্মিলা ঠাকুরের জন্মদিনের দিন। বাস্তবে হলও তাই। ৮ ডিসেম্বর ছিল শর্মিলা ঠাকুরের জন্মদিন। সেদিন শুরু হল ‘পুরাতন’-এর শ্যুটিং।

‘পুরাতন’ ছবিটি পরিচালনা করছেন সুমন ঘোষ। ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্তকে। সেপ্টেম্বর মাসে ছবির ঘোষণা করেছিলেন পরিচালক। শুক্রবার ছবির শ্যুটিং ফ্লোর থেকে ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন সুমন। সেখানে দেখা যাচ্ছে ‘পুরাতন’-এর দুই তারকাকে। ঋতুপর্ণা সেনগুপ্ত ও শর্মিলা ঠাকুরকে। একে অপরের কাঁধে মাথা রেখে বসে আছেন। দুজনকেই দেখা যাচ্ছে হালকা মেকআপে। অন্যান্য চরিত্রে রয়েছেন ইন্দ্রনীল সেনগুপ্ত, বৃষ্টি রায়, একাবলি খন্না-সহ আরও অনেকে।

জানা গিয়েছে, মা ও মেয়ের গল্প নিয়ে আসছে ‘পুরাতন’। ছবিতে মিসেস সেনের চরিত্রে অভিনয় করবেন শর্মিলা ঠাকুর। তাঁর মেয়ের চরিত্রে দেখা যাবে ঋতুপর্ণাকে। শর্মিলা ঠাকুরের জামাই-র ভূমিকায় আছেন ইন্দ্রনীল সেনগুপ্ত। ‘পুরাতন’ ছবিতে সঙ্গীত পরিচালনা করেছেন দেবজ্যোতি মিশ্র। কলকাতা-সহ বিভিন্ন স্থানে হবে শ্যুটিং। ছবির প্রযোজনা করছেন ঋতুপর্ণার ভাবনা আজ ও কাল।

এদিকে আবার শীঘ্রই আসছে ঋতুপর্ণা সেনগুপ্ত ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ৫০-তম ছবি। প্রকাশ্যে এসেছে তারই ঝলক। ছবির নাম অযোগ্য। কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় জুটি বাঁধতে চলেছেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা। ছবির পোস্টার মুক্তি পেল সদ্য। সেখানে শাড়ি পরে দেখা দিয়েছে ঋতুপর্ণাকে। মাথায় করা খোঁপা। প্রসেনজিৎ-র পরনে জিন্স ও কালো রঙের টি শার্ট। দুজনে সমুদ্রের জলে দাঁড়িয়ে। পিছন ফিরে রয়েছেন। এর ওপর লেখা অযোগ্য।

 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

আরও পড়ুন

বিচ্ছেদের পথেই কি ঐশ্বর্য-অভিষেক, ‘দ্য আর্চিজ’-র প্রিমিয়ারে অভিনেত্রী দিলেন বিশেষ ইঙ্গিত

ব্যস্ততার কারণে দীর্ঘদিন দেখা নেই, দেখে নিন রুবেলের মন ভালো করতে কী করলেন শ্বেতা

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা