ব্যস্ততার কারণে দীর্ঘদিন দেখা নেই, দেখে নিন রুবেলের মন ভালো করতে কী করলেন শ্বেতা

Published : Dec 09, 2023, 11:03 AM IST
sweta

সংক্ষিপ্ত

চারিদিকে সবুজ। মাঝে হাসিমুখে গানের তালে পা মেলাচ্ছেন শ্বেতা। এই ভিডিও পোস্ট করে লেখেন, শুধু তোর জন্য রুবেল। খুব মনে পড়ছে।

শ্বেতা ব্যস্ত কাজ নিয়ে। রণজয় বিষ্ণুর সঙ্গে জুটি বাঁধছেন নায়িকা। নতুন সিরিয়ালের নাম কোন গোপনের মন ভেসেছে। সিরিয়ালের প্রোমো ইতিমধ্যে ভাইরাল হয়েছে। নতুন কাজ নিয়ে ব্যস্ততা চরমে। ১৪ ঘন্টা ধরে চলছে শ্যুটিং। এদিকে রুবেলও ব্যস্ত নিজের কাজে। ব্যস্ততার কারণে দীর্ঘদিন দেখা নেই রুবেল ও শ্বেতার। শ্যুটিং-র কাজে শহরে বাইরে নায়িকা। তাই কোনও ভাবেই সাক্ষাৎ করে উঠতে পারছেন না। সে কারণে মন খারাপ দুজনেরই। এই মন খারাপকে ভালো করতে বিশেষ উদ্যোগ নিলেন নায়িকা। সোশ্যাল মিডিয়ায় করলেন এই বিশেষ পোস্ট। ভিডিও পোস্ট করেন শ্বেতা। যেখানে দেখা যাচ্ছে, চারিদিকে সবুজ। মাঝে হাসিমুখে গানের তালে পা মেলাচ্ছেন শ্বেতা। এই ভিডিও পোস্ট করে লেখেন, শুধু তোর জন্য রুবেল। খুব মনে পড়ছে।

আর এই পোস্ট দেখে রুবেল লেখেন, জিও আমার বাচ্চা। দেখে তো আমার নাচতে ইচ্ছা করছে। খুব ভালোবাসি।

 

 

সোশ্যাল মিডিয়ায় শ্বেতার এই ভিডিও মুহূর্তে হল ভাইরাল। তাঁর নৃত্যদক্ষতার কথা সকলেরই জানা। তা আবারও নজর কেড়েছে সকলের। পোস্ট করা ভিডিওতে ধূসর রঙের পোশাকে দেখা যাচ্ছে শ্বেতাকে। চুল বাঁধা। একেবারে সিম্পিল লুকে দেখা গিয়েছে নায়িকাকে। প্রায়শই সোশ্যাল মিডিয়ায় নিজের নাচের ভিডিও পোস্ট করেন শ্বেতা। তবে, এবার শুধু নাচ নয়। বরং, রুবেলকে কতটা মিস করে সে তা জানাল নায়িকা।

রুবেল ও শ্বেতার প্রেমের কথা সকলেই জানা। প্রেমের ব্যাপারে বেশ খোলামেলা তাঁরা। কখনও সম্পর্ক নিয়ে রাখঢাক করেনি। সোশ্যাল মিডিয়াতেও প্রায়শই পোস্ট করে থাকে দুজনের ছবি। বর্তমানে ব্যস্ততার কারণে দীর্ঘদিন দেখা হয়নি দুজনের। আর এই সময় একে অপরকে কতটা মিস করছেন তা জানালেন নায়িকা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন

Fighter: মাঝ আকাশে ফাইটার জেট মিশনের ঝলক, মুক্তি পেতেই ভাইরাল ছবির টিজার

Sharmila Tagores Birthday: জন্মদিনে কালো পোশাকে চোখ ধাঁধালেন শর্মিলা, দেখুন ছবিতে

 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা