অরিত্রর ঝুলিতে ‘কেক ওয়াক’, ‘নটী বিনোদিনী’র মতো ছবি। ২২ এপ্রিল অসমের জোড়হাটের কন্যে বাগদত্তা অরিত্রের। প্রথম পরিচয় বিমানে। ছ’মাস চুটিয়ে প্রেম। তার পর আংটি বদলের সিদ্ধান্ত নেন দুই পরিবার।
210
গায়ে হলুদ অরিত্রর
তাঁদের প্রেম এবং বিয়ের গপ্পো হার মানাবে রুপোলি পর্দাকেও। আকাশপথে প্রেমে পড়েছিলেন অরিত্র। পূজা রজ্জাকের সঙ্গে প্রথম পরিচয় বিমানে।
310
বিহারী মতে বিয়ে করে বিহারী বাবু!
গায়ে হলুদেও যেন প্রেমের রং! হেমন্তেই অকাল বসন্ত। এক সঙ্গে হবু বর-কনে।
410
মঙ্গলদীপ জ্বেলে বরণ
পারিবারিক রীতি মেনে মঙ্গলদীপের শিখা ছুঁইয়ে হবু স্বামীকে বরণ। পূজা সুন্দরী লেহেঙ্গা-চোলিতে। বরণ শেষে মিষ্টিমুখ।
510
বিয়ে করতে গিয়ে বিহারী বাবু অরিত্র!
পূজা বিহারী কন্যে। তাই অরিত্রর বিয়ের সাজে পাগড়ি, বন্ধগলা কোট। বিয়ে করে প্রযোজক পাক্কা বিহারী বাবু!
বিহারী রীতিতে মালাবদল, শুভদৃষ্টি নেই। সিঁদুরদান, গাঁটছড়া বাঁধা আছে। অরিত্র বাঙালি। সেই রীতি মেনে বাসি বিয়ের সময় গাঁটছড়া বাঁধা হল দম্পতির।
810
নতুন জীবনের সন্ধিক্ষণে
নতুন জীবনের সন্ধিক্ষণে বর-কনে। অরিত্র কি তাই দায়িত্বের ভারে সচেতন?
910
তুমি আর আমি
বিহারী, বাঙালি দুই মতেই বিয়ে সম্পন্ন। জোড়হাটের কন্যেকে অসমে গিয়ে সাতপাকে বাঁধলেন প্রযোজক। কলকাতায় ২৬ নভেম্বর রিসেপশন।
1010
রিসপশন কলকাতায়
রিসেপশন কলকাতায়। বসবে তারার হাট। বলিউড এবং টলিউডের তারকাদের উপস্থিতিতে অরিত্র-পূজা শুরু করবেন তাঁদের দাম্পত্য।
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.