টলিউডের অন্যতম সাহসী অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। বেশ অনেকদিন ধরেই চিকিৎসক তথাগত চট্টোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কে রয়েছেন। ২০২৩ সালেই গাঁটছড়া বাঁধতে চলেছেন । তবে বিয়ের আগেই সম্পর্কে ইতি টানলেন ঋতাভরী, যা নিয়ে জল্পনা শুরু হয়েছে নেটদুনিয়ায়।
টলিউডের অন্যতম সাহসী অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। অভিনয়ের পাশাপাশি মডেলিং জগতেও বেশ জনপ্রিয় তিনি। সোশ্যাল মিডিয়াতেও বেশ অ্যাক্টিভ অভিনেত্রী। মাঝেমধ্যেই ছবি -ভিডিও পোস্ট করে উষ্ণতার পারদ চড়ান টলিপাড়ার সেক্সিয়েস্ট ঋতাভরী। এবার ঋতাভরীর পোস্ট নিয়ে উত্তাল সোশ্যাল মিডিয়া।
211
বেশ কিছুদিন আগেই ঋতাভরীর বিয়ের জল্পনা শুরু হয়েছিল নেটদুনিয়ায়। ভালবাসার মানুষের সঙ্গে নিজেই পরিচয় করিয়ে দিয়েছিলেন ঋতাভরী চক্রবর্তী। এমনকী বিয়ের পরিকল্পনাও ফাঁস করেছিলেন ঋতাভরী। যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল নেটদুনিয়ায়।
311
এক সংবাদমাধ্যমকে ঋতাভরী জানিয়েছিলেন, কলকাতাতে নয়, বরং ডেস্টিনেশন ওয়েডিং করতে চলেছেন ঋতাভরী ও তার ডাক্তার বর তথাগত চট্টোপাধ্যায়। চলতি বছরের শেষেই হবে এনগেজেমন্ট তারপরই লিভ-ইনে থাকবেন তারা। এবং ২০২৩ সালেই নাকি ডাক্তার বন্ধুর গলায় মালা দিতে চলেছেন ঋতাভরী চক্রবর্তী।
411
সম্প্রতি ইনস্টাগ্রামে একটি পোস্ট করে শোরগোল ফেলে দিয়েছেন ঋতাভরী। এবার বিচ্ছেদের খবর প্রকাশ্যে এনে সকলকে চমকে দিলেন টলি নায়িকা। সম্পর্কে ইতি টানতে চাইছেন ঋতাভরী। তবে বিয়ের আগে কেন এমন সিদ্ধান্ত নিলেন তা নিয়েই জল্পনা বাড়ছে।
511
বিয়ের আগেই বিচ্ছেদের পোস্ট দেখে সকলের চোখ কপালে উঠেছে। আসলে ঋতাভরী নিজের পোস্টে কোনও ব্যক্তির সঙ্গে ব্রেকআপের কথা বলেননি। আসলে ঋতাভরী মানসিক চাপ, অবসাদ,ইত্যাদির সঙ্গে বিচ্ছেদ ঘটিয়েছেন, তথাগতর সঙ্গে নয়।
611
ঋতাভরী ভিডিও পোস্টে করে ক্যাপশনে লিখেছিলেন, আমি ব্রেকআপ করছি তোমার সঙ্গে, অনেক হয়েছে। এবার এই বিষাক্ত সম্পর্ক থেকে বেরোতে হবে। তারপরই লেখেন, স্ট্রেসের সঙ্গে বিচ্ছেদ ঘটাতে হবে।
711
ঋতাভরী আরও লেখেন, তিনি এবং মানসিক চাপ অনেকদিন ধরে সম্পর্কে ছিলেন। তিনি নিজেই তাকে বারবার ডেকে এনেছেন। কিন্তু এখন তাদের মধ্যে বিষয়টা আর ঠিক জমছে না। তাই তার মতে, এবার তাদের আলাদা হওয়া উচিত। তাই তোমার সঙ্গে ব্রেকআপ করছি। খুব বিষাক্ত হয়ে যাচ্ছে। যা মুহূর্তে ভাইরাল হয়েছে।
811
ঋতাভরীর লাভ লাইফ নিয়েও চর্চার শেষ নেই নেটিজেনদের। নিজের প্রেমের কথা আগেই স্বীকার করে নিয়েছেন ঋতাভরী। দিনকয়েক আগেই সোশ্যাল মিডিয়ায় প্রিয় মানুষের সঙ্গে কোয়ালিটি টাইমের ছবি শেয়ার করেছিলেন ঋতাভরী চক্রবর্তী। সঙ্গে প্রেমের আদুরে বার্তাও দিয়েছিলেন ঋতাভরী।
911
ঋতাভরী আগেই জানিয়েছিলেন খুব শীঘ্রই বিয়ে করতে চলেছেন । পেশাগত ভাবে ডাক্তার তথাগত চট্টোপাধ্যায়ের সঙ্গেই চুটিয়ে প্রেম করছেন ঋতাভরী। এবং খুব শীঘ্রই তথাগতর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ঋতাভরী।
1011
প্রথম সারির সংবাদমাধ্যমে ঋতাভরী জানিয়েছিলেন, যেই সময়টায় খুব খারাপ সময়ের মধ্য দিয়ে কাটিয়েছি, তখন আমার পাশে কাউকে দরকার ছিল। এবং আমার আগের বয়ফ্রেন্ড মুম্বইতে থাকত। ও পাশে থাকলেও শারীরিক ভাবে উপস্থিত ছিল না,যেটা সে সময়ে খুব প্রয়োজন ছিল। চলতি বছরের শুরুতেই ওর ক্লিনিক উদ্বোধনে গিয়েছিলাম। তখন ওরও বান্ধবী ছিল। আমরা প্রথম থেকেই খুব ভাল বন্ধু ছিলাম। তবে বাঙালি ছেলেকে ডেট করার আলাদা মজা আছে।
1111
ঋতাভরী আরও বলেন কফি ডেট থেকে ডিনার ডেট এসব কিছুই হয়নি। তবে যখন ওকে ভাল করে চিনতে শুরু করি, তখন আমি শয্যাশায়ী। দ্বিতীয় সার্জারির পর আমরা কাছাকাছি আসতে শুরু করি। ধীরে ধীরে অনুভব করি, আমি কারোর উপরে নির্ভর করতে পারি, জানিয়েছেন ঋতাভরী। চলতি বছরের শেষে বাগদান পর্ব সেরেই নাকি আগামী বছরের শেষে ছাদনাতলায় পৌঁছবেন ঋতাভরী। ডাক্তার বন্ধু তথাগত চট্টোপাধ্যায়ের গলাতেই মালা দিতে চলেছেন ঋতাভরী।
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.