আইনি বিবাহ বিচ্ছেদ না হলেও অভিনেত্রী শ্রাবন্তীর তৃতীয় স্বামী রোশন এখন অতীত। আবারও বিবাহবিচ্ছেদের মামলায় নয়া মোড়। শ্রাবন্তীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন রোশন, অভিযোগ প্রমাণিত হলে জেলও হতে পারে বলে জানিয়েছেন রোশনের আইনজীবী।
টলিপাড়ার মিষ্টি নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায় এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। আইনি বিবাহ বিচ্ছেদ না হলেও অভিনেত্রীর তৃতীয় স্বামী রোশন এখন অতীত। তৃতীয় বিয়ে ভাঙার গুঞ্জনের মধ্যেই সবার চোখ যেন শ্রাবন্তীর উপরে। ফের টলিপাড়ার নয়া গুঞ্জন শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে নিয়ে।
29
খাতায়-কলমে বিবাহবিচ্ছেদ না হলেও তৃতীয় স্বামী রোশনের সঙ্গে আর একসঙ্গে থাকছেন না শ্রাবন্তী। সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করেই চলছে তাদের আক্রমণ। একজন ফিরতে চাইছেন পুরোনো সম্পর্কে আর অন্যজন ফের সংসার পাততে চাইছেন নয়া সম্পর্কে।
39
শ্রাবন্তী-রোশনের বিবাহবিচ্ছেদের মামলায় ফের নয়া মোড়। মিথ্যা সাক্ষ্য দেওয়ায় অভিযোগে শ্রাবন্তীর বিরুদ্ধে পুনরায় মামলা দায়ের করেছেন রোশন সিং। সিপিআরসি ৩৪০ ধারায় শ্রাবন্তীর বিরুদ্ধে পার্জারি-র মামলা দায়ের করেছেন রোশন সিং।
49
হঠাৎ করে কেন এই মামলা করলেন রোশন সিং। কোনও ব্যক্তি যদি মামলা চলাকালীন মিথ্যা বয়ান দেন, তাহলেই তার বিরুদ্ধে এই মামলা দায়ের করা যায়। শ্রাবন্তী আবার কী করলেন তা জানতে চাইছেন ভক্তরা।
59
বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করার পর মাসিক সাত লক্ষ টাকা করে খোরপোষের দাবি করেন শ্রাবন্তী। বিবাহ বিচ্ছেদের মামলা করার সময় নিজের আয়-ব্যয়ের খতিয়ান নথিভুক্ত করেন অভিনেত্রী, সেখানেই নাকি অসংগতি ধরা পড়েছে।
69
সূত্র থেকে জানা গেছে, অভিনেত্রী শ্রাবন্তী নির্বাচনে দাঁড়ানোর সময় যে আয় ও ব্যয়ের হিসাব দেন তার সঙ্গে এই মামলায় দেওয়া তথ্যের প্রচুর অমিল রয়েছে, এমনটাই অভিযোগ করেছেন অভিনেত্রীর তৃতীয় স্বামী রোশন সিং।
79
প্রথমসারির সংবাদমাধ্যমে শ্রাবন্তী নিজের প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, এই বিষয়টি নিয়ে মুখ খুলতে রাজি নন নায়িকা, বরং আইনজীবীর সঙ্গে কথা না বলে কিছুই জানাবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন।
89
শ্রাবন্তী-রোশন তর্জা নিয়ে ফের জল্পনা শুরু হয়েছে। চলতি মাসের ১৬ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি রয়েছে আলিপুর কোর্টে। তবে শ্রাবন্তীর বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণিত হলে জেলও হতে পারে নায়িকার, এমনটাই জানিয়েছেন রোশনের আইনজীবী।২০২০ সালে রোশন সিংয়ের সঙ্গে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসেন শ্রাবন্তী। তবে সেই বিয়েও টিকল না। বছর ঘুরতে না ঘুরতেই ২০২১ সালে বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করেন অভিনেত্রী। সেই তখন থেকে টানা ২ বছর ধরে চলছে মামলা।
99
প্রথম সারির সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে,পেশায় ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গেই নাকি প্রেম করছেন শ্রাবন্তী। বাইপাসের ধারে শ্রাবন্তীর আরবানারই বাসিন্দা সেই ব্যক্তি। একটি বেকারি সংস্থার মালিক অভিরূপ। নতুন প্রেমিকের সঙ্গে প্রেমের বয়সও খুব বেশিদিন নয়। যদিও দিনকয়েক আগেই অভিরূপের সঙ্গে বিচ্ছেদের কথাও শোনা যায়।
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.