জলের মধ্যে শরীর ডুবিয়ে রিল্যাক্স মুডে রুক্মিণী, ফটোগ্রাফার কে? জানতে চাইল সাইবারবাসী

Published : Mar 30, 2023, 04:16 PM IST
Rukmini Maitra

সংক্ষিপ্ত

সম্প্রতি রুক্মিণী নিজের ইনস্টাগ্রামে নীল জলরাশির অতল গভীর শরীর ডুবিয়ে ছবিতে পোজ দিয়েছেন। যা ভাইরাল হতে খুব বেশি সময় নেয়নি।

লাইট-ক্যামেরা-অ্যাকশন ছেড়ে নীল জলরাশির অতল গভীরে ডুব দিয়েছেন টলিপাড়ার বিনোদিনী রুক্মিণী মৈত্র। ছুটির আমেজে পুরো রিল্যাক্স মুডে রয়েছেন নায়িকা। মলদ্বীপে যাওয়ার পর থেকেই বেশ কিছু ছবি নিজেদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন দেব ও রুক্মিণী। তবে এখনও পর্যন্ত কোনও ছবিই তারা একসঙ্গে পোস্ট করেননি। একফ্রেম নয়, বরং যে যার নিজস্ব ইনস্টাগ্রামেই একের পর এক ছবি পোস্ট করে চলেছেন। সম্প্রতি রুক্মিণী নিজের ইনস্টাগ্রামে নীল জলরাশির অতল গভীর শরীর ডুবিয়ে ছবিতে পোজ দিয়েছেন। যা ভাইরাল হতে খুব বেশি সময় নেয়নি।

রুক্মিণী নিজের ইনস্টাগ্রামে প্রতিনিয়তই একগুচ্ছ ছবি পোস্ট করেই চলেছেন। যেখানে দেখা গিয়েছে সুইমিংপুলের জলে ডুবে রয়েছেন দেবের প্রেমিকা। শরীরের মধ্যে শুধুটা মাথাটা বার করে চোখ বুজে রিল্যাক্স করছেন রুক্মিণী, পিছনের ব্যাকগ্রাউন্ডে আলোর খেলা। ছবির প্রশংসা করে লাইক ও কমেন্টে ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। পাশাপাশি এত সুন্দর ছবি তোলার জন্য দেবকে ট্যাগ করে ধন্যবাদও জানিয়েছেন ভক্তরা। কেউ লিখেছেন, লাভলি ফোটোগ্রাফি গুরু, কেউ কেউ আবার ফোটোগ্রাফারকে দেখতে চেয়েছেন। সকলেই বুঝে গেছেন এত সুন্দর ছবির পিছনে কে রয়েছে।

 

 

 

এর আগে ছবি পোস্ট করেছেম রুক্মিণী, যেখানে দেখা গেছে, মলদ্বীপের মনোরম আবহাওয়া তাড়িয়ে উপভোগ করছেন দেবের বান্ধবী। যতদূর চোখ যাচ্ছে শুধু নীল জলরাশি। খোলা চুল,সরু ফিতের জামা, অনাবৃত উরু, মাথায় টুপি পরে ছবিতে পোজ দিয়েছেন রুক্মিণী। ভরা যৌবন যেন উপচে পড়ছে। ঝড়ের গতিতে ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। একই সময় একই জায়গা থেকে নিজেদের ছবি শেয়ার করতেই দুইয়ে দুইয়ে চার করেছেন নেটিজেনরা। তবে পুরো বিষয়টি নিয়ে স্পিকটি নট লাভবার্ডস। জানা গিয়েছে, নটী বিনোদিনীর শুটিং শেষ হয়েছে রুক্মিণীর। দুজনের কাজের ব্যস্ততা কাটিয়েই ভ্যাকেশনে গিয়েছেন তারা।টলিপাড়ার পপুলার কাপলদের মধ্যে দেব-রুক্মিণী রয়েছেন সকলের শীর্ষে। সর্বদাই নেটিজেনদের নজরে থাকেন এই কাপল। সোশ্যাল মিডিয়াতেও দুজনেই বেশ অ্যাক্টিভ। নিজেদের ব্যক্তিগত মুহূর্তে ফ্রেমবন্দি করে চলেছেন হামেশাই। আর অনুরাগীরাও তাড়িয়ে উপভোগ করছেন। মলদ্বীপে ভ্যাকেশন মুডে রয়েছেন অভিনেতা। জানা যাচ্ছে, বান্ধবী রুক্মিণী মৈত্রকে নিয়েই মলদ্বীপে পাড়ি দিয়েছেন দেব। উল্লেখ্য, ২০২৩-এর দুর্গাপুজোয় আসছে দেবের বাঘাযতীন। প্রতিবছর পুজোতেই দেবের ছবি মুক্তি পাওয়া যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। ২০২২ সালে মুক্তি পেয়েছিল কাছের মানুষ। এবারের চমক বাঘাযতীন।

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা