'রক্তবীজ'-এর সঙ্গে যুদ্ধে কে বাঁচাবে বাংলাকে? কেন এমন কথা বলছেন শিবপ্রসাদ-নন্দিতা জুটি

Published : Mar 09, 2023, 12:13 PM IST
Raktabeej

সংক্ষিপ্ত

রক্তবীজের সাথে যুদ্ধে কে বাঁচাবে বাংলাকে? নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত 'রক্তবীজ' আসছে পুজো ২০২৩-এ। এবার যুদ্ধ হবে। তবে যুদ্ধের কথা কেন বলছেন, তা নিয়ে ক্রমশ জলঘোলা শুরু হয়েছে।

শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় জুটি মানেই নয়া কিছু চমক। বৃহস্পতিবার সকাল সকাল ফের নয়া চমক দিলেন ভক্তদের। উইন্ডোজ প্রোডাকশনের অফিসিয়াল পেজ থেকে একটি পোস্ট করে সকলের মনে প্রশ্ন তুলে দিলেন পরিচালক জুটি। যেখানে দেখা যাচ্ছে, লাল রঙের জবা ফুলে আগুন জ্বলছে। এবং ক্যাপশনে লেখা রয়েছে, 'যা চণ্ডী মধুকৈটভাদিদৈত্যদলনী যা মাহিষোন্মূলিনী যা ধূম্রেক্ষণচণ্ডমুণ্ডমথনী যা রক্তবীজাশনী ।' রক্তবীজের সাথে যুদ্ধে কে বাঁচাবে বাংলাকে? নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত 'রক্তবীজ'আসছে পুজো ২০২৩-এ। এবার যুদ্ধ হবে।

শিবপ্রসাদ ও নন্দিতার এই পোস্ট দেখে সকলেই এতক্ষণে বুঝে গেছেন আপকামিং ছবি 'রক্তবীজ'- আসতে চলেছে খুব তাড়াতাড়ি। চলতি বছরের পুজোতেই তারা নিয়ে আসছেন 'রক্তবীজ'। তবে যুদ্ধের কথা কেন বলছেন, তা নিয়ে ক্রমশ জলঘোলা শুরু হয়েছে। সাতসকালেই এমন 'রক্তবীজ'-এর ঘোষণা করে সকলকে যেন এক মিনিটের জন্য চিন্তায় ফেলে দিয়েছেন পরিচালক জুটি।

 

 

একটু খবর নিতেই জানা গেল, কিছুদিন আগেই শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় আবির চট্টোপাধ্যায় ও মিমি চক্রবর্তীকে নিয়ে নতুন কিছু নিয়ে আসার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেইমতো কথা ও রাখলেন তারা। 'রক্তবীজ'-এর সমস্ত কলাকুশলীদের নামও এদিন প্রকাশ্যে আনলেন তারা। শিবপ্রসাদ ও নন্দিতা জুটির আমকামিং ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে আবির চট্টোপাধ্যায় ও মিমি চক্রবর্তীকে। রক্তবীজ-এ মিমি ও আবীর ছাড়াও অভিনয় করছেন ভিক্টর বন্দ্যোপাধ্যায় এবং অনুসূয়া মজুমদার। যদিও এর আভাসও আগে দিয়েছিলেন পরিচালক জুটি। ৪ মার্চ স্ক্রিপ্ট পড়তে উইন্ডোজের অফিসে আসেন টলিপাড়ার দুই বর্ষীয়ান অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায় ও অনুসূয়া মজুমদার। এবং সেখানেই আগামী ছবির পাকা কথা বলেন তারা। এছাড়াও রয়েছেন-অম্বরীশ ভট্টাচার্য, সত্যম ভট্টাচার্য, কাঞ্চন মল্লিক, দেবাশীষ ভট্টাচার্য। ছবির মিউজিকের দায়িত্ব রয়েছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়, সুরজিৎ চট্টোপাধ্যায় এবং দোহার। ১৫ মার্চ থেকে শুরু হচ্ছে 'রক্তবীজ'-এর শ্যুটিং। আরও জানা গিয়েছে কলকাতা এবং সংলগ্ন ধূলাগড়, বোলপুর, বানতলায় ছবির শ্যুটিং হবে । বেশিরভাগ সময়েই পারিবারিক ছবিই দর্শকদের উপহার দিয়েছে উইন্ডোজ প্রোডাকশন। তাদের ছবিতে প্রবীণদের একটি বিশেষ জায়গা থাকে। তবে এবার একটু চেনা ছক ভেঙে থ্রিলার ঘরানার ছবি ভক্তদের উপহার দিতে চলেছে উইন্ডোজ। ক্রাইম থ্রিলারের এই ছবিতেই প্রথমবার একসঙ্গে জুটি বাঁধবেন আবির ও মিমি। তবে মিমি এর আগে পোস্ত ছবিতে শিবপ্রসাদ ও নন্দিতার সঙ্গে কাজ করেছেন। এছাড়া আবির চট্টোপাধ্যায় চলতি বছরে উইন্ডোজের সঙ্গে দুটো ছবিতে কাজ করছেন। মে মাসেই মুক্তি পাচ্ছে ফাটাফাটি। যেখানে আবিরের বিপরীতে ঋতাভরী চক্রবর্তীকে দেখা যাবে। অন্যদিকে মিমির সঙ্গে নতুন ছবিতে প্রথমবার কাজ করছেন আবির। পুজোতেই আসতে চলেছে 'রক্তবীজ'।

 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

৭২ ঘন্টার মধ্যে ‘ব্যান কালচার’ তুলে দেওয়ার যোগ্যতা আমার নেই: প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
Asha Bhosle Demise: সুচিত্রা সেন থেকে মুনমুন সেন, মা-মেয়ের জন্য গান আশা ভোঁসলের