"শুধু আমায় বলুন যে আমার ১২ ভাতা* আছে" নেটিজেনের মন্তব্যে কড়া জবাব স্নেহা চট্টোপাধ্যায়ের

Published : Apr 04, 2024, 09:30 AM ISTUpdated : Apr 04, 2024, 09:36 AM IST
Sneha

সংক্ষিপ্ত

" আপনার মতো মেয়েদের কম করে ১২টা ভাতা* থাকে" নেটিজেনের মন্তব্যে কী বললেন স্নেহা?

বরাবরই ভীষণ ঠোঁটকাটা অভিনেত্রী স্নেহা চট্টোপাধ্যায়। চিরকালই সোজাসাপটা কথা বলতে পছন্দ করেন তিনি। কোনও দিনই মুখ বন্ধ করে কিছু শোনার পাত্রী নন তিনি। এবার ফের আবারও এক নেটিজেনের উত্তরে সোজাসাপটা উত্তর দিলেন স্নেহা।

টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় মুখ স্নেহা। এ ছাড়াও বহু ছবি ও সিরিজেও বেশ কিছু গরুত্বপূর্ণ ছবিতে অভিনয় করেছেন তিনি। এ ছাড়াও সামাজিক মাধ্যমে ভীষণ অ্যাক্টিভ এই অভিনেত্রী। মাঝেমধ্যেই নিজের পরিবারের সঙ্গে কাটান মুহূর্ত ভাগ করে নেন অনুরাগীদের সঙ্গে। সেই সব ছবিতে মন্তব্যও করেন অনেকে। তবে তারকাদের কমেন্ট বক্সে খারাপ মন্তব্য করার লোক কম নেই।

এবার এক নেটিজেনের কু-মন্তব্যের বিরুদ্ধেই প্রতিক্রিয়া জানান এই টেলি অভিনেত্রী। সম্প্রতি সামাজিক মাধ্যমে শেয়ার হয়েছে একটি সাক্ষাৎকার। সেখানে সোশ্যাল মিডিয়ায় তাঁর ছবিতে নেটিজেনদের করা মন্তব্যই পড়ছিলেন স্নেহা। সেখানেই দেখতে পান একটি খারাপ মন্তব্য। তাঁর একটি ছবির কমেন্ট বক্সে তাঁর চরিত্র তুলে কথা বলেছেন এক নেটিজেন। স্নেহাকে নিয়ে লেখা হয়েছে " আপনার মতো মেয়েদের কম করে ১২টা ভাতা* থাকে" এই কমেন্টটি পড়েই রেগে আগুন হয়ে যান স্নেহা। সঙ্গে সঙ্গে কড়া জবাব দেন এই মন্তব্যের বিরুদ্ধে। স্নেহা বলেন, " আমাদের মতো মেয়ে মানে? তার মানে আমার তো একটা প্রকারভেদ রয়েছে? এভাবে বলবেন না। আমায় বলতে হলে শুধু আমায় বলুন যে আমার ১২টা ভাতা* আছে। তারপর সেই ১২জনকে খুঁজে নিয়ে আসুন। আপনারও সত্যি। এসব নিয়ে ভাবেন আবার মন্তব্য করেন।"

এ ছাড়াও তাঁর সংসার জীবন নিয়েও বেশ কিছু বাজে মন্তব্য পড়েন নায়িকা। যার উত্তরও অতি সহজ ভাবেই দিয়েছেন স্নেহা। বর্তমানে 'কার কাছে কই মনের কথা' নামের একটি জনপ্রিয় ধারাবাহিকে দেখা যাচ্ছে স্নেহাকে।

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা