"ভাড়া করা শাড়ি,গয়না পরে ভিভিআইপি সাজছে, আর মানুষ সেগুলো গিলছে" ফেসবুকে বিস্ফোরক শ্রীলেখা মিত্র

Published : Jul 16, 2024, 10:47 AM ISTUpdated : Jul 16, 2024, 11:49 AM IST
Sreelekha Mitra

সংক্ষিপ্ত

"ভাড়া করা শাড়ি,গয়না পরে ভিভিআইপি সাজছে, আর মানুষ সেগুলো গিলছে" ফেসবুকে বিস্ফোরক শ্রীলেখা মিত্র

ভাড়া করা শাড়ি গয়না পরে বিয়ের অনুষ্ঠানে! এমনই বিস্ফোরক মন্তব্য দেখা গেল সমাজ মাধ্যমে। প্রসঙ্গত সম্প্রতি সমাপ্ত হল অনন্ত -রাধিকার বিয়ের অনুষ্ঠান। সেখানেই নিমন্ত্রিত ছিলেন বেশ কিছু টলিউড তারকা। বিয়ের অনুষ্ঠানে ধরা পড়েছে বেশ কিছু টলিউড অভিনেতা- অভিনেত্রীর ছবি। তা দেখেই আপ্লুত হয়েছিলেন নেটিজেনরা। লিখেছিলেন বাঙালি হিসাবে গর্ব হয়।

এরপর,১৬ জুলাই নিজের ফেসবুক ওয়ালে একটি পোস্ট শেয়ার করেন শ্রীলেখা মিত্র। যেখানে নাম না নিয়েই আম্বানিদের খোঁচা দিয়েছেন অভিনেত্রী, । শ্রীলেখা লেখেন, " নোংরা প্রদর্শনী চলছে মানুষ সেগুলো গিলছে আমাদের এখানকার সেলিব্রিটিজ ভাড়া করা জামা গয়না পরে গিয়ে ছবি তুলে বোঝাচ্ছে তারা ভিআইপি। আর কিছু মানুষ তাঁদের দেখে বলছে বাঙালি হিসাবে 'গব্ব' বোধ হচ্ছে। ছি! এবার আমার বোধহয় যাবার সময় হয়ে গিয়েছে । বিয়ের সার্কাসে নয়, স্বর্গে.. ব্যক্তিগত মরাযাদা বলে আর কিছু রইল না"

এই পোস্টের পরেই ভরে যায় শ্রীলেখার কমেন্ট বক্স। যেখানে এক নেটিজেন প্রশ্ন করেন “ভাড়া করা ড্রেস?  ভাড়া করা গয়না?” এর উত্তরে শ্রীলেখা লেখেন “হ্যাঁ…” ।

তবে কমেন্ট বাক্স ঘাঁটলে বোঝা যাচ্ছে যে অনন্ত আম্বানির বিয়ে নিয়েই খোঁচা মেরেছেন শ্রীলেখা। প্রসঙ্গত, অনন্ত-রাধিকার বিয়েতে নিমন্ত্রিত ছিলেন বেশ কিছু টলিউডের নায়ক নায়িকা। তারাই নাকি ‘ভাড়া করা জামা, গয়না পরেছেন’ বলে খোঁচা দিয়েছেন শ্রীলেখা।

প্রসঙ্গত অনন্ত-রাধিকার অনুষ্ঠানে দেখা যায় রুক্মিনী মৈত্র, নুসরত জাহান, যশ দাসগুপ্ত সহ আরও বেশ কিছু টলিউড সেলিব্রিটিকে। এই সব ছবিই ঘুরপাক খাচ্ছে সমাজ মাধ্যমে। 

তবে নিজের পোস্টে কারও নাম লেখেননি অভিনেত্রী।চিরকালই স্পষ্ট কথা বলতে ভালবাসেন শ্রীলেখা। এর আগেও বহুবার নিজের অপছন্দের বহু বিষয় নিয়েই সমাজ মাধ্যমে মুখ খুলেছেন তিনি।

 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা