কী খেয়ে যৌবন ধরে রেখেছেন শ্রীলেখা, গ্ল্যামারের রহস্য ফাঁস করলেন অভিনেত্রী নিজেই

Published : Dec 15, 2022, 01:48 PM IST
sreelekha

সংক্ষিপ্ত

এই বয়সে এসেও কীভাবে এত গ্ল্যামার ধরে রেখেছেন শ্রীলেখা, তা সোশ্যাল মিডিয়ায় ফাঁস করলেন নিজেই। যা নিয়ে জোর শোরগোল পড়ে গিয়েছে।

বয়স যত বাড়ছে ততই শরীরী সৌন্দর্য ঠিঁকরে বেরোচ্ছে শ্রীলেখার। শ্রীলেখা মিত্রকে নিয়ে চর্চা হবে না এমন দিন মনে হয় হাতে গোনা। বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম স্পষ্টবাদী ও প্রতিবাদী অভিনেত্রী হলেন শ্রীলেখা মিত্র। এই বয়সে এসেও কীভাবে এত গ্ল্যামার ধরে রেখেছেন শ্রীলেখা, তা সোশ্যাল মিডিয়ায় ফাঁস করলেন নিজেই। যা নিয়ে জোর শোরগোল পড়ে গিয়েছে।

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন শ্রীলেখা মিত্র। সেখানেই নিজের উজ্জ্বল ত্বকের গোপন রহস্য জানিয়েছেন। ঠিক কী পোস্ট করেছিলেন অভিনেত্রী। তিনি লিখেছিলেন-আমার গ্লোয়িং স্কিনের রহস্য। মাসির হাতের রান্না করা সেক্সি ডিমের ঝোল ভাত। ডিমের ঝোল ভাত তাও কিনা সেক্সি, আর সেটা খেয়েই অভিনেত্রীর ত্বকের জেল্লা নাকি বাড়ছে। আর আপনিও যদি ত্বকের জেল্লা বাড়াতে চান, তাহলে শ্রীলেখা মিত্রর মাসির তৈরি করা ডিমের ঝোল ভাত খেতে হবে। এবং শুধু তাই নয় সেই রেসিপিও জানতে হবে। শ্রীলেখার এই পোস্ট ভাইরাল হতেই কমেন্টে ভরিয়ে দিয়েছেন সোশ্যাল মিডিয়া। শ্রীলেখার এই পোস্টে তার সহকর্মী তথা বন্ধু সুজয় প্রসাদ চট্টোপাধ্যায় কমেন্টে লিখেছেন খেতে আসছি।

 

টলিউডের একটু অন্য ঘরনার অভিনেত্রীদের মধ্যে রয়েছেন শ্রীলেখা মিত্র। থলথলে চর্বি, সারা শরীরে জমেছে মেদ, এহেন চেহারা যেন টলি নায়িকাদের সঙ্গে যেন বেমানান। কিন্তু টলিপাড়ার একটু অন্য ঘরনার অভিনেত্রী শ্রীলেখা মিত্র যেন এগুলোকেই বড্ড বেশি আঁকড়ে ধরেছেন।সোশ্যাল মিডিয়াতে ভীষণ অ্যাক্টিভ শ্রীলেখা মিত্র। সর্বদাই ভক্তদের সঙ্গে নিজের সমস্ত কিছু শেয়ার করেন শ্রীলেখা মিত্র। কখনও বিতর্কিত পোশাক, কখনও ঠোঁটকাটা মন্তব্য, সে যা কিছুই হোক সমালোচনা তিনি থাকবেন। বিতর্ক থেকে দূরে নয় বরং বিতর্কের মধ্যেই থাকতে বেশিই পছন্দ করেন। শ্রীলেখা মিত্র মাত্রই হট ভাইরাল। অভিনেত্রীর নাম শুনলেই যেন রাতের ঘুম উড়ে যায় পুরুষদের। টলি অভিনেত্রী শ্রীলেখা মিত্রর উপর সর্বদাই নেটিজেনদের নজর আটকে থাকে। উল্লেখ্য, কিছুদিন আগেই শ্রীলেখা মিত্র লেজেন্ড অব বেঙ্গল সম্মান পেয়েছেন শ্রীলেখা। সমাজসেবা মূলক কাজের জন্য এবং সারমেয়দের জন্য তিনি যা যা কাজ করেন তার জন্যই নতুন পালক জুড়েছে শ্রীলেখার মুকুটে। প্রতিবাদ দেখলে যেভাবে তিনি গর্জে উঠেন সেটাকে সম্মান জানিয়েই এই সম্মান দেওয়া হয়েছে হিউম্যান রাইটসের পক্ষ থেকে। রোটারি সদনে তার হাতে এই সম্মান তুলে দেওয়া হয়। সমস্ত ভক্তদের সঙ্গে একথা নিজের শেয়ার করে নিয়েছিলেন শ্রীলেখা মিত্র।

 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

'নিজে ডেকে বসালেন, শুনলেন গান'! ঠিক কেমন বাস্তবের সনু নিগম? এশিয়ানেট নিউজ বাংলাকে জানালেন সুমন মুখোপাধ্যায়
'মাটন বলে খাওয়ানো হল বিফ' অভিনেতা সায়ককে! অলি পাবের ঘটনায় তোলপাড় কলকাতা