'সুপার সিঙ্গার সিজন ৪'-এর মঞ্চে হবে রঙের খেলা, হোলি স্পেশ্যাল এপিসোডে থাকছে নয়া চমক

Published : Mar 03, 2023, 01:24 PM IST
Super Singer 4

সংক্ষিপ্ত

চলতি সপ্তাহে 'সুপার সিঙ্গার সিজন ৪'-এর মঞ্চে হবে রঙের খেলা।এবার হোলি উপলক্ষ্যেই স্পেশ্যাল এপিসোড নিয়ে হাজির হচ্ছে 'সুপার সিঙ্গার সিজন ৪'। বিশেষ অতিথিরা উপস্থিত থাকতে চলেছেন'সুপার সিঙ্গার সিজন ৪'-এর মঞ্চে।

বাঙালির বারো মাসে তোরো পর্বনের মধ্যে অন্যতম বড় উৎসব হল দোলযাত্রা উৎসব। ছোট থেকে বড় এই দিনটির জন্য অপেক্ষা করে থাকেন। কবে আসবে এই দিন। বাঙালির দোল আর অবাঙালির হোলি, রঙের উৎসবে মেতে ওঠেন সকলেই। । চলতি বছরে ৭ মার্চ দোলযাত্রা উৎসব। চলতি সপ্তাহে 'সুপার সিঙ্গার সিজন ৪'-এর মঞ্চে হবে রঙের খেলা। যে কোনও উৎসবেই ফিকশন থেকে নন-ফিকশন শো-তে সবেতেই দেখানো হয় বিশেষ পর্ব। এবার হোলি উপলক্ষ্যেই স্পেশ্যাল এপিসোড নিয়ে হাজির হচ্ছে 'সুপার সিঙ্গার সিজন ৪'।

এবার হোলি উপলক্ষ্যে বিশেষ অতিথিরা উপস্থিত থাকতে চলেছেন'সুপার সিঙ্গার সিজন ৪'-এর মঞ্চে। একদিন নয়,পরপর দুইদিন রঙের উৎসবে মাতোয়ারা হবেন সকলে মিলে। হোলি স্পেশ্যাল এপিসোডে একঝাঁক তারকা অতিথিদের নিয়েই হাজির হচ্ছেন 'সুপার সিঙ্গার সিজন ৪'-এর সঞ্চালক যিশু সেনগুপ্ত। বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত থাকবেন রুকমা রায়, অভিষেক বোস, সাহেব চ্যাটার্জি এবং লগ্নজিতা চক্রবর্তী। সমস্ত শিল্পী এবং অংশগ্রহণকারী এবং বিচারকদের সঙ্গে একসঙ্গে, 'সুপার সিঙ্গার সিজন ৪'-এর মঞ্চ আনন্দ এবং উদযাপনের রঙে পূর্ণ হবে।

স্টার জলসায় গত কয়েকমাস ধরে শুরু হয়েছে সুপার সিঙ্গার সিজন ৪। আগের তিনটি সিজনের মতো এবারেও রয়েছে সঙ্গীত জগতের রথী-মহারথীরা। যেখানে জোরদার টক্করও চলছে প্রতিযোগীদের মধ্যে। এবং সেই সমস্ত প্রতিযোগিরাও অংশ নিয়েছিলেন'বাংলা গানের জলসা' অনুষ্ঠানে । স্টার জলসার সুপার সিঙ্গার সিজন ৪-এ সঞ্চালকের ভূমিকায় রয়েছেন যিশু সেনগুপ্ত। তবে নতুন সিজনে বিচারকের আসনে রয়েছেন, রূপম ইসলাম, মোনালি ঠাকুর ও শান। প্রতি শনি ও রবিবার রাত সাড়ে নটা থেকে অনুষ্ঠান সম্প্রচারিত হচ্ছে। আগামী ৪ ও ৫ মার্চ হোলি স্পেশ্যাল এপিসোড দেখানো হবে স্টার জলসায়। এবং এই স্পেশ্যাল দুই এপিসোড দর্শকরা এক মিউজিক্যাল জার্নির সাক্ষী হতে পারবেন শ্রোতা ও দর্শকরা।

 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

৭২ ঘন্টার মধ্যে ‘ব্যান কালচার’ তুলে দেওয়ার যোগ্যতা আমার নেই: প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
Asha Bhosle Demise: সুচিত্রা সেন থেকে মুনমুন সেন, মা-মেয়ের জন্য গান আশা ভোঁসলের