Parambrata Chatterjee: এবার রাজনীতি নিয়ে মুখ খুললেন পরমব্রত চট্টোপাধ্যায়! টিকিট পাওয়া সম্পর্কে কী বললেন অভিনেতা?

Published : Mar 09, 2024, 11:59 AM IST
Parambrata Chatterjee

সংক্ষিপ্ত

প্রায় প্রত্যেকদিনই রাজনৈতিক মহলে হাওয়া বদলের গন্ধ ভুরভুর করছে। সেই আবহে এবার রাজনীতি সম্পর্কে মুখ খুললেন টলিউডের জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়

লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হওয়ার আগেই চারিদিকে রাজনীতির ডামাডোল। শাসক থেকে বিরোধী, নেতাদের দলবদলকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে সারা ভারতের রাজনীতি। পিছিয়ে নেই বাংলাও। প্রায় প্রত্যেকদিনই রাজনৈতিক মহলে হাওয়া বদলের গন্ধ ভুরভুর করছে। সেই আবহে এবার রাজনীতি সম্পর্কে মুখ খুললেন টলিউডের জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee) । 

-

রাজনীতিতে পরমব্রতর আগ্রহ কতটা, এই সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, তাঁর এই বিষয়ে কোনও আগ্রহ নেই। সারা দেশের রাজনীতিই তাঁর কাছে অত্যন্ত বিরক্তিকর এবং রাগ উদ্রেককারী। ডান, বাম অথবা মধ্য, কোনও পন্থাতেই তিনি আস্থা রাখতে পারছেন না। 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা