মা হারা হলেন টলি অভিনেত্রী অপরাজিতা আঢ্য, শোকের ছায়া গোটা পরিবারে

Published : Feb 27, 2023, 04:22 PM IST
Aparajita Adhya

সংক্ষিপ্ত

মা-কে হারালেন অপরাজিতা আঢ্য। বেশ অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন অভিনেত্রী। ভেবেছিলেন মা সুস্থ হয়ে যাবে। তবে তেমনটা আর হল না। জন্মদিনের পাঁচ দিনের মাথাতেই মাতৃহারা হলেন অপরাজিতা আঢ্য।

জন্মদিনের পাঁচদিনের মাথাতেই মা-কে হারালেন অপরাজিতা আঢ্য। বেশ অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন অভিনেত্রী। ভেবেছিলেন মা সুস্থ হয়ে যাবে। তবে তেমনটা আর হল না। জন্মদিনের পাঁচ দিনের মাথাতেই মাতৃহারা হলেন অপরাজিতা আঢ্য। সূত্রের খবর, একটি শুটিংয়ে বেরোচ্ছিলেন সেই সময় নিকটাত্মীয়ের কাছ থেকে ফোন পেয়ে ছুটে যান অভিনেত্রী। তবে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অপরাজিতার মা।

সোমবার সকালে সোশ্যাল মিডিয়ার মা তৃপ্তি আঢ্যর সঙ্গে একটি ছবি শেয়ার করে নিয়েছেন অপরাজিতা আঢ্য। নিজের সোশ্যাল মিডিয়ায় মায়ের চলে যাওয়ার দুঃসংবাদ শেয়ার করে নিয়েছেন টলি নায়িকা। অপরাজিতা ইনস্টাগ্রামে লিখেছেন, মা আজ সকাল ৯.৩০ মিনিটে চলে গেলেন। অখন্ড শাসন দন্ড ত্রস্ত হলো তার, মার আত্মার শান্তি হোক। যারা পরিচিত সবার নম্বর আমার কাছে নেই, তাদের সকলকে এই পোস্টটির মাধ্যমে জানালাম। অভিনেত্রীর পরিবারে শোকের ছায়া পড়েছে।

 

 

বেশ অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন অভিনেত্রীর মা তৃপ্তি আঢ্য। বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন অপরাজিতার মা। গত ২২ ফেব্রুয়ারি ছিল অপরাজিতার জন্মদিন। তবে প্রতিবারের মতো এবার বিশেষ কোনও চমক ছিল না। ছিমছাম করেই জন্মদিনটা পালন করেছেন অপা। মায়ের শারীরিক অসুস্থতার কারণে এই বছরে ধুমধাম করে পালন করেননি অভিনেত্রী। ২২ ফেব্রুয়ারি দিনটা প্রতিবারই বন্ধুদের সঙ্গে কাটান অভিনেত্রী। তবে এবারে কলকাতার বাড়ি থেকে পৌঁছে গিয়েছিলেন হাওড়ায়। তিনি জানিয়েছিলেন,প্রত্যেক বছর এই দিনটা বন্ধুরা সবাই মিলে বাড়িতে এসে। ছাদেই আয়োজন করা হয় ছোট্ট পার্টির। তবে এবারে আর সেই পার্টিটা হচ্ছে না। মায়ের কাছে যাবো। মা খুব অসুস্থ, শয্যাশায়ী। মায়ের সঙ্গে এটাই হয়তো আমার শেষ জন্মদিন। অপরাজিতা কলকাতায় থাকলেও অভিনেত্রীর মা ছিলেন দ়ৃঢ়চেতা। হাওড়ায় বাড়িতেই সারাজীবন কাটিয়ে দিলেন তৃপ্তি আঢ্য। তবে দেখভালের দায়িত্ব ছিল মেয়ের উপরই। বেশ কয়েক বছর আগে অপুর সংসার-শোতে নিজের ও মায়ের সংগ্রামের কথা বলেন অভিনেত্রী। একদম ছোট বয়সে বাবাকে হারান অভিনেত্রী। সংসারের পুরোটাই একা হাতে সামলেছেন অভিনেত্রী। সংসার-সন্তান সবকিছুই একা হাতে সামলেছেন তার মা। অপরাজিতার সোশ্যাল মিডিয়ায় অনেকেই কমেন্টে করেছেন। সকলেই অভিনেত্রীর মায়ের আত্মার শান্তি কামনা করেছেন। ভগবান তোমায় এই শোক সামলে ওঠার শক্তি দিক। অন্যজন লিখেছেন, দিদি মনে বল রেখো, জানি এর কোনও সান্তনা হয় না, তোমার মায়ের আত্মার শান্তি কামনা করি।

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

৭২ ঘন্টার মধ্যে ‘ব্যান কালচার’ তুলে দেওয়ার যোগ্যতা আমার নেই: প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
Asha Bhosle Demise: সুচিত্রা সেন থেকে মুনমুন সেন, মা-মেয়ের জন্য গান আশা ভোঁসলের