নেটপাড়া জুড়ে গুঞ্জন বিয়ে করেছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা, এবার এই বিষয় মুখ খুললেন অভিনেত্রী ঐন্দ্রিলা সেন

Published : Jan 02, 2023, 04:16 PM IST
oindrila sen

সংক্ষিপ্ত

তবে কি নতুন বছরের প্রথম দিনেই শুভ কাজ সারলেন এই তারকা জুটি? অবশেষে এই বিষয় মুখ খুললেন অভিনেত্রী ঐন্দ্রিলা সেন।

নতুন বছরের শুরু থেকেই নতুন করে বিতর্কে জড়িয়েছেন অঙ্কুশ ঐন্দ্রিলা। নতুন বছরের শুভেচ্ছা জানাতে গিয়েই বিপত্তি। নেটপাড়া জুড়ে গুঞ্জন, বিয়ে করেছেন অঙ্কুশ ও ঐন্দ্রিলা? ঘটনার সূত্রপাত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিও থেকে। নতুন বছরের শুভেচ্ছা জানাতে একটি ভিডিও পোস্ট করেছিলেন অঙ্কুশ ও ঐন্দ্রিলা। মুহূর্তে ভাইরাল হয় এই ভিডিও। ভিডিওটিতে ছিলেন ঐন্দ্রিলার এক বোন ও বন্ধুও। এই ভিডিওতেই সিঁথি ভর্তি সিঁদুর দেখা যায় ঐন্দ্রিলার মাথায়। এখান থেকেই শুরু হয় গুঞ্জন। তবে কি নতুন বছরের প্রথম দিনেই শুভ কাজ সারলেন এই তারকা জুটি? অবশেষে এই বিষয় মুখ খুললেন অভিনেত্রী ঐন্দ্রিলা সেন।

নেটপাড়া জুড়ে গুঞ্জন নতুন বছরেই বিয়ে সেরেছেন টলিপাড়ার জুটি অঙ্কুশ-ঐন্দ্রিলা। এবার মুখ খুললেন অভিনেত্রী ঐন্দ্রিলা সেন। এশিয়া নেট নিউজ বাংলাকে অভিনেত্রী জানিয়েছেন বিয়ে নয় শ্যুটিং-এর কারণেই এই সিঁদুর। এশিয়া নেট নিউজ বাংলার পক্ষ থেকে অভনেত্রীকে প্রশ্ন করা হলে তিনি স্পষ্টই জানান শ্যুটিং-এর কারণেই সিঁথি ভর্তি সিঁদুর নিয়ে দেখা গিয়েছিল তাঁকে।

নতুন বছরে অন্যভাবে শুভেচ্ছা জানাতে চেয়েছিলেন অভিনেতা অঙ্কুশ ঐন্দ্রিলা। ১ জানুয়ারি বর্ষবরণের শুভেচ্ছা জানাতে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন তাঁরা। এর থেকে গণ্ডোগোলের সূত্রপাত। ভিডিওটিতে দেখা যাচ্ছে কালো পোশাকে অঙ্কুশ ও ঐন্দ্রিলা। কিন্তু তার মধ্যেই বড় চমক, ঐন্দ্রিলার সিঁথি ভর্তি সিঁদুর। এর থেকেই শুরু হয় বিতর্ক। গুঞ্জন শোনা যেতে থাকে বিয়ে করেছেন অঙ্কুশ ঐন্দ্রিলা? যদিও এখনও এই বিষয় অঙ্কুশ ঐন্দ্রিলার তরফ থেকে কোনও উত্তর পাওয়া যায়নি।

বর্তমানে নিজের নতুন সিনেমা 'সাজঘর'-এর শ্যুটিং-এ ব্যস্ত অভিনেত্রী ঐন্দ্রিলা সেন। নতুন বছরে আসছে অঙ্কুশ-ঐন্দ্রিলার নতুন সিরজ। শুধু তাই নয় ঝুলিতে রয়েছে বেশ কিছু সিনেমাও। বিয়ে করার পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছেন তারকা জুটি। তবে তা কবে এবং কী ভাবে সেবিষয় এখনও কিছু জানা যায়নি। এখন প্রশ্ন শ্যুটিং-এর লুকে থাকার কারণেই কি ঐন্দ্রিলার সিঁথিতে সিঁদুর দেখা গিয়েছিল। যদিও স্পষ্টভাবে এখনও কিছুই জানা যায়নি।

আরও পড়ুন - 

মাথা ভর্তি সিঁদুর নিয়ে নতুন বছরের শুভেচ্ছা জানালেন অভিনেত্রী ঐন্দ্রিলা সেন, তবে কি শুভকাজ সারলেন অঙ্কুশ ঐন্দ্রিলা?

২০২২ সালে জীবনের প্রিয় মুহূর্তের কথা জানালেন ঋতাভরী, জানুন অভিনেত্রীর পছন্দের ছবি কোনটি

পোশাকের উপর স্পষ্ট ব্রা-এর কাপ, উন্মুক্ত বক্ষ-বিভাজিকায় উষ্ণতার পারদ চড়ালেন তনুশ্রী

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

আইনি নোটিসের পর এবার পুলিশ, বনগাঁয় শো-বিতর্কে মিমি চক্রবর্তীর বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ তনয় শাস্ত্রী
জেনে নিন এ সপ্তাহে TRP তালিকায় কে কাকে দিল টেক্কা, দেখে নিন জয়জয়কার কোন সিরিয়ালের