রণবীরের রামায়ণের ভিড়ে চাপা ইতিহাস! জানেন কি বাংলা বানিয়েছিল সীতাকে নিয়ে কালজয়ী রামায়ণ?

Published : Nov 11, 2026, 01:09 AM IST
Ramayana Worldwide box office collection day 6

সংক্ষিপ্ত

Ramayana: Part 1: বলিউডের বক্স অফিসে এখন রণবীর কাপুরের 'রামায়ণ'-এর রাজত্ব। কোটি টাকার VFX নিয়ে উন্মাদনা তুঙ্গে। কিন্তু জানেন কি, আটের দশকেই বাংলায় তৈরি হয়েছিল অন্য এক রামায়ণ, যেখানে রাম নন, মুখ্য ছিলেন সীতা! ১৯৮০ সালে অর্ধেন্দু চট্টোপাধ্যায়ের পরিচালনায় 'সীতা' আজও বাংলা সিনেমার ইতিহাসে এক অনন্য দলিল।

Ramayana Film: বলিউডের বক্স অফিসে এখন রণবীর রাম রাজত্ব। কোটি কোটি টাকা খরচ করে তৈরি নিতেশ তিওয়ারির 'রামায়ণ' নিয়ে এখন অনুরাগীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। বিশেষ করে দুরন্ত VFX-এর জন্য এই ছবি প্রশংসা কুড়িয়েছে। কিন্তু জানেন কি? আটের দশকে বাংলাতেও তৈরি হয়েছিল অন্য আরও এক রামায়ণ। যেখানে রাম নয়, বরং মুখ্য হয়ে উঠেছিল সীতা! সমাজের হাজারো চাপে বারবার সতীত্বের অগ্নিপরীক্ষা দিতে হয়েছিল সীতাকে, আর তাঁর জীবন মানেই তো কেবল অফুরান লড়াই আর ট্র্যাজেডি। সীতার এই মর্মস্পর্শী জীবনসংগ্রাম এবং বঞ্চনার ইতিহাসকে বড়পর্দায় সেলুলয়েডের রূপ দিয়েছিলেন পরিচালক অর্ধেন্দু চট্টোপাধ্যায়। ১৯৮০ সালে মুক্তিপ্রাপ্ত সেই কালজয়ী বাংলা ছবি 'সীতা' আজও বাংলা সিনেমার ইতিহাসে এক অনন্য দলিল হয়ে রয়েছে।

বাংলা ছবিতে অ্যান্টি-হিরো রাম!

সাতের দশক থেকেই একের পর এক ভক্তিমূলক ছবি উপহার দিয়ে বক্স অফিসে ঝড় তুলেছিলেন পরিচালক অর্ধেন্দু চট্টোপাধ্যায়। যার মধ্যে 'বাবা তারকনাথ' তো রেকর্ড হিট করেছিল। সেই ছবির মাধ্যমেই শুরু হয়েছিল সন্ধ্যা রায় ও অর্ধেন্দু চট্টোপাধ্যায়ের সফল জুটির জয়যাত্রা। 'করুণাময়ী' কিংবা 'হরিশচন্দ্র শৈব্যা'র মতো বিগ বাজেটের রঙিন ছবিগুলোতে বিশ্বজিৎ ও সন্ধ্যা রায়ের জুটি দর্শকের মনে আলাদা উন্মাদনা তৈরি করেছিল।তবে 'সীতা' ছবির পেছনের গল্পটাও কম নাটকীয় নয়। প্রথমে এই ছবিতে রামের চরিত্রে অভিনয় করার কথা ছিল বিশ্বজিতের। কিন্তু চিত্রনাট্যে রামের চরিত্রটিকে যেভাবে অ্যান্টি-হিরো হিসেবে ফুটিয়ে তোলা হয়েছিল এবং যেখানে অভিনয়ের সুযোগ খানিক সীমিত ছিল, তা দেখেই ছবিটি করার প্রস্তাব ফিরিয়ে দেন বিশ্বজিৎ। পরবর্তীতে অসীম কুমারকে রামের চরিত্রে এবং মৃণাল মুখোপাধ্যায়কে লক্ষ্মণের ভূমিকায় দেখা যায়। আর নাম ভূমিকায় চিরসবুজ বাঙালি নারীর প্রতিমূর্তি সন্ধ্যা রায় তো ছিলেনই।

সীতার চরিত্রে সন্ধ্যা রায়

সন্ধ্যা রায়ের অভিনয়ে সীতা হয়ে উঠেছিলেন বাংলার ঘরের মেয়ে— অসহায়, বঞ্চিত কিন্তু অসম্ভব দৃঢ়। পুরুষতান্ত্রিক সমাজে একজন নারীর অগ্নিপরীক্ষার যে চিরন্তন গল্প, তাই এই ছবির মূল উপজীব্য, যা আজকের দিনেও সমান প্রাসঙ্গিক।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV

Entertainment News ( বাংলা বিনোদনের খবর ): Read Entertainment News including movie reviews, Trailers, Celebrity gossips, TV shows and other Entertainment News in at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

প্রাইভেট পার্টিতে একসঙ্গে দুজনে, ফের কার্তিক ও সারার পুরনো সম্পর্ক জোড়া লাগল?
Ramayana Lessons: বাচ্চাদের রামায়ণ দেখান, বাড়িতে শেখান এই শিক্ষাগুলি