৭২ ঘন্টার মধ্যে ‘ব্যান কালচার’ তুলে দেওয়ার যোগ্যতা আমার নেই: প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

Published : Apr 13, 2026, 09:42 AM IST
Prosenjit Chatterjee

সংক্ষিপ্ত

টলিউডের ‘ব্যান কালচার’ ৭২ ঘন্টার মধ্যে তুলে দেওয়ার ঘোষণা করেন দেব, যার কৃতিত্ব তিনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে দেন। পরে প্রসেনজিৎ স্পষ্ট করেন, তিনি দেবের ভাবনাকে সমর্থন করলেও, ৭২ ঘন্টায় এই সংস্কৃতি তুলে দেওয়ার ক্ষমতা তাঁর নেই। 

৭২ ঘন্টার মধ্যে টলিউড থেকে উঠে যাবে ‘ব্যান কালচার’। যারা দেড় বছর ধরে ইন্ডাস্ট্রিতে নিষিদ্ধ তারা এবার কাজে ফিরবে। এমনই দাবি করেন দেন। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যু নিয়ে তোলপাড় হয়েছিল টলিউড। সেই সময় নানান ঘটনা সামনে আসে। নানান বিতর্কের মাঝে উঠে আসে টলিউডের ব্যান কালচার-র বিষয়টি। সে সময় ৭ এপ্রিল টেকনিশিয়ান স্টুডিও-র সামনে ‘ব্যান কালচার’ উঠিয়ে নেওয়ার কথা ঘোষণা করে দেব। সেদিন দেব বলেছিলেন, বিষয়টি নিয়েতার সঙ্গে কথা হয়েছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের। তিনি নাকি দায়িত্ব নিয়েছেন। ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসের সঙ্গে কথা বলে টলিউডের ব্যান কালচার তুলে দেওয়া হবে।

এরপরই বিতর্ক গড়ায় সোশ্যাল মিডিয়া পর্যন্ত। সমাজমাধ্যমে দেব প্রসেনজিৎকে ট্যাগ করে পোস্ট করেন, ‘৭২ ঘন্টা’। এবার এই নিয়ে বিশেষ বার্তা দিলেন প্রসেনজিৎ। রবিবার টেকনিশিয়ান স্টুডিও-য় ফের আর্টিস্ট ফোরামের সঙ্গে বৈঠক হয়। তারপর প্রসেনজিৎ বলেন, দেবকে, দেবের ভাবনাকে পূর্ণ সমর্থন করছি। তারপরেও বলব, ৭২ ঘন্টার মধ্যে ইন্ডাস্ট্রি থেকে ব্যান কালচার তুলে দেওয়ার ক্ষমতা এই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নেই।

এরপরই প্রকাশ্যে আসে আরও এক তথ্য। শোনা যাচ্ছে দেব আর প্রসেনজিৎ-র মধ্যে নাকি মান-অভিমান চলছে। এরপরই এই বিষয় স্পষ্ট করেন প্রসেনজিৎ। তিনি বলেন, আমার সঙ্গে দেবের প্রায় রোজই কথা হয়। আমরা এটা গোলাচ্ছি, রাহুলের যে ঘটনাটি ঘটে গিয়েছে, তার সঙ্গে কোনও ডিমান্ড নেই। একে ঘিরে আমাদের নিজস্ব কোনও দাবিদাওয়া নেই। অভিনেতা, কলাকুশলী সবাই এক হয়েছে রাহুলের জন্য। ওর অস্বাভাবিক মৃত্যু কেন হল, তার উত্তর চেয়ে। আর আর্টিস্টদের সুরক্ষা।

এরপর তিনি আরও স্পষ্ট করে বলেন, এই যে ৭২ ঘন্টা আমার মনে পড়ে না যে, ঘন্টার চ্যালেঞ্জ দেওয়ার মতো বা নেওয়ার মতো যোগ্যতা আমার আছে। এই যোগ্যতা বা ক্ষমতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নেই।

 

PREV

Entertainment News ( বাংলা বিনোদনের খবর ): Read Entertainment News including movie reviews, Trailers, Celebrity gossips, TV shows and other Entertainment News in at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Sourav Ganguly: বেহালার রাস্তায় সৌরভের কৈশোর! ‘দাদা’র শুটিংয়ে আবেগে ভাসল পাড়া
Hai Jawani Toh Ishq Hona Hai: 'হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায় ছবিতে বরুণের আয় ৩০ কোটি! পূজা-মৃণাল, কে কত পেলেন?