
Asha Bhosle: মা ও মেয়ে, দু'জনের জন্যই ছবিতে প্লে-ব্যাক। সঙ্গীতের দুনিয়ায় এই নজির বিরল। তবে আশা ভোঁসলের ঠিক এই নজিরই আছে। বাংলা ছবির মহানায়িকা সুচিত্রা সেনের (Suchitra Sen) লিপে যেমন আশার গান রয়েছে, তেমনই তাঁর মেয়ে মুনমুন সেনের (Moon Moon Sen) জন্যও গান গেয়েছেন এই সঙ্গীতশিল্পী। সুচিত্রা সেনের লিপে 'মেঘ কালো', 'ফরিয়াদ'-এর মতো ছবিতে গান গেয়েছেন আশা। তিনি মুনমুন সেনের লিপে 'অন্তরালে', 'ব্যবধান' ছবিতে গান গেয়েছেন। বাংলা ছবিতে আশার প্লে-ব্যাকের সংখ্যা নেহাত কম নয়। সাতের দশক থেকে তিনি নিয়মিত বাংলা ছবিতে প্লে-ব্যাক শুরু করেন। অনেক সঙ্গীত পরিচালকের সঙ্গেই তিনি কাজ করেছেন। একসময় ছবির সাফল্যের নেপথ্যে থাকত এই কিংবদন্তির গাওয়া গান।
একাধিক প্রজন্মের নায়িকার জন্য গান গেয়েছেন আশা। সুপ্রিয়া চৌধুরীর লিপে 'মন নিয়ে' ছবিতে যেমন তাঁর গান আছে, তেমনই মাধবী মুখোপাধ্যায়ের লিপে ‘ছদ্মবেশী’, ‘জীবন রহস্য’ ‘পিকনিক’-এর মতো ছবিতে গান গেয়েছেন আশা। অপর্ণা সেনের লিপে ‘জীবন সৈকতে’, ‘এপার ওপার’, ‘প্রক্সি’, ‘একান্ত আপন’, মিঠু মুখোপাধ্যায়ের লিপে ‘স্বয়ংসিদ্ধা’, ‘দু’জনে’, ‘মৌচাক’, মহুয়া রায়চৌধুরীর লিপে ‘অজস্র ধন্যবাদ’, ‘অনুরাগের ছোঁয়া’, দেবশ্রী রায়ের লিপে ‘ত্রয়ী’, ‘চোখের আলোয়’, শতাব্দী রায়ের লিপে ‘গুরুদক্ষিণা’, ‘আবিষ্কার’ 'আপন আমার আপন', ঈন্দ্রাণী দত্তর লিপে ‘পাপ পুণ্য’, তনুজার লিপে ‘রাজকুমারী’, ‘লাল কুঠি’, শর্মিলা ঠাকুরের লিপে ‘অমানুষ’, ‘আনন্দ আশ্রম’, ‘প্রতিদান’, হেলেনের লিপে ’ত্রয়ী’, প্রেমা নারায়ণের লিপে ‘অনুসন্ধান’, মৌসুমী চট্টোপাধ্যায়ের লিপে ‘ওগো বধূ সুন্দরী’, বিজয়েতা পণ্ডিতের লিপে ‘অমর সঙ্গী’, মন্দাকিনীর লিপে ‘অন্ধ বিচার’, নীলমের লিপে ‘বদনাম’, দিব্যা রানার লিপে 'আগুন' ছবিতে গান গেয়েছেন আশা।
আশা যেমন সুচিত্রা সেন ও মুনমুন সেনের লিপে গান গেয়েছেন, তেমনই বাবা-ছেলের সঙ্গে ড্যুয়েট গেয়েছেন। কিশোর কুমারের (Kishore Kumar) সঙ্গে ‘অমানুষ’, ‘আনন্দ আশ্রম’, ‘কলঙ্কিনী কঙ্কাবতী’, ‘লাল কুঠি’, ‘ত্রয়ী’, ‘সুরের আকাশে’-র মতো ছবিত ড্যুয়েট গেয়েছেন আশা। তিনি আবার অমিত কুমারের (Amit Kumar) সঙ্গে ‘দু‘টি পাতা’ (প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রথম ছবি), ‘অনুরাগের ছোঁয়া’, ‘তুফান’, ‘আক্রোশ’, ‘মঙ্গলদীপ’ ছবিতে ড্যুয়েট গেয়েছেন। মান্না দে (Manna Dey) সঙ্গে ‘মৌচাক’, মহম্মদ আজিজের (Mohammed Aziz) সঙ্গে ‘ছোট বৌ’, বাপি লাহিড়ির (Bappi Lahiri) সঙ্গে ‘প্রতিদান’, ‘অমর সঙ্গী’, ‘আশা ও ভালোবাসা’, ‘নয়নমণি’, রাহুল দেব বর্মনের (RD Burman) সঙ্গে ‘অপরূপা’, শৈলেন্দ্র সিংয়ের (Shailendra Singh) সঙ্গে ‘অজস্র ধন্যবাদ’, ‘আগুন’, এস পি বালাসুব্রহ্মণ্যমের (S. P. Balasubrahmanyam) সঙ্গে ‘একান্ত আপন’ ছবিতে ড্যুয়েট গেয়েছেন আশা।
তথ্যসূত্র- সৌরভ গোস্বামী, সঙ্গীতশিল্পী, হাওড়া
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
Entertainment News ( বাংলা বিনোদনের খবর ): Read Entertainment News including movie reviews, Trailers, Celebrity gossips, TV shows and other Entertainment News in at Asianet News Bangla.