
বিগ বস বাংলা বর্তমানে চর্চার কেন্দ্রে। শনিবার আর রবিবার, এই ২ দিন বিগ বসের ঘরে শোয়ের ধারা বদল হবে। কারণ এই ২ দিন প্রতিযোগীদের সঙ্গে কথা বলবেন, উপদেশ দেবেন প্রয়োজনে শাসন করবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বর্তমানে বিগ বসের ঘরে সব থেকে চর্চায় উঠে এসেছে ভরত- তনুশ্রীর ঝগড়া। কদিন আগে তনুশ্রী ও ভরত কলের উত্তপ্ত বাক্যবিনিময় সকলের নজর কেড়েছে। ঝগড়ার সময় এমন কিছু কথা বলেন ভরত যা একজন মহিলার জন্য যথেষ্ট অপমান জনক বলে মনে করেছেন সকলে। সে সময় তনুশ্রী প্রতিবাদ করলেও তার অভিযোগ সেই সময়ে তিনি কাউকে পাশে পাননি। পুরুষ তো নয় বটেই, এমনকি সেই সময় কোনও মহিলা প্রতিযোগীও তনুশ্রী পাশে দাঁড়াননি বলে অভিযোগ তাঁর।
এই অশান্তি নিয়ে যথেষ্ট অসন্তুষ্ট সৌরভ। তিনি বিগ বসের ঘরের বাকি মহিলাদের প্রশ্ন করেন যে, একজন মহিলার সঙ্গে অভব্য ব্যবহরা করা হচ্ছে জেনেও কেন তারা চুপ ছিলেন এবং কেন হাসাহাসি করেন? এরপর সকলেই সৌরভকে জানান যে তারা আলাদা আলাদা করে ভরতকে বুঝিয়েছিলেন তার আচরণ খারাপ ছিল।
এদিকে, সদ্য এই ঘরে ওয়াইল্ড কার্ড এন্ট্রি হয়েছে অভিনেতা, মডেল রাজবীর দের। শিলিগুড়ির ছেলে রাজবীর। রোডিজ-এ দেখা গিয়েছিল তাঁকে। বিগ বস বাংলা-র ঘরে তিনি ঢোকা মাত্রই শুরু করেছেন অভিনব স্ট্র্যাটেজি। রাজবীর বিগ বস বাংলা-র ঘরে রীতিমতো ফ্লার্টিং করছে। যা সকলের নজর কেড়েছে। তেমন আবার সৃজলা আচরণ দেখেও অনেকে মনে হয়েছে, রাজবীরের প্রতি তারও আলাদা ফিলিংস তৈরি হয়েছে। শো-তে দেখা যায়, রাজবীর সৃজলাকে বলছেন, ‘তোমার বয়ফ্রেন্ড তো লাকি, এত সুন্দর মেয়ে পেয়ে।’ সৃজলা হেসে উত্তর দেন, ‘সুন্দর দেখতে বলেই যে সব হয়ে যেত, তাহলে তো…। বন্ধুত্বটাই আসল।’
Entertainment News ( বাংলা বিনোদনের খবর ): Read Entertainment News including movie reviews, Trailers, Celebrity gossips, TV shows and other Entertainment News in at Asianet News Bangla.