King: শাহরুখের ‘কিং’ ছবিতে বড় চমক! ১৫ বছর পর এই অভিনেত্রীর সঙ্গে অভিনয় করবেন নায়ক

Published : Oct 07, 2026, 08:54 AM IST
shahrukh khan, jawan 2

সংক্ষিপ্ত

প্রায় ১৫ বছর পর এই ছবিতে একটি বিশেষ গানে শাহরুখের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি। দক্ষিণ আফ্রিকায় শচীন-জিগরের সুর করা এই গানের শুটিং হবে, যা নিয়ে দর্শকদের উন্মাদনা তুঙ্গে।

ঘোষণার পর থেকেই শাহরুখ খানের বহুপ্রতীক্ষিত ছবি ‘কিং’ নিয়ে দর্শকমহলে উন্মাদনা তুঙ্গে। গত প্রায় দু’বছর ধরে ছবি ঘিরে একের পর এক নতুন খবর প্রকাশ্যে এসেছে। কখনও শাহরুখের ‘কিং’ লুক, কখনও আবার তারকাখচিত কাস্টিং—বিভিন্ন কারণে বারবার চর্চার কেন্দ্রে থেকেছে এই মেগাবাজেট ছবি। এবার সেই তালিকায় যুক্ত হল আরও এক বড় নাম—করিনা কাপুর খান।

শাহরুখ খানের পাশাপাশি ‘কিং’-এ অভিনয় করছেন অভিষেক বচ্চন, দীপিকা পাড়ুকোন, রানি মুখোপাধ্যায়, সুহানা খান, আরশাদ ওয়ারসি এবং অনিল কাপুরের মতো একাধিক তারকা। এবার জানা যাচ্ছে, এই ছবির একটি বিশেষ গানের দৃশ্যে দেখা যেতে পারে করিনাকেও।

‘কিং’-এর হাত ধরে প্রায় দেড় দশক পর ফের শাহরুখের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন করিনা। এর আগে ২০১১ সালে ‘রা ওয়ান’ ছবিতে শাহরুখের বিপরীতে অভিনয় করেছিলেন বেবো। তারপর কেটে গিয়েছে প্রায় ১৫ বছর। এই দীর্ঘ সময়ে পর্দায় আর শাহরুখ-করিনার জুটি দেখার সুযোগ পাননি দর্শক। তাই ‘কিং’-এ তাঁদের ফের একসঙ্গে দেখা যাওয়ার খবর স্বাভাবিকভাবেই বাড়িয়েছে কৌতূহল।

তবে করিনার চরিত্রটি ঠিক কী, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। কারণ ‘কিং’-এ এমনিতেই একাধিক জনপ্রিয় অভিনেত্রী রয়েছেন। সূত্রের খবর, সুহানা খানের মায়ের চরিত্রে দেখা যেতে পারে রানি মুখোপাধ্যায়কে। অন্যদিকে শাহরুখের সঙ্গে রোম্যান্স করতে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। এর মাঝেই করিনার উপস্থিতি ছবিতে ঠিক কী চমক আনবে, সেটাই এখন বড় প্রশ্ন।

বলিউডের অন্দরের খবর অনুযায়ী, ছবির একটি বিশেষ গানের দৃশ্যে শাহরুখের সঙ্গে পারফর্ম করবেন করিনা কাপুর খান। শোনা যাচ্ছে, শচীন-জিগরের সুর করা ‘ড্যাডি কুল’ গানটিতে একসঙ্গে দেখা যাবে শাহরুখ এবং করিনাকে।

জানা গিয়েছে, চলতি অক্টোবর মাসের শেষদিকে দক্ষিণ আফ্রিকায় পাঁচ দিনের শিডিউলে এই জমকালো গানের শুটিং হওয়ার কথা। শুধু তাই নয়, এই গানে শাহরুখ এবং করিনাকে এমন এক নতুন অবতারে দেখা যেতে পারে, যা আগে কখনও পর্দায় দেখা যায়নি। এখানেই শেষ নয়। খবর, ‘ড্যাডি কুল’ গানটির সঙ্গে এক আন্তর্জাতিক শিল্পীও যুক্ত রয়েছেন। তবে সেই গায়কের পরিচয় এখনও প্রকাশ্যে আনা হয়নি।

সব মিলিয়ে শাহরুখ-করিনার বহু প্রতীক্ষিত পুনর্মিলন, তারকাখচিত কাস্টিং এবং বিশেষ গানের চমক—সব মিলিয়ে ‘কিং’ নিয়ে দর্শকদের আগ্রহ যে আরও বাড়তে চলেছে, তা বলাই যায়।

PREV

Entertainment News ( বাংলা বিনোদনের খবর ): Read Entertainment News including movie reviews, Trailers, Celebrity gossips, TV shows and other Entertainment News in at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Vidyut Jammwal: ১৫ মিনিট দম আটকে রাখলেন বিদ্যুৎ! হলিউড ডেবিউ করেই চমক
Rakul Preet Singh: ক্ষোভ উগরে দিলেন রাকুল, Income Tax Raids-র খবর সম্পূর্ণ ভুয়ো