এ আবার কোন ষড়যন্ত্র, জ্যাকলিনের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করল নোরা ফতেহি

Published : Dec 13, 2022, 09:15 AM IST
Jacqueline Fernandez

সংক্ষিপ্ত

জ্যাকলিন ফার্নান্ডেজের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করলেন নোরা ফতেহি। তবে হঠাৎ করে কেন এমন সিদ্ধান্ত নিলেন তা নিয়েই জল্পনা তুঙ্গে।

বলিউড এবং কন্ট্রোভার্সি একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ২০০ কোটি টাকার আর্থিক তছরুপের মামলায় ইতিমধ্যেই প্রতারক সুকেশের সঙ্গে নাম জড়িয়েছে জ্যাকলিন ফার্নান্ডেজ এবং নোরা ফতেহির। ইতিমধ্যেই ইডি-র জেরায় সমস্ত কথা স্বীকারও করেছেন প্রতারক সুকেশ। গাড়ি থেকে কোটি কোটি টাকার গয়না উপহার দিয়েছেন এই বলি নায়িকাদের। জ্যাকলিনের এবং নোরার সঙ্গে সুকেশের সম্পর্ক নিয়ে এখনও জলঘোলা চলছে বলিউডে। এই টালমাটাল পরিস্থিতির মধ্যেই জ্যাকলিন ফার্নান্ডেজের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করলেন নোরা ফতেহি। তবে হঠাৎ করে কেন এমন সিদ্ধান্ত নিলেন তা নিয়েই জল্পনা তুঙ্গে।

সূত্রের খবর, জ্যাকলিন ফার্নান্ডেজ ছাড়াও বেশ কিছু মিডিয়ার নামেও দিল্লি কোর্টে মানহানির মামলা দায়ের করেছেন নোরা। সুকেশের মামলার সূত্র ধরেই দিল্লি কোর্টে এই মামলা দায়ের করেছেন নোরা। এই মানহানি মামলায় নোরা জ্যাকলিনকে মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিত করেছেন। তিনি জানিয়েছেনস এটা দিনদিন ক্রমশ স্পষ্ট হচ্ছে যে উল্লিখিত প্রতিদ্বন্দ্বীরা অভিযোগকারীর সঙ্গে ইন্ডাস্ট্রিতে নায্যভাবে প্রতিদ্বন্দ্বীতা করতে না পেরে তার সুনাম নষ্ট করছে। এর ফলে তার কাজের বিরাট ক্ষতি হচ্ছে। অভিযোগকারী এই মানহানিকর মন্তব্যের জন্য প্রচন্ড ক্ষুব্ধ। এবং অভিযোগকারীর করা মন্তব্যের পরিপ্রেক্ষিতেই এই অভিযোগ করা হয়েছে। এটা পুরোপুরি ষড়যন্ত্র ছিল। এই কারণেই অভিযোগকারীর আর্থিত,ব্যক্তিগতভাবে পতন হচ্ছে।

 

 

একের পর এক সমস্যা যেন দাঁড়িয়ে রয়েছে। কোনওভাবেই যেন স্বস্তি পাচ্ছেন না জ্যাকলিন। এত এত টাকা দিয়ে জামিনে ছাড়াও পেয়েও শান্তি নেই জ্যাকলিনের। ২০০ কোটি টাকার আর্থিক তছরুপের মামলায় গতকাল অর্থাৎ সোমবারই দিল্লির পাটিয়ালা হাউজ কোর্টে দেখা গেছিল বলি নায়িকাকে। ২ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে গত ১৫ নভেম্বর জামিন পেয়েছিলেন জ্যাকলিন। এর আগেও জ্যাকলিনের জামিনের মেয়াদ দুবার বাড়ানো হয়েছিল। যার ফলে কয়েকদিনের জন্য স্বস্তি পেয়েছিলেন নায়িকা। ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করেছিল আদালত। তবে ক্ষণিকের স্বস্তি মিললেও ২০০ কোটি টাকার আর্থিক তছরুপের মামলায় বেশ ভালভাবেই নাম জড়িয়েছে জ্যাকলিনের। জামিন পেয়েও কেন বারবার আদালতে যেতে হচ্ছে জ্যাকলিনকে, তা নিয়ে উঠছে প্রশ্ন। শুনানির তারিখ ২০ ডিসেম্বরের পর হবে বলে জানিয়েছেন বিচারপতি শৈলেন্দ্র মালিক।

 

 

ইডির সূত্র থেকে জানা গেছে, এখনও অনেক সত্য গোপন রাখছে জ্যাকলিন। বারবার নিজের বয়ান বদল করছে। এমনকী প্রমাণের কারচুপি করারও অভিযোগ উঠেছে জ্যাকলিনের নাম। জানা গিয়েছে সুকেশ গ্রেফতার হওয়ার পরই নিজের ফোন থেকে সমস্ত ডেটা মুছে ফেলেছে জ্যাকলিন। গাড়ি থেকে কোটি কোটি টাকার গয়না উপহার দিয়েছেন এই বলি নায়িকাদের। অন্যদিকে সুকেশের সঙ্গে বেশ ভাল ভাবেই নাম জড়িয়েছে জ্যাকলিনের। সুকেশ চন্দ্রশেখর নিজের মুখে কবুল করেছেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকে ৫০ লাখেরও বেশি মূল্যের একটি ঘোড়া উপহার দিয়েছিলেন এবং শুধু তাই নয় বিড়ালপ্রেমী জ্যকলিনকে ৯ লাখ টাকার একটি বিড়ালও উপহার দেন সুকেশ । এখানেই শেষ নয় সুকেশের আইনজীবী জানান, জ্যাকলিনকে দামি অলঙ্কার থেকে পোশাক সবটাই দিয়েছেন সুকেশ। জ্যাকলিনের মন জিততেই কোটি কোটি টাকার উপহার দিতেন সুকেশ চন্দ্রশেখর। সব মিলিয়ে নাকি সুকেশ ১০ কোটি টাকার উপহার দিয়েছিলেন জ্যাকলিন ফার্নান্ডেজকে। জ্যাকলিনের সঙ্গে নিয়মিত ফোনেও কথা হত সুকেশের। এমনকী প্রতারণার মামলায় গ্রেফতার হয়ে সুকেশ যখন তিহার জেলে ছিল তখনও নিয়মিত কথা বলেছেন দুজনে। যদিও জ্যাকলিন সুকেশের জেলে থাকার কথা জানতেন কিনা তা স্পষ্ট নয় আইনজীবীর কথার। যদিও জ্যাকলিন দাবি করেছেন তাকে অন্ধকারে রেখেই প্রতারণা করা হয়েছে। তিনিও প্রতারণার শিকার।

আরও পড়ুন-

আবারও কেন আদালতে গেলেন জ্যাকলিন, ২০০ কোটির আর্থিক তছরুপের মামলায় বড় বিপাকে নায়িকা

বক্ষযুগল থেকে নিতম্ব, শরীরের খুঁত ঢাকতেই নাকি প্লাস্টিক সার্জারি করিয়েছেন জ্যাকলিন,ভিডিও ঘিরে চরম ট্রোলড

পুলিশের হাতে গ্রেফতার হলেন জ্যাকলিন-সুকেশের 'মিডল ম্যান' পিঙ্কি ইরানি, চিন্তায় বলি নায়িকা

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

কেন সেরা জুটির তকমা পেয়েছেন শাহরুখ-কাজল জুটি? প্রকাশ্যে এল নয়া চমক
প্লেব্যাক থেকে অবসর নেওয়ার পর অরিজিৎ-র প্রথম শো, মুহূর্তে ভাইরাল হল অনুষ্ঠানের ভিডিও