বলিউড অভিনেত্রী পরিনীতি চোপড়া ও আপ নেতা রাঘব চাড্ডার সম্পর্ক নিয়ে গুঞ্জন ক্রমশ বাড়ছে ।তবে নিজেরা পুরো বিষয়টি নিয়ে স্পিকটি নট। লাঞ্চ ডেট থেকে ডিনার ডেটে একসঙ্গে দুজনকে দেখার পর থেকেই চর্চা তুঙ্গে।
29
কয়েকদিন আগেই পরিণীতির জন্য মুম্বই এসেছিলেন রাঘব। এবার রাঘবের দিল্লির বাড়িতে পৌঁছলেন পরিণীতি। তবে কি আপ নেতা রাঘবের দিল্লির বাড়িতেই উঠছেন পরিণীতি। বিয়ের তোড়জোড় কি তবে শুরু হয়ে গেল, তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।
39
দিল্লি বিমানবন্দরে রাঘবের সঙ্গে ক্য়ামেরাবন্দি হলেন পরিণীতি চোপড়া। ছবি দেখে বোঝা যাচ্ছে পরিণীতিকেই বিমানবন্দরে নিতে এসেছেন রাঘব। আপ নেতার গাড়িতে উঠে বিমানবন্দর থেকে বেরিয়ে যান পরিণীতি।
49
এদিন দিল্লির বিমানবন্দরে কালো রঙের টি-শার্ট, কালো লং জ্যাকেট, ও জিন্স পরে দেখা গিয়েছে পরিণীতিকে। রাঘব চাড্ডাকেও ফর্মাল শার্ট ও প্যান্ট পরে দেখা গিয়েছে। প্রেম নিয়ে মুখ না খুললেও সোশ্যাল মিডিয়া অনেক কিছুই বলে দিচ্ছে।
59
পরিণীতির পোস্ট থেকে জানা যাচ্ছে, তিনি দিল্লি ঘুরছেন, পুরোনো দিল্লির একটি ক্যাফে থেকে মোমো খেয়েছেন এবং দিল্লি শহরের আনাচে -কানাচে ঘুরে বেড়াচ্ছেন। এছাড়া রাঘবের ছবিতেও লাইক করতে দেখা গেছে পরিণীতিকে।
69
রাঘব-পরিণীতির সম্পর্কের কথা প্রকাশ্যে আসতেই শুভেচ্ছার বন্যা বয়ে গেছে নেটদুনিয়ায়। তার উপর আবার রাজনীতিবিদ সঞ্জীব আরোরার টুইট দেখে সকলেই মনে করছেন বাগদান হয়ে গেছে পরিণীতির।
79
চোপড়া পরিবারের একজন ঘনিষ্ঠ বন্ধু জানিয়েছেন, পরিণীতি এবং রাঘব নিজেদের সম্পর্ক নিয়ে প্রতিশ্রুতিবদ্ধ। তবে এনগেজমেন্টের অনুষ্ঠান এখনও করা হয়নি।
89
আরও দাবি করা হয়েছে, পরিণীতি ও রাঘবের রোকা অনুষ্ঠান শীঘ্রই অনুষ্ঠিত হতে চলেছে। এবং দুজনেই পুরো বিষয়টি নিয়ে মারাত্মক উত্তেজিত। তবে এখনও পর্যন্ত কোনও তারিখ ফাইনাল করা হয়নি। তেমনই কোনও আনুষ্ঠানিক ঘোষণাও করা হয়নি।
99
বলিউডের অন্দর হোক বা সোশ্যাল মিডিয়ায় বলিউড অভিনেত্রী পরিনীতি চোপড়া এখন নেটদুনিয়ার হটকেক। আর হবে নাই বা কেন দেশের সর্বকনিষ্ঠ সাংসদ হ্যান্ডসাম হাঙ্ককে রাঘব চাড্ডার প্রেমে যে পড়েছেন নায়িকা। তার উপর আবার প্রেমের জল্পনায় শিলমোহর দিয়েছেন রাজনীতিবিদ সঞ্জীব আরোরা।
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.