Divorce: বিচ্ছেদে সিলমোহর, সংসার ভাঙল বলিতারকা এষা দেওল ও ভরত তখতানির

Published : Feb 06, 2024, 07:27 PM ISTUpdated : Feb 06, 2024, 07:30 PM IST
Esha Deol

সংক্ষিপ্ত

২০১৭ সালে প্রথম সন্তান আসে এষা দেওল ও ভরত তখতানির পরিবারে। এর দুবছর বছর দ্বিতীয় সন্তানের জন্ম হয়। এবার এই সুখের সংসারে ধরল চিড়। একথা নিজেরাই স্বীকার করলেন এষা দেওল ও ভরত তখতানি।

কদিন ধরে চলছে জল্পনা। এষা দেওল ও ভরত তখতানির সংসারের অশান্তি নিয়ে দীর্ঘদিন ধরে চলছে কানাঘুষো। অনেকেই বলছিলেন, সংসার ভাঙছে এষা দেওল ও ভরত তখতানির। চিড় ধরেছে তাঁদের সংসারে। ২০১২ সালে জুন মাসে বিয়ে করেন এষা দেওল ও ভরত তখতানির। পেশায় হিরে ব্যবসায়ী ভরত তখতানি। ২০১৭ সালে প্রথম সন্তান আসে এষা দেওল ও ভরত তখতানির পরিবারে। এর দুবছর বছর দ্বিতীয় সন্তানের জন্ম হয়। এবার এই সুখের সংসারে ধরল চিড়। একথা নিজেরাই স্বীকার করলেন এষা দেওল ও ভরত তখতানি।

এক সাক্ষাৎকারে এষা দেওল ও ভরত তখতানি দুজনেই বলেন, ‘আমার যৌথ সম্মতিতে শান্তিপূর্ণ ভাবে আলাদা হয়েছি। আমাদের জীবনের এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার মূল কারণ আমাদের দুই সন্তান। এই সময় আমাদের ব্যক্তিগত জীবনে গোপনীয়তা বজায় থাকবে এটাই আশা করব।’

এষা দেওল ও ভরত তখতানি বিচ্ছেদের কারণ এখনও কারও কাছে স্পষ্ট নয়। বহুদিন ধরেই একসঙ্গে আর দেখা যাচ্ছে না এষা দেওল ও ভরত তখতানিকে। এষা দেওলের জন্মদিনের অনুষ্ঠান থেকে শুরু হয়েছিল এই জল্পনা। কারণ বহুদিন ধরে সোশ্যাল মিডিয়াতেও তেমন ছবি পোস্ট করতেন না এষা। তারপর হেমা মালিনীর জন্মদিনেও দেখা যায়নি ভরতকে। এই সবের কারণে সকলের মনে উঠেছে প্রশ্ন। সকলেই আন্দাজ করেছিলেন বিচ্ছেদের কথা। আর তাই সত্য প্রমাণিত হল। বিয়ের প্রায় ১২ বছর পর আলাদা হচ্ছেন এষা দেওল ও ভরত তখতানি। একথা নিজেরাই জানালেন। সদ্য এক সাক্ষাৎকারে একথা স্পষ্ট করলেন। সংসার ভাঙল এষা দেওল ও ভরত তখতানির। যা হতাশ করল এষা ভক্তদের। শেষ পাওয়া তথ্য অনুসারে, আলাদা হলেন এষা ও ভরত। 

 

 

আরও পড়ুন

গ্র্যামি জিতে উচ্ছ্বসিত শঙ্কর মহাদেবন, দিলেন বিশেষ বার্তা, জেনে নিন কী বললেন শিল্পী

চরমে দাম্পত্য অশান্তি, জন্মদিনের শুভেচ্ছা বার্তায় শান্তির কামনা ঐশ্বর্যের

 

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

OTT রিলিজ, জেনে নিন রণবীর সিং-এর 'ধুরন্ধর ২' আসছে কোন OTT-তে, রইল চমকপ্রদ তথ্য
Border 2 OTT Release: থিয়েটারের পর এবার OTT-তে সানি দেওল, জানুন মুক্তির দিন