চারদিনের জন্য সাময়িক স্বস্তি পেলেন জ্যাকলিন। ২০০ কোটি টাকার আর্থিক তছরুপের মামলায় জ্যাকলিন জামিনের আবেদন করেছিলেন। এবার শুনানির রায়দান ১৫ নভেম্বর পর্যন্ত পিছিয়ে দিল দিল্লির পাটিয়ালা হাউজ কোর্ট।
বড়সড় বিপাকে পড়লেন জ্যাকলিন ফার্নান্ডেজ। চারদিনের জন্য স্বস্তি পেলেন জ্যাকলিন। ২০০ কোটি টাকার আর্থিক তছরুপের মামলায় দিল্লির পাটিয়ালা হাউজ কোর্টে হাজির ছিলেন জ্যাকলিন। জামিনের আবেদনের শুনানির রায়দান ১৫ নভেম্বর পর্যন্ত পিছিয়ে দিল আদালত।
210
কড়া পুলিশি নিরাপত্তার ঘেরাটোপে আদালতে হাজির ছিলেন জ্যাকলিন। সাদা সালোয়ার কামিজে দেখা গিয়েছে অভিনেত্রীকে। বিচারক শৈলেন্দ্র মালিক জানান, জ্যাকলিনের জামিনের আবেদনের রায়ের কপি এখন তৈরি হয়নি। সে কারণেই জামিনের আবেদনের শুনানির রায়দান পিছিয়ে দেওয়া হল।
310
অন্তর্বতী কালীন জামিনের মেয়াদ বৃহস্পতিবারই শেষ হয়েছে। ইতিমধ্য়েই জামিনের মেয়াদ দুবার বাড়ানো হয়েছে। ফের কয়েকদিনের স্বস্তি মিলল। তবে ক্ষণিকের স্বস্তি মিললেও ২০০ কোটি টাকার আর্থিক তছরুপের মামলায় বেশ ভালভাবেই নাম জড়িয়েছে জ্যাকলিনের।
410
জ্যাকলিন যখন তাঁর জামিনের আবেদন করেছেন সেই সময় ইডির তরফে এই জামিনের বিরোধিতা করবে বলে জানানো হয়েছিল। ইডি-র তরফেও জানানো হয়েছে জ্যাকলিন এই মামলার তদন্তে কোনও সাহায্য করেননি। ইতিমধ্যেই জ্যাকলিনকে নিজেদের হেফাজতে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে ইডি।
510
জ্যাকলিনের জামিনের তুমুল বিরোধিতা করছে ইডি। অন্যদিকে নায়িকার আইনজীবীর দাবি, ইডি ইতিমধ্যেই চার্জশিট জমা দিয়েছে তাই গ্রেফতারের কোনও প্রশ্নই নেই। তবে ইডির আইনজীবীরাও কোর্টকে জানিয়েছেন, প্রমাণ লোপাটের চেষ্টা চালিয়ে যাচ্ছেন জ্যাকলিন।
610
ইডির আইনজীবী আরও জানিয়েছে , দেশ ছেড়েও পালাতে পারেন জ্যাকলিন। তবে এদিন এই প্রশ্ন আদালতেকর সামনে রাখতেই কোর্ট স্পষ্ট জানতে চায়, তাহলে এতদিন কেন গ্রেফতার করা হয়নি জ্যাকলিন ফার্নান্ডেজকে?
710
বিচারক ইডিকে আর বলেন, কারও মুখ দেখে কোনও পদক্ষেপ করবেন না। যদি উপযুক্ত প্রমাণ থাকে তাহলে এতদিন ধরে তদন্ত চলাকালীনও কেন গ্রেফতার হল না জ্যাকলিন। অন্যদিকে ২০০ কোটি টাকার আর্থিক তছরুপের মামলায় অন্য অভিযুক্ত তো জেলে রয়েছেন।
810
২০০ কোটি টাকার আর্থিক তছরুপের মামলায় ইতিমধ্যেই প্রতারক সুকেশের সঙ্গে নাম জড়িয়েছে জ্যাকলিন ফার্নান্ডেজের। জ্যাকলিন ফার্নান্ডেজকে নিয়ে চর্চা মোটেই থামবার নয়। শিরোনামে কীভাবে থাকতে হয়,তা জ্যাকলিন ভালই জানেন। কিছুদিন আগে অন্তর্বতী কালীন জামিনের মেয়াদ বেড়েছিল জ্যাকলিন ফার্নান্ডেজের। ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করেছিল আদালত। তারপর থেকে কিছুটা হলেও স্বস্তিতে ছিলেন নায়িকা। ফের বিপাকে পড়লেন জ্যাকলিন।
910
এবার গ্রেফতার হতে পারেন জ্যাকলিন সেকথা উঠে আসছে। ইডির সূত্র থেকে জানা গেছে, এখনও অনেক সত্য গোপন রাখছে জ্যাকলিন। বারবার নিজের বয়ান বদল করছে। এমনকী প্রমাণের কারচুপি করারও অভিযোগ উঠেছে জ্যাকলিনের নাম। জানা গিয়েছে সুকেশ গ্রেফতার হওয়ার পরই নিজের ফোন থেকে সমস্ত ডেটা মুছে ফেলেছে জ্যাকলিন। গাড়ি থেকে কোটি কোটি টাকার গয়না উপহার দিয়েছেন এই বলি নায়িকাদের। অন্যদিকে সুকেশের সঙ্গে বেশ ভাল ভাবেই নাম জড়িয়েছে জ্যাকলিনের।
1010
জ্যাকলিনের মন জিততেই কোটি কোটি টাকার উপহার দিতেন সুকেশ চন্দ্রশেখর। সব মিলিয়ে নাকি সুকেশ ১০ কোটি টাকার উপহার দিয়েছিলেন জ্যাকলিন ফার্নান্ডেজকে। জ্যাকলিনের সঙ্গে নিয়মিত ফোনেও কথা হত সুকেশের। এমনকী প্রতারণার মামলায় গ্রেফতার হয়ে সুকেশ যখন তিহার জেলে ছিল তখনও নিয়মিত কথা বলেছেন দুজনে। যদিও জ্যাকলিন সুকেশের জেলে থাকার কথা জানতেন কিনা তা স্পষ্ট নয় আইনজীবীর কথার। যদিও জ্যাকলিন দাবি করেছেন তাকে অন্ধকারে রেখেই প্রতারণা করা হয়েছে। তিনিও প্রতারণার শিকার।
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.