রাজস্থানে জঙ্গল সাফারি, বর্ষশেষে ছুটির আমেজে ভিকি-ক্যাটরিনা, ছবি ভাইরাল নেটদুনিয়ায়

Published : Dec 30, 2022, 06:10 AM IST
Vicky Kaushal and Katrina Kaif

সংক্ষিপ্ত

বর্ষশেষে ছুটি কাটাতে রাজস্থানে উড়ে গিয়েছেন ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ। নতুন বছরে একসঙ্গে সময় কাটাতে রাজস্থানে উড়ে গিয়েছেন বলি কাপল।

২০২২ পেরিয়ে এবার ২০২৩-র শুরু। ভাল-মন্দ মিশিয়ে পার হয়ে গেল গোটা একটা বছর । ইতিমধ্যেই বলিউডের একঝাক তারকা নিউইয়ার সেলিব্রেশনে উড়ে গিয়েছেন পছন্দের ডেস্টিনেশনে। ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ নিউইয়ার সেলিব্রেশনে বাইরে গেছেন। নতুন বছরের ছুটি কাটাতে রাজস্থানে উড়ে গেছেন ক্যাটরিনা ও ভিকি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সেই ঝলক শেয়ার করেছেন বলি নায়িকা ক্যাটরিনা কাইফ।

বর্ষশেষে ছুটি কাটাতে রাজস্থানে উড়ে গিয়েছেন ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ। নতুন বছরে একসঙ্গে সময় কাটাতে রাজস্থানে উড়ে গিয়েছেন বলি কাপল। একান্তে সময় কাটানোর ছবিও শেয়ার করেছেন ভক্তদের সঙ্গে। ইনস্টাগ্রামে ভিকির সঙ্গে জঙ্গল সাফারির ছবি শেয়ার করেছেন ক্যাটরিনা কাইফ। বলিপাড়ার হট কাপলের ছবি ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। রাজস্থানে দুর্গম জঙ্গলের মধ্যে বসে ছবিতে পোজ দিয়েছেন দুজনে। ক্যাজুয়াল পোশাকেই দেখা গিয়েছে বলি কাপলকে।

 

 

নিজেদের ছবি শেয়ার করার পাশাপাশি রাজস্থান ট্যুর থেকে গাছ ও প্রাণীর ছবি শেয়ার করেছেন ক্যাটরিনা। ক্যাটরিনার শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে জঙ্গলে চিতাবাঘ ও হরিণের দর্শন পেয়েছেন ক্যাটরিনা। জঙ্গল সাফারির ছবিতে লাইক ও কমেন্টে ভরিয়ে দিয়েছেন ভক্তরা। ছবি শেয়ার করে ক্যাটরিনা লিখেছেন, এত জাদুকর... আমার মনে হয় আমার প্রিয় জায়গাগুলির মধ্যে একটি। পরিবারের সঙ্গে ক্রিসমাসের সেলিব্রেশন করার পর পরই রাজস্থান উড়ে গিয়েছেন এই কাপল। নিজের একটি নিজস্বী ছবিও পোস্ট করেছেন নায়িকা। চোখের পলকে কেটে গেল এক বছর। বলিউডের হট অ্যান্ড হ্যাপেনিং কাপল ভিকি-কৌশল এবং ক্যাটরিনা কাইফকে নিয়ে উত্তেজনার পারদ তুঙ্গে। বিয়ের পর অভিনেত্রীর প্রতিটা আপডেট জানতেই মুখিয়ে রয়েছেন ভক্তরা। ক্যাটকে পেয়ে পুরো জীবন বদলে গেছে এবং ক্যাটরিনাও ভিকিকে পেয়ে ভীষণ সুখী। বলিউডের হট হ্যাপেনিং জুটির প্রতিটা মুহূর্ত আপডেট জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা । নিজেদের সম্পর্ককে কোনওদিন প্রকাশ্যে আনতে চাননি ভিক্যাট জুটি । বরং চুপিসারে প্রেম করে ছাদনাতলায় পৌঁছেছেন এই জুটি। বয়সে ছোট ভিকিকে বিয়ে করে তিনি যে কতটা খুশি তা আর বলার অপেক্ষা রাখে না। নিজের অভিনয় দক্ষতা ও সৌন্দর্য দিয়েই বিশ্ববাসীর মন জয় করে নিয়েছেন ক্যাটরিনা কাইফ। একাধিক হিট ছবি দিয়ে ফিল্মি কেরিয়ারে নিজের জায়গা করে নিয়েছেন ক্যাটরিনা।

 

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

অরিজিতের গান ছাড়ার নেপথ্যে বলিউডের রাজনীতি? বিশেষ মন্তব্য করলেন পলাশ সেন
Grammy Awards 2026: কার হাতে উঠল সঙ্গীতের সেরা গ্র্যামি পুরস্কার, রইল বিজয়ীদের তালিকা