দুই পরিবারের উপস্থিতিতে চারহাত এক হয়েছে আথিয়া-রাহুলের। গত ২৩ জানুয়ারি ঘরোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে বিবাহবদ্ধনে আবদ্ধ হয়েছেন কেএল রাহুল ও আথিয়া শেট্টি।
211
বিয়ের পর থেকেই সংবাদ শিরোনামে রয়েছেন আথিয়া শেট্টি ও কেএল রাহুল। এবার একে অপরের সিক্রেটও ফাঁস করে দিলেন আথিয়া ও রাহুল, যা নিয়ে চর্চা তুঙ্গে।
311
কিছুদিন আগেই ম্যাগাজিনের কভার শ্যুটে অন্য় মুডে ধরা দিয়েছিলেন রাহুল ও আথিয়া। যেখানে বাথরোব জড়িয়ে পোজ দিতে দেখা গেছে নববধূ আথিয়া শেট্টিকে। পাশে রয়েছেন স্বামী রাহুল।
411
কবে এই ফোটোশ্যুট করলেন রাহুল ও আথিয়া। তা নিয়ে চর্চা শুরু হয়েছিল নেটদুনিয়ায়। জানা গিয়েছে, বিয়ের আগেই ম্যাগাজিনের এই ফোটোশ্যুট সেরে নিয়েছিলেন দুজনে। পাজামা এবং তোয়ালে জড়িয়ে নয়া ছবিতে ঝড় তুলেছেন তারকা দম্পতি।
511
ভোগ ইন্ডিয়া ম্যাগাজিনের ফেব্রুয়ারি মাসের জন্য এই কভার শ্যুট করেছেন রাহুল ও আথিয়া। সবুজ রঙের চেক পাজামা এবং সাদা বাথরোব গায়ে জড়িয়ে নজর কেড়েছেন আথিয়া শেট্টি। অন্যদিকে লাল-কালো পাজামা ও ধূসর রঙের বাথরোব গায়ে জড়িয়ে পোজ দিয়েছেন রাহুল। বউকে কাছে টেনে আদরে-চুমুতে ভরিয়ে দিয়েছেন রাহুল।
611
এবার সেই শ্যুটের নেপথ্যের ঝলক প্রকাশ্যে এল। শুটিংয়ের ফাঁকে একে অপরের সম্পর্কে নানা প্রশ্নের উত্তর দিয়েছেন তারকা দম্পতি। যার উত্তর শুনে চমকে গেছেন ভক্তরা।
711
আথিয়া জানান, রাহুল ভাল রান্না করতে পারেন। তবে লকডাউনে রুটি পুড়িয়ে ফেলেছিলেন । কে ভাল গাড়ি চালায়, রাহুল বলেন, ও জানেই না গাড়ি চালাতে। আথিয়া বলেন, হ্যাঁ আমি কাউকে জীবন সংকটে ফেলতে চাই না।
811
প্রেমের প্রস্তাব কে প্রথম দিয়েছিল, এই প্রশ্ন শুনে দুজনেই চিন্তিত হয়ে পড়েন। তবে আথিয়া বলেন আমার তো মনে নেই, বোধহয় ওই দিয়েছিল। সম্মতি জানান রাহুলও।
911
দুজনের মধ্যে ঝগড়া হলে কে প্রথম ক্ষমা চায়। আক্ষেপের সুরে আথিয়া বলেন আমাকেই ক্ষমা চাইতে হয় প্রতিবার। তবে রাহুল চুপিচুপি বলেন, হ্যাঁ কারণ ভুলটা ওই করে, আমি নই।
1011
পরিবার নিয়ে প্রশ্ন করা হলে অনেক কিছু সিক্রেট ফাঁস করে দেন রাহুল। পরিবারের কাকে সবচেয়ে বেশি ভয় পান আথিয়া, কে আথিয়ার সবচেয়ে কাছের মানুষ। রাহুল অকপটে জানান, আথিয়া কাউকে ভয় পায় না, বরং গোটা পরিবার আথিয়াকে ভয় পায়।
1111
দীর্ঘদিন ধরেই রাহুল ও আথিয়ার বিয়ে নিয়ে উত্তেজনা শুরু হয়েছিল। ইতিমধ্য়েই বিয়ের সমস্ত ছবিই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। বিদেশ নয় বরং সুনীল শেট্টির খান্ডালার বাংলো জাহান-এ বসেছিল বিয়ের আসর। বিয়ের জন্য পাঁচতারা কোনও হোটেল নয়, বরং নিজের বাংলোতেই মেয়ের বিয়ে দিয়েছেন সুনীল। পরিবারের সকল মানুষদের নিয়েই বিয়ের অনুষ্ঠান সুসম্পন্ন হয়েছে রাহুল ও আথিয়ার।
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.