‘আশা করেছিলাম ৩০ বছর পূর্ণ করব’, কেন ভাঙছে বিয়ে? ডিভোর্স প্রসঙ্গে মুখ খুললেন এআর রহমান

Published : Nov 20, 2024, 11:27 AM ISTUpdated : Nov 20, 2024, 11:28 AM IST
AR Rahman

সংক্ষিপ্ত

বিয়ের ২৯ বছর পর স্ত্রী সায়রার সাথে বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন এআর রহমান। সোশ্যাল মিডিয়ায় হৃদয়বিদারক পোস্টে তিনি জানিয়েছেন জীবনের অর্থ খুঁজে পাওয়ার চেষ্টা করবেন।

সর্বত্র এআর রহমানের বিচ্ছেদের খবর। এবার সেই ডিভোর্স প্রসঙ্গে মুখ খুললেন এআর রহমান। বিয়ের ২৯ বছর পর বিচ্ছেদ ঘোষণা করেছেন গায়ক। আইনজীবী একটি বিবৃতি জারি করে মঙ্গলবার সে কথা জানান। রহমান পত্নী সায়রার আইনজীবী বলেন, তাঁদের সম্পর্কের তিক্ততার কারণে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। সদ্য ডিভোর্স প্রসঙ্গে মুখ খুললেন এআর রহমন। একটি বিশেষ পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়।

একটি পোস্টে গায়ক লেখেন, আশা করেছিলাম যে আমরা ৩০ বছর পূর্ণ করব। তবে সব কিছুরই একটা শেষ আছে। এমনকী এই ভগ্ন হৃদয়ের ভারে ঈশ্বররের সিংহাসনও কেঁপে উঠতে পারে। তবু, এই যন্ত্রণার মধ্যেও আমরা জীবনের অর্থ খুঁজে পাওয়ার চেষ্টা করব। জানি না এই ভগ্ন হৃদয় আর কখনও জুড়বে কি না। বন্ধুরা, আমাদের পরিবারের গোপনীয়তাকে সম্মান করার জন্য আপনাদের ধন্যবাদ। আমরা খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি।

 

১৯৯৫ সালে বিয়ে করেছিলেন এআর রহমান এবং সায়রা। তাদের তিন সন্তান আছে। দুই মেয়ে খাতিজা, রহিমা এবং ছেলে আমিন। এদিকে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে বিচ্ছেদের কথা ভাবনা চিন্তা করে শেষে সিদ্ধান্ত নিয়েছেন এআর রহমান এবং সায়রা। এদিকে কাল থেকে সর্বত্র শুধু অস্কারজয়ী গায়কের বিচ্ছেদের খবর। এর আগে সেভাবে তাঁদের দাম্পত্য কলহ সামনে আসেনি। তবে, একবার তিনি বলেছিলেন তাঁর ও তাঁর স্ত্রীর মধ্যে সাংস্কৃতিক মতবিরোধ আছে। তবে, বুদ্ধিমত্তার সঙ্গে তাঁরা তা মানিয়ে চলেন। এদিকে মায়ের পছন্দেই সায়রাকে বিয়ে করেছিলেন এআর রহমান- এমনই জানান এক সাক্ষাৎকারে।

 

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

অক্ষয় কুমারের কমেডি ফ্র্যাঞ্চাইজিতে বড় রদবদল! ভাগম ভাগ ২-তে নেই গোবিন্দা, অক্ষয়ের নতুন সঙ্গী কে?
বিমানবন্দরে মেজাজ হারালেন নাসিরুদ্দিন শাহ, সাংবাদিকদের প্রশ্ন শুনে রেগে লাল অভিনেতা