রণবীর সিং, সঞ্জয় দত্ত অভিনীত 'ধুরন্ধর দ্য রিভেঞ্জ' মুক্তি পেতেই সোশ্যাল মিডিয়ায় এক বিশেষ দৃশ্য নিয়ে বিতর্ক শুরু হয়েছে। ছবিতে তারকাদের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কি ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে নেটদুনিয়ায়।

ধুরন্ধর দ্য রিভেঞ্জ ছবি মুক্তি পেতে না পেতেই সোশ্যাল মিডিয়ায় বিতর্ক। এই ছবির প্রধান চরিত্রে আছেন রণবীর সিং, সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল এবং আর মাধবনের মতো তারকারা। ছবি জুড়ে রয়েছে এক ভিন্ন গল্প। আছে টান টান উত্তেজনা। ধুরন্ধর ছবিতে রণবীরের অভিনয় প্রসঙ্গে কিছু বলার অপেক্ষা রাখে না। আর এই সিক্যুয়েলে যে তিনি একই পরিচয় দেবেন, তাও সকলেই আশা করেছিল। কিন্তু, ধুরন্ধর দ্য রিভেঞ্জ মুক্তি পেতেই এক বিশেষ দৃশ্য উঠে এল চর্চা। জানা যাচ্ছে, ধুরন্ধর ২ ছবিতে ক্যামিও চরিত্রে দেখে দেবেন মোদী। দেখা যাবে বিশেষ দৃশ্যে অভিনয় করতে? এমনই খবর সর্বত্র। তবে, সত্য়িই কি ধুরন্ধর ২ ছবিতে দেখা দেবেন মোদী?

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

Scroll to load tweet…

আদিত্য ধর পরিচালিত ছবি ধুরন্ধর ২ ছবিতে একটি বিশেষ দৃশ্য তুলে ধরেছেন। যেখানে দেখা যাবে, টিভিতে দেখানো হচ্ছে প্রধানমন্ত্রীর ভাষণ। যখন তিনি পুরনো নোট বাতিল ঘোষণা করেছিলেন, সেই সময়কার দৃশ্য দেখা যাবে। তার এবার খবরে উঠে এল সেই দৃশ্য। সেই দৃশ্য ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়।

২০১৪ সালের লোকসভা নির্বাচনে জয়ের পর নরেন্দ্র মোদীর দেওয়া ভাষণ দেখা যাবে ছবিতে। ছবির গল্পেরই একটি অংশ হিসেবে একটি টেলিভিশন পর্দায় সেই ফুটেজটি দেখানো হয়। যা ছবিটির কল্পানিক কাহিনিকে বাস্তব জগতের সঙ্গে যুক্ত করে। সে যাই হোক, এখন চর্চায় সেই দৃশ্য।

সোশ্যাল মিডিয়ায় সেই ক্লিপিংস ভাইরাল হয়েছে। আর সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা নানান মন্তব্য করেছেন এই দৃশ্য ঘিরে। কেউ বলছেন, মোদীজি ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন। তো কেউ তাঁকে ভালো অভিনেতা বলে কটাক্ষ করেছেন। তেমনই কেউ দাবি করেছেন রণবীর সিং-র থেকেও মোদী ভালো অভিনয় করেছেন। সব মিলিয়ে বর্তমানে চর্চার শীর্ষে ধুরন্ধর ছবির এই বিশেষ দৃশ্য।